📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দ্বারা নির্মিত আসনে জান্নাতে আসন গ্রহণ করবে

📄 সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দ্বারা নির্মিত আসনে জান্নাতে আসন গ্রহণ করবে


৪. সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দিয়ে তৈরি আসনসমূহে পরস্পরের সামনে বসে জান্নাতীরা সূরা পাত্র পানের আগ্রহ প্রকাশ করবে।

أُولَئِكَ الْمُقَرَّبُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ، وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ، يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ، بِأَكْوَابِ وَأَبَارِيقَ وكأسٍ مِنْ مَعِينٍ لا يُصَدعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ .
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। তারা নৈকট্যশীল, অবদানের উদ্যানসমূহে, তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে, স্বর্ণ খচিত সিংহাসনে, তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের পাশে ঘুরাফেরা করবে চির কিশোরেরা পান পাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা তে নিয়ে, যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না। (সূরা ওয়াক্বিয়া: ১০-১৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 বসার আসন দূর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে

📄 বসার আসন দূর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে


৫. জান্নাতীদের বসার আসন দুর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে।

مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৫৪-৫৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীদের আসন উঁচু থাকবে যা মখমল ও নরম কার্পেটের তৈরি, সুন্দর বিছানা ও মূল্যবান বালিশ থাকবে

📄 জান্নাতীদের আসন উঁচু থাকবে যা মখমল ও নরম কার্পেটের তৈরি, সুন্দর বিছানা ও মূল্যবান বালিশ থাকবে


৬. কোন কোন আসন উঁচু থাকবে যা মখমল ও নরম কার্পেটের তৈরি। খুব সুন্দর বিছানা ও মূল্যবান বালিশ সজ্জিত থাকবে জান্নাতীরা যেখানে খুশি সেখানে তাদের বৈঠকখানা স্থাপন করতে পারবে।

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ، وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ، وَنَمَارِقُ مَصْفُوفَةٌ، وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ .
সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পান পাত্র। সারি সারি গালিচা আর বিস্তৃত বিছানো কার্পেট। (সূরা গাশিয়া: ১৩-১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ঘন ছায়াময় স্থানে মসনদ স্থাপিত হবে যেখানে জান্নাতীরা স্বীয় স্ত্রীদের সাথে আলাপচারিতায় থাকবে

📄 ঘন ছায়াময় স্থানে মসনদ স্থাপিত হবে যেখানে জান্নাতীরা স্বীয় স্ত্রীদের সাথে আলাপচারিতায় থাকবে


৭. জান্নাতীরা ঘন ছায়াময় স্থানে মসনদ স্থাপন করে স্বীয় স্ত্রীদের সাথে আনন্দময় আলাপচারিতায় মেতে উঠবে।

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ، هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِنُونَ .
এ দিন জান্নাতীরা আনন্দে ব্যস্ত থাকবে। তারা ও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। (সূরা ইয়াসীন: ৫৫-৫৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00