📄 ওজুর পানি যেখান পর্যন্ত পৌছে সেখান পর্যন্ত অলংকার পরানো হবে
৬. অজুর পানি যেখানে যেখানে পৌঁছে ওখান পর্যন্ত জান্নাতীদেরকে অলংকার পরানো হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ سَمِعْتُ خَلِيلِي ﷺ يَقُولُ تَبْلُغُ الحُلِيَّةُ مِنَ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার বন্ধু রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেন: মোমেনকে ঐ পর্যন্ত অলংকার পরানো হবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছে। (মুসলিম, কিতাবুত্তাহারা বাবু ইস্তেহবাব ইতালাতুল গোররা)
📄 জান্নাতের যে কোন অলংকারের চমকের সামনে সূর্যের আলো আড়াল হবে
৭. জান্নাতীদের ব্যবহার করা অলংকারের যেকোন একটির চমকের সামনে সূর্যের আলো আড়াল হয়ে যাবে।
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ أَنَّ مَا يَقِلُّ ظَفَرٌ مِمَّا فِي الْجَنَّةِ بَدَا لَتَزَحْرَفَتْ لَهُ مَا بَيْنَ خَوَافِق السَّمَاوَتِ وَالْأَرْضِ وَلَوْ أَنَّ رَجُلاً مِّنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَ فَبَدَا أَسَاوِرَة لَطَمَسَ ضُوءُ الشَّمْسِ كَمَا تَطْمِسُ الشَّمْسُ ضُوءَ النُّجُومِ .
সা'দ বিন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার বন্ধু রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেন: জান্নাতের জিনিসসমূহের মধ্য থেকে নখ বরাবর কোন জিনিস যদি পৃথিবীতে প্রকাশিত হয়, তাহলে আকাশ ও যমিনের মাঝে যা কিছু আছে তাকে আলোকময় করে তুলবে। আর যদি একজন জান্নাতী পুরুষ তার অলংকারসহ পৃথিবীতে উঁকি দেয়, তা হলে সূর্যের আলো এমনভাবে আড়াল হয়ে যাবে যেভাবে সূর্যের আলো তারকার আলোকে আড়াল করে দেয়। (তিরমিযী, আবওয়াব সিফাতিল জান্না। বাব মাযায়া ফি সিফাতি আহলিল জান্না-২/২০৬১)
📄 জান্নাতীদের ব্যবহৃত মোতি পৃথিবীস্থ সকল সম্পদ থেকেও উত্তম
৮. জান্নাতীদের অলংকারের মধ্যে ব্যবহৃত একটি মোতি পৃথিবীর সমস্ত সম্পদ থেকে মূল্যবান।
عَنِ الْمِقْدَادِ بْنِ مَعْدِى كَرِبَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتَّ خِصَالٍ يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعِهِ وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَيَأْمَنُ مِنَ الْفَزَعِ الْأَكْبَرِ وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الْوَقَارِ الْيَاقُونَةِ مِنْهَا خَيْرٌ مِّنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَيُزَوِّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِّنَ الْحُورِ الْعِيْنِ وَيُشَفَعُ فِي سَبْعِينَ مِنْ أَقاربه .
মেকদাদ বিন মা'দী কারিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: শহীদের জন্য আল্লাহর নিকট ছয়টি ফযিলত রয়েছে-
১. শহীদের সমস্ত গুনাহ মাফ।
২. কবরের আযাব থেকে তাকে সংরক্ষণ করা হয়।
৩. শেষ বিচারের দিন দুশ্চিন্তা থেকে তাকে রক্ষা করা হবে।
৪. তার মাথায় সম্মানের এমন এক তাজ রাখা হবে যার একটি ইয়াকুত দুনিয়া ও তার মাঝে বিদ্যমান প্রত্যেক জিনিসের চেয়ে মূল্যবান হবে।
৫. জান্নাতে ৭২ জন হুরেইনের সাথে তার বিয়ে হবে।
৬. আর সে তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করবে। (তিরমিযী, সহীহ জামে' তিরমিযী, আলবানী, দ্বিতীয় খণ্ড হাদীস নং ১৩৫৮)