📄 জান্নাতীরা চাঁদির অলংকারও ব্যবহার করবে
৪. জান্নাতীরা চাঁদির অলংকারও ব্যবহার করবে।
وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا ، وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا ، عَالِيَهُمْ ثِيَابٌ سُنْدُسٍ خُضْرٌ وَاسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ، إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا .
তাদের নিকট ঘোরাফেরা করবে চির কিশোরেরা, আপনি তাদেরকে দেখে মনে করবেন যে বিক্ষিপ্ত মণি মুক্তা, আপনি যখন সেখানে দেখবেন তখন নি'আমতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম। আর তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কংকন। আর তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন 'শারাবান ত্বাহুরা'। (সূরা দাহার: ১৯-২১)
📄 জান্নাতীরা উন্নতমানের রেশমের রুমাল ব্যবহার করবে
৫. জান্নাতীরা উন্নতমানের রেশমের রুমাল ব্যবহার করবে।
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ (رض) قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِثَوْبٍ مِنْ حَرِيرٍ فَجَعَلُوا يُعْجِبُونَ مِنْ حُسْنِهِ وَلِينِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِمَنَادِيلَ سَعْدِ بْنِ مُعَادٍ فِي الْجَنَّةِ أَفْضَلُ مِنْ هَذَا .
বারা বিন আযেব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ এর নিকট একটি রেশমী কাপড় আনা হল, লোকেরা এর সৌন্দর্য এবং পাতলা অবলোকনে আশ্চর্য বোধ করল, তখন রাসূলুল্লাহ ﷺ বললেন: জান্নাতে সা'দ বিন মোয়াজের রুমাল এর চেয়েও উন্নতমানের। (বুখারী, কিতাব বাদউল খালক, বাব মাযায়া ফী সিফাতিল জান্না)
📄 ওজুর পানি যেখান পর্যন্ত পৌছে সেখান পর্যন্ত অলংকার পরানো হবে
৬. অজুর পানি যেখানে যেখানে পৌঁছে ওখান পর্যন্ত জান্নাতীদেরকে অলংকার পরানো হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ سَمِعْتُ خَلِيلِي ﷺ يَقُولُ تَبْلُغُ الحُلِيَّةُ مِنَ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার বন্ধু রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেন: মোমেনকে ঐ পর্যন্ত অলংকার পরানো হবে যে পর্যন্ত অজুর পানি পৌঁছে। (মুসলিম, কিতাবুত্তাহারা বাবু ইস্তেহবাব ইতালাতুল গোররা)
📄 জান্নাতের যে কোন অলংকারের চমকের সামনে সূর্যের আলো আড়াল হবে
৭. জান্নাতীদের ব্যবহার করা অলংকারের যেকোন একটির চমকের সামনে সূর্যের আলো আড়াল হয়ে যাবে।
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَاصِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ أَنَّ مَا يَقِلُّ ظَفَرٌ مِمَّا فِي الْجَنَّةِ بَدَا لَتَزَحْرَفَتْ لَهُ مَا بَيْنَ خَوَافِق السَّمَاوَتِ وَالْأَرْضِ وَلَوْ أَنَّ رَجُلاً مِّنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَ فَبَدَا أَسَاوِرَة لَطَمَسَ ضُوءُ الشَّمْسِ كَمَا تَطْمِسُ الشَّمْسُ ضُوءَ النُّجُومِ .
সা'দ বিন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমার বন্ধু রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেন: জান্নাতের জিনিসসমূহের মধ্য থেকে নখ বরাবর কোন জিনিস যদি পৃথিবীতে প্রকাশিত হয়, তাহলে আকাশ ও যমিনের মাঝে যা কিছু আছে তাকে আলোকময় করে তুলবে। আর যদি একজন জান্নাতী পুরুষ তার অলংকারসহ পৃথিবীতে উঁকি দেয়, তা হলে সূর্যের আলো এমনভাবে আড়াল হয়ে যাবে যেভাবে সূর্যের আলো তারকার আলোকে আড়াল করে দেয়। (তিরমিযী, আবওয়াব সিফাতিল জান্না। বাব মাযায়া ফি সিফাতি আহলিল জান্না-২/২০৬১)