📄 জান্নাতে আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবেন
২. জান্নাতীদেরকে আল্লাহ স্বয়ং তাঁর সন্তুষ্টির কথা তাদেরকে জানাবেন এবং তাদের সাথে কথা বলবেন।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ ، فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ فَيَقُولُ : هَلْ رَضِيتُمْ ؟ فَيَقُولُونَ وَمَا لَنَا لأَنْرْضَى يَارَبِّ وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِّنْ خَلْقِكَ، فَيَقُولُ : أَلَا أُعْطِيْكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ فَيَقُولُونَ : يَا رَبِّ أَيُّ شَيْءٍ اَفْضَلُ مِنْ ذَالِكَ؟ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِيْ فَلَا اَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَه اَبَدًا .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহ জান্নাতীদেরকে বলবেন: হে জান্নাতীরা! তারা বলবে, হে আমাদের প্রভু! আমরা তোমার সামনে হাজির, সমস্ত কল্যাণ তোমার হাতে, আল্লাহ বলবে, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রভু! আমরা কেন সন্তুষ্ট হব না। তুমি আমাদেরকে যা কিছু দিয়েছ তোমার সৃষ্টির অন্য কাউকে তা দাও নি। আল্লাহ বলবে, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম জিনিস দিব না? জান্নাতীরা বলবে, হে আল্লাহ! এর চেয়ে উত্তম আর কি আছে? আল্লাহ বলবেন: আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম। এখন থেকে আমি আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাত নায়ীমিহা)
📄 আল্লাহর দীদারের সময় জান্নাতীদের মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল থাকবে
৩. আল্লাহর দীদারের সময় জান্নাতীদের মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল থাকবে।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاصِرَةٌ ، إِلَى رَبِّهَا نَاظِرَةٌ .
সে দিন অনেক চেহারা উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। (সূরা কিয়ামাহ: ২২-২৩)
📄 ১৪ তারিখের চাঁদের ন্যায় আল্লাহকে দেখা যাবে
৪. জান্নাতে জান্নাতীরা এত স্পষ্টভাবে আল্লাহকে দেখবে যেমন ১৪ তারিখের চাঁদকে স্পষ্টভাবে দেখা যায়।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) إِنَّ نَاسًا قَالُوا لِرَسُولِ اللَّهِ ﷺ يَا رَسُولَ اللهِ ﷺ : هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ - فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تَضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ؟ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تَضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَالِكَ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু লোক রাসূলুল্লাহ -কে জিজ্ঞাস করল, হে আল্লাহর রাসূল ! কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখব? রাসূলুল্লাহ বললেন: ১৪ তারিখের চাঁদ দেখতে কি তোমাদের কোন সমস্যা হয়? তারা বলল: না, হে আল্লাহর রাসূল। স্বচ্ছ আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোন সমস্যা হয়? তারা বলল: না। তখন তিনি বললেন: তোমরা এভাবেই তোমাদের রবকে দেখতে পাবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসবাত রুইয়াতুল মুমেনীন ফিল আখেরা রাব্বাহুম সুবহানাহু ওয়া তা'আলা)
عن جرير بن عبد الله (رض) وهو يقول كنا جلوسا عند رسول الله ﷺ اذا نظر الى القمر ليلة البدر فقال أما إنكم سترون ربكم كما ترون ذا القمر لا تضامون فى رؤيته.
জারীর বিন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ এর নিকট উপস্থিত ছিলাম, তখন তিনি ১২ তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন: অতি শীঘ্রই কোন বাধা ব্যতীত তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। যেমন এ চাঁদকে বিনা বাধায় দেখতে পাচ্ছ। (মুসলিম, কিতাবুল মাসজিদ, ওয়া মাওয়াজিয়িস্সালা, বাবা সালাতসুবহি ওয়াল আসর)
عن صهيب (رض) عن النبي ﷺ قال اذا دخل أهل الجنة الجنة قال يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا لم تدخلنا الجنة وتنجينا من النار؟ قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النظر الى ربهم تبارك وتعالى.
সুহাইব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী বলেছেন: জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন: তোমাদের কি আরো কোন দাবি আছে? তারা বলবে, হে আল্লাহ! আপনি কি আমাদের চেহারাকে আলোকিত করেন নি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নি? (এরপর আমরা আর কি দাবি করতে পারি!) এরপর হঠাৎ করে আল্লাহ ও জান্নাতীদের মাঝের পর্দা উঠে যাবে, আর তখন জান্নাতীরা তাদের রবকে সরাসরি দেখবে আর তাদের এ দেখা জান্নাতের সমস্ত নি'আমত থেকে উত্তম হবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসবাত রুইয়াতুল মুমেনীন ফিল আখera রাব্বাহুম সুবহানাহু ওয়া তায়ালা)
📄 ইহজগতে আল্লাহর দীদার সম্ভব নয়
৫. ইহজগতে আল্লাহর দিদার সম্ভব নয়।
عَنْ أَبِي ذَرٍ (رض) قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ هَلْ رَأَيْتَ رَبِّكَ؟ قَالَ نُورٌ إِنِّي أَرَاهُ .
আবু যার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলাম আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি উত্তরে বললেন : তিনি তো নূর আমি তা কি করে দেখব? (মুসলিম, কিতাবুল ঈমান, বাব মা'না কাওলুল্লাহি আয্যা ওয়া জাল্লা "ওয়ালাকাদ রায়াহু নাযলাতান ওখরা")
عنْ عَبْدِ اللَّهِ (رض) قَالَ قَالَ مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى قَالَ رَأَى جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ لَهُ سِتَّ مِائَةِ جَنَاحٍ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তাঁর অন্তর মিথ্যা বলেনি বা সে দেখেছে ঐ ব্যাপারে। (অর্থাৎ) তিনি জিবরীল (আ)-কে দেখেছেন, তিনি দেখলেন যে, তার ছয় শত পাখা আছে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব মা'না কাওলুল্লাহি আযযা ওয়া জাল্লা "ওয়ালাকাদ রায়াহু নাযলাতান ওখরা")
عَنْ أَبِي هُرَيْرَةَ (رضى) وَلَقَدْ رَاهُ نَزْلَةٌ أُخْرَى قَالَ رَأَى جِبْرِيلُ عَلَيْهِ السَّلامُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী "নিশ্চয়ই হে (মুহাম্মদ) তাকে (জিবরীলকে) আরেকবার দেখেছিল। বর্ণনাকারী বলেন: তিনি (মুহাম্মদ) জিবরীল (আ)-কে দেখেছেন। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব মা'না কাওলুল্লাহি আযযা ওয়া জাল্লা "ওয়ালাকাদ রায়াহু নাযলাতান ওখরা)