📄 জান্নাত কঠিন ও মানুষের মন তিক্তকারী আমল দ্বারা আবৃত রয়েছে
২৩. জান্নাতে প্রবেশকারী আমলসমূহ কঠিন
১. জান্নাত কঠিন এবং মানুষের মন তিক্তকারী আমল দ্বারা আবৃত রয়েছে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ فَقَالَ انْظُرُ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَجَاءَهَا فَنَظَرَ إِلَيْهَا فَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهِ قَالَ وَ عِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا فَأَمَرَتِهَا فَحُقَّتْ بِالْمَكَارِهِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَانْظُرُ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ فَرَجَعَ إِلَيْهَا فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خُفَّتْ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ قَالَ اذْهَبْ إِلَى النَّارِ فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ إِلَيْهِ، فَقَالَ وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بهَا أَحَدٌ فَيَدْخُلُهَا ، فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالشَّهَوَاتِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُومِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরীল (আ)-কে জান্নাতের দিকে পাঠালেন এবং বললেন: জান্নাত এবং জান্নাতীদের জন্য যে নেয়ামত আমি প্রস্তুত করে রেখেছি তা দেখে আস। জিবরীল (আ) এসে তা দেখলেন এবং জান্নাত ও জান্নাতীদের জন্য যে নেয়ামত প্রস্তুত করে রাখা হয়েছে তা দেখল। এরপর আল্লাহর নিকট আসল এবং বলল তোমার ইয্যতের কসম! যেই এর কথা শুনবে সে অবশ্যই তাতে প্রবেশ করবে।
অতঃপর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে জান্নাতকে কষ্টকর আমলসমূহ দিয়ে ঢেকে দাও। এরপর আল্লাহ জিবরীল (আ)-কে দ্বিতীয় বার নির্দেশ দিলেন তুমি আবার জান্নাতে যাও এবং জান্নাতীদের জন্য আমি যে নেয়ামত প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো। জিবরীল যখন গেল তখন জান্নাত কষ্টকর আমলসমূহ দ্বারা ঢাকা ছিল, তখন সে আল্লাহর নিকট ফিরে এসে বলল: তোমার ইয্যতের কসম! আমার ভয় হচ্ছে যে এতে কেউ প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে, এখন জাহান্নামের দিকে যাও এবং জাহান্নামীদের জন্য আমি যে শাস্তি প্রস্তুত করে রেখেছি তা দেখে এসো যে, কিভাবে তার এক অংশ অপর অংশকে গ্রাস করছে।
জিবরীল সব কিছু দেখে ফিরে এসে বলল: তোমার ইয্যতের কসম! এমন কোন লোক হবে না যে তার সম্পর্কে শোনবে অথচ সেখানে সে প্রবেশ করবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে, জাহান্নামকে মনের কামনা দিয়ে ঢেকে দাও। আল্লাহ জিবরীলকে দ্বিতীয়বার বললেন: তুমি আবার যাও, তখন জিবরীল দ্বিতীয় বার গেল এবং সব কিছু দেখে এসে বলল: তোমার ইয্যতের কসম! আমার ভয় হচ্ছে যে, এখন এখান থেকে কোন ব্যক্তিই মুক্তি পাবে না, সবাই সেখানে প্রবেশ করবে। (তিরমিযী, আবওয়াব সিফাতুল জান্না, মাযায়া ফি আন্নাল জান্না হুফফাত বিল মাকারিহ- ২/২০৭৫)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺইরশাদ করেছেন: জান্নাত কষ্টকর আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে, আর জাহান্নাম মনের কামনা দ্বারা ঢেকে দেয়া হয়েছে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাত নায়িমিহা)
📄 জান্নাত পেতে হলে কঠোর সাধনার প্রয়োজন রয়েছে
২. জান্নাত পেতে হলে কঠোর সাধনার প্রয়োজন।
عنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ خَافَ أَدْلَجَ وَمَنِ اجْدَلَجَ بَلَغَ الْمَنْزِلَ أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ غَالِيَةٌ أَلَا إِنَّ سِلْعَةَ اللَّهِ الْجَنَّةُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি ভয় করেছে সে পালিয়েছে, আর যে পালিয়েছে সে লক্ষস্থলে পৌঁছেছে। জেনে রেখ আল্লাহর সম্পদ অত্যন্ত মূল্যবান। জেনে রেখ আল্লাহর সম্পদ অত্যন্ত মূল্যবান, আর জেনে রেখ আল্লাহর সম্পদ হল জান্নাত। (তিরমিযী, আবওয়াব সিফাতুল কিয়ামা- ২/১৯৯৩)
📄 জান্নাত অন্বেষণকারী কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারে না
৩. নি'আমতে ভরপুর জান্নাত অন্বেষণকারী পৃথিবীতে কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ (رض) رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: আমি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তিকে কখনো ঘুমাতে দেখি নি। আর জান্নাত অন্বেষণকারীকেও কখনো ঘুমাতে দেখি নি। (তিরমিযী, আবওয়াব সিফাতুন ন্নার, বাব ইন্না লিন্নারি নফসাইন- ২/২০৯৭)
📄 পরকালের মর্যাদা ও পুরস্কার পার্থিব দিক থেকে মুক্ত
৪. পরকালে মর্যাদা ও পুরস্কৃত হওয়ার আমলসমূহ পার্থিব দিক থেকে তিক্ত।
عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِي (رض) قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ يَقُولُ حَلُوةُ الدُّنْيَا مُرَّةُ الْآخِرَةِ وَمُرَّةَ الدُّنْيَا حُلُوةُ الْآخِرَةِ .
আবু মালেক আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেন: পৃথিবীর মিষ্টতা পরকালের তিক্ততা। পৃথিবীর তিক্ততা পরকালের মিষ্টতা। (আহমদ ও হাকেম, সহীহ আলজামে' আসসাগীর লি আলbানী, ৩য় খণ্ড হাদীস নং ৩১৫০)