📄 জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবে
২২. জান্নাতীদের গুণাবলী
১. জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবে।
وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِّنْ غِلَّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِي لَوْلا أَنْ هَدَانَا اللهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُوْدُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْلَمُوْنَ .
তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল, আমি তা দূর করে দেব। তাদের তলদেশ দিয়ে নির্ঝরণী প্রবাহিত হবে। তারা বলবে: আল্লাহর শোকর, যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না, যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের প্রতিপালকের রাসূল আমাদের নিকট সত্য কথা নিয়ে এসেছিল। জান্নাত থেকে একটি আওয়াজ আসবে, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। (সূরা আ'রাফ: ৪৩)
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ .
সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার! (সূরা যুমার: ৭৪)
📄 জান্নাতে জান্নাতীদের প্রার্থনা
২. জান্নাতে জান্নাতীদের প্রার্থনা হবে "সুবহানাকা আল্লাহুম্মা” আর তারা একে অপরের সাথে সাক্ষাতে "আস্সালামু আলাইকুম" বলবে। আর প্রত্যেক কথার শেষে "আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন" পাঠ করবে-
دَعْوَاهُمْ فِيهَا سُبْحَانَكَ اللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ وَاخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ .
তথায় তাদের প্রার্থনা হল পবিত্র তোমার সত্তা হে আল্লাহ! আর শুভেচ্ছা হল সালাম, আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এ বলে। (সূরা ইউনুস: ১০)
📄 জান্নাতে প্রবেশের সময় ফেরেশতাগণের বরকত ও নিরাপত্তার দু'আ
৩. জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় ফেরেশতাগণ তাদের জন্য বরকত ও নিরাপত্তার জন্য দোয়া করবে।
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ .
যারা তাদের প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে- তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ কর। (সূরা যুমার-৭৩)
وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ، سَلَامٌ عَلَيْكُمْ . بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ .
ফেরেশতাগণ প্রত্যেক দরজা দিয়ে তাদের নিকট আগমন করবে, বলবে তোমাদের ধৈর্যের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। (সূরা রা'দ- ২৩, ২৪)
📄 স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে সালাম করবে
৪. স্বয়ং আল্লাহও জান্নাতীদেরকে সালাম দিবেন।
سَلامٌ قَوْلاً مِنْ رَبِّ رَّحِيم .
করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে 'সালাম'। (সূরা ইয়াসীন-৫৮)