📄 জান্নাতীদের সেবক ধুলাবালিমুক্ত মোতির ন্যায় পরিচ্ছন্ন থাকবে
২. জান্নাতীদের সেবক ধুলাবালিমুক্ত মোতির ন্যায় পরিচ্ছন্ন থাকবে।
وَّيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمٰنٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ س
এবং সুরক্ষিত মোতি সদৃশ কিশোরেরা তাদের সেবায় ঘুরাফেরা করবে। (সূরা তুর: ২৪)
📄 মোশরেকদের নাবালক বয়সে মৃত্যুবরণকারী সন্তানরা জান্নাতের সেবক হবে
৩. মুশরেকদের নাবালেগ বয়সে মৃত্যুবরণকারী কিছু বাচ্চা জান্নাতীদের সেবক হবে।
عَنْ اَنَسِ ইব্নِ মা-লেক (রা.) قَالَ সালাত রাসূলুল্লাহ ﷺ عَنْ ذَرَارِى الْمُشْرِكِيْنَ لَمْ يَكُنْ لَّهُمْ ذُنُوْبٌ يُّعَاقَبُوْنَ بِهَا فَيُدْخَلُوْنَ النَّارَ وَلَمْ تَكُنْ لَّهُمْ حَسَنَةٌ يُّجَارُوْنَ بِهَا فَيَكُوْنُوْنَ مِنْ مُّلُوْكِ الْجَنَّةِ ، فَقَالَ النَّبِيُّ ﷺ هُمْ خُدَّامُ اَهْلِ الْجَنَّةِ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞাসা করলাম, মুশরেকদের (নাবালেগ বয়সে মৃত্যুবরণকারী) বাচ্চাদের সম্পর্কে, যে তাদের কোন পাপ নেই, যে কারণে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে বা এমন কোন সওয়াবও নেই যার ওসিলায় তারা জান্নাতের বাদশা হবে। তাহলে তাদের কি হবে? তিনি উত্তরে বললেন: তারা জান্নাতীদের খাদেম হবে। (আবু নু'আইম ও আবু ইয়ালা, আলবানী সংকলিত সিলসিলা সহীহা, হাদীস নং ১৪৬৫)
📄 জান্নাতী মহিলারা হায়েয-নেফাস ইত্যাদি থেকে মুক্ত হবে
৪. জান্নাতী মহিলারা সর্বপ্রকার প্রকাশ্য দোষ-ত্রুটি (হায়েয, নেফাস ইত্যাদি) এবং অপ্রকাশ্য দোষ-ত্রুটি (রাগ, হিংসা ইত্যাদি) মুক্ত হবে।
وَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ .
তথায় তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা এবং তারা সেখানে অনন্তকাল থাকবে। (সূরা বাকারা: ২৫)
📄 জান্নাতী মহিলারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে
৫. জান্নাতে প্রবেশকারী মহিলাদেরকে আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবেন এবং তারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে, জান্নাতী মহিলা তার স্বামীর সাথে মিলন হওয়ার পরও চিরকাল কুমারী থাকবে, তারা তাদের স্বামীদের সববয়সী হবে এবং তারা স্বামীপ্রেমী হবে।
إِنَّا أَنْشَأْنَهُنَّ إِنْشَاءً، فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا، عُرْبًا أَتْرَابًا، لِأَصْحَابِ الْيَمِينِ .
নিশ্চয় আমি জান্নাতী রমণীদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি, অতপর তাদেরকে করেছি চির কুমারী, কামিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য। (সূরা ওয়াক্বিয়া: ৩৫-৩৮)