📄 হুরেরা খুবই লজ্জাশীল হবে, স্বীয় স্বামী ব্যতীত অন্য কারো দিকে তাকাবে না, তারা ডিমের চামড়ার ন্যায় নরম হবে
২. হুরেরা এতটা লজ্জাশীল হবে যে, স্বীয় স্বামী ব্যতীত অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না। হুরেরা ডিমের ভিতর লুক্কায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে।
وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِيْنٌ، كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ-
তাদের নিকট থাকবে নত আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিম। (সূরা সাফফাতঃ ৪৮-৪৯)
📄 হুরেরা সুন্দর লাজুক চক্ষু বিশিষ্ট মোতির ন্যায় সংরক্ষিত থাকবে
৩. জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চক্ষু বিশিষ্ট, মোতির ন্যায় সাদা এবং স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণালংকার।
وَحُوْرٌ عِيْنٌ، كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُوْنِ، جَزَاءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ-
সেখানে থাকবে আয়তনয়না হুরগণ, আবরণে রক্ষিত মোতির ন্যায়, তারা যা কিছু করত তার পুরষ্কারস্বরূপ। (সূরা ওয়াকিয়া : ২২-২৪)
📄 হুরদের সাথে জান্নাতী পুরুষদের নিয়মতান্ত্রিক বিয়ে হবে
৪. হুরদের সাথে জান্নাতী পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে।
كُلُوا وَاشْرَبُوا هَنِيْئاً بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ مُتَّكِثِينَ عَلَى سُرُرٍ مَّصْفُوْفَةٍ وَّزَوَّجْنَاهُمْ بِحُوْرٍ عِيْنٍ-
তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। (সূরা তুর : ১৯-২০)
📄 হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে
৫. হুরেরা তাদের স্বামীদের সমবয়সী হবে। সুন্দর মোতির তাঁবুতে রমণীরা অবস্থান করবে, যেখানে জান্নাতী পুরুষদের সাথে তাদের সাক্ষাৎ লাভ হবে।
وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابٌ، هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ-
তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্কা রমণীগণ! তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য। (সূরা সোয়াদ: ৫২-৫৩)
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ، لَمْ يَطْمِثْهُنَّ إِنْسُ قَبْلَهُمْ وَلَا جَانٌ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.
সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ! অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৭০-৭১)