📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে

📄 হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে


৫. হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে। সুন্দর মোতির তাঁবুতে রমণীরা অবস্থান করবে, যেখানে জান্নাতী পুরুষদের সাথে তাদের সাক্ষাৎ লাভ হবে।

وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ، هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ-
তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্কা রমণীগণ! তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য। (সূরা সোয়াদ: ৫২-৫৩)

حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ، لَمْ يَطْمِثْهُنَّ إِنْسُ قَبْلَهُمْ وَلَا جَانٌ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.
সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ! অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৭০-৭১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 স্বামীদের আনন্দদানে হুরদের জাতীয় সঙ্গীত

📄 স্বামীদের আনন্দদানে হুরদের জাতীয় সঙ্গীত


৬. জান্নাতে স্বীয় স্বামীদেরকে আনন্দদানে হুরদের সঙ্গীত।
عَنْ أَنَسٍ (رض) قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ اللهِ قَالَ إِنَّ الْحُورَ الْعِيْنَ لَتُغْنِيَنَّ فِي الْجَنَّةِ يَقُلْنَ نَحْنُ الْحُورُ الْحِسَانُ حَبَتْنَا لِأَزْوَاجِ كِرَامٍ .
আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন: জান্নাতে আকর্ষণীয় চক্ষুবিশিষ্ট হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এ বলে:
আমরা সুন্দর এবং সতী ও সৎচরিত্রের অধিকারিণী হুর, আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। (ত্বাবারানী, আলবানী সংকলিত সহীহ জামে আসসাগীর, হাদীস নং ১৫৯৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ঈমানদারদের জন্যে হুররা নির্দিষ্ট আছে

📄 ঈমানদারদের জন্যে হুররা নির্দিষ্ট আছে


৭. ঈমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন।
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِيْنِ لَا تُؤْذِيْهِ قَاتَلَكِ اللَّهُ فَإِنَّمَا هُوَ عِنْدَكَ دَاخِيلَ أَوْشَكَ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا .
মু'য়াজ বিন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: যখন কোন মহিলা তার স্বামীকে কোন কষ্ট দেয়, তখন আয়তনয়না হুরদের মধ্য থেকে মোমেনের স্ত্রী বলবে যে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তাকে কষ্ট দিও না, সে অল্প দিনের জন্য তোমার নিকট আছে অতি শীঘ্র সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে। (ইবনে মাযাহ, আলবানী, ১ম খণ্ড, হাদীস নং ১৬৩৭)

عَنْ بُرَيْدَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ دَخَلْتُ الْجَنَّةَ فَاسْتَقْبَلَتْنِي جَارِيَةٌ شَابَّةٌ فَقُلْتُ لِمَنْ أَنْتِ ؟ قَالَتْ لِزَيْدِ بْنِ حَارِثَةَ .
বুরাইদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন: আমি জান্নাতে প্রবেশ করার সময় এক কিশোরী আমাকে অভ্যর্থনা জানাল আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার? সে বলল যে, আমি যায়েদ বিন হারেসার। (ইবনে আসাকের, সহীহ আল জামে' আসসগীর, আলবানী, হাদীস নং ৩৩৬১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00