📄 জান্নাতীরা সামনাসামনি রাখা খুব সুন্দর খাটে বসবে
২. জান্নাতীরা সামনা সামনি রাখা খুব সুন্দর খাটে বসবে।
مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عَيْنٍ .
তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। (সূরা তুর: ২০)
📄 জান্নাতীরা সামনাসামনি রাখা খাটে বসে পানাহারে আত্মতৃপ্তি লাভ করবে
৩. জান্নাতীরা সামনা সামনি রাখা খাটে বসে চাহিদা মত পানাহারে আত্মতৃপ্তি লাভ করবে।
أُولَئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ ، فَوَاكِهُ وَهُمْ مُّكْرَمُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ ، يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَّعِينٍ. بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ ، لَآفِيهَا غَوْلٌ وَلَاهُمْ عَنْهَا يُنْزَفُونَ، وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِيْنٌ، كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ .
তাদের জন্য রয়েছে নির্ধারিত রুযী। ফলমূল এবং তারা হবে সম্মানিত। নেয়ামতের উদ্যানসমূহ। মুখোমুখি হয়ে আসনে আসীন, তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র। সু শুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই। আর তারা তা পান করে মাতালও হবে না। (সূরা সাফফাত: ৪১-৪৭)
📄 সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দ্বারা নির্মিত আসনে জান্নাতে আসন গ্রহণ করবে
৪. সোনা, চাঁদি ও জাওহারের মূল্যবান পাথর দিয়ে তৈরি আসনসমূহে পরস্পরের সামনে বসে জান্নাতীরা সূরা পাত্র পানের আগ্রহ প্রকাশ করবে।
أُولَئِكَ الْمُقَرَّبُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ، وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ، يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ، بِأَكْوَابِ وَأَبَارِيقَ وكأسٍ مِنْ مَعِينٍ لا يُصَدعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ .
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই। তারা নৈকট্যশীল, অবদানের উদ্যানসমূহে, তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে, স্বর্ণ খচিত সিংহাসনে, তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। তাদের পাশে ঘুরাফেরা করবে চির কিশোরেরা পান পাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা তে নিয়ে, যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না। (সূরা ওয়াক্বিয়া: ১০-১৯)
📄 বসার আসন দূর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে
৫. জান্নাতীদের বসার আসন দুর্লভ সবুজ রং ও কার্পেট দ্বারা নির্মিত হবে।
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
তারা তথায় রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৫৪-৫৫)