📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতী মহিলারা হায়েয-নেফাস ইত্যাদি থেকে মুক্ত হবে

📄 জান্নাতী মহিলারা হায়েয-নেফাস ইত্যাদি থেকে মুক্ত হবে


৪. জান্নাতী মহিলারা সর্বপ্রকার প্রকাশ্য দোষ-ত্রুটি (হায়েয, নেফাস ইত্যাদি) এবং অপ্রকাশ্য দোষ-ত্রুটি (রাগ, হিংসা ইত্যাদি) মুক্ত হবে।

وَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ .
তথায় তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। (সূরা বাকারা: ২৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতী মহিলারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে

📄 জান্নাতী মহিলারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে


৫. জান্নাতে প্রবেশকারী মহিলাদেরকে আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবেন এবং তারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে, জান্নাতী মহিলা তার স্বামীর সাথে মিলন হওয়ার পরও চিরকাল কুমারী থাকবে, তারা তাদের স্বামীদের সববয়সী হবে এবং তারা স্বামীপ্রেমী হবে।

إِنَّا أَنْشَأْنَهُنَّ إِنْشَاءً، فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا، عُرْبًا أَتْرَابًا، لِأَصْحَابِ الْيَمِينِ .
নিশ্চয় আমি জান্নাতী রমণীদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতপর তাদেরকে করেছি চির কুমারী, কামিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য। (সূরা ওয়াক্বিয়া: ৩৫-৩৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতী মহিলারা সৌন্দর্য ও চরিত্রের দিক থেকে অতুলনীয় হবে

📄 জান্নাতী মহিলারা সৌন্দর্য ও চরিত্রের দিক থেকে অতুলনীয় হবে


৬. জান্নাতী মহিলারা সৌন্দর্য এবং চারিত্রিক গুণাবলীর দিক থেকে অতুলনীয় হবে।

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ, অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৭০-৭১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 আনন্দের পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের মাধ্যমে

📄 আনন্দের পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের মাধ্যমে


৭. জান্নাতীরা জান্নাতের আনন্দের পূর্ণতা লাভ হবে রমণীদের সাথে মিলনের মাধ্যমে।

ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ .
তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ কর। (সূরা যুখরুফ: ৭০)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00