📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে, হাতে সোনার অলংকার থাকবে

📄 জান্নাতীরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে, হাতে সোনার অলংকার থাকবে


১৭. জান্নাতীদের পোশাক ও অলংকার
১. জান্নাতীরা পাতলা ও মোটা সবুজ রেশমের কাপড় পরিধান করবে। জান্নাতীরা হাতে সোনার অলংকার ব্যবহার করবে।

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَأَنْضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلاً، أُولَئِكَ لَهُمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِّنْ سُنْدُسٍ وَاسْتَبْرَةٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ نِعْمَ الثَّوَابُ وَحَسُنَتْ مُرْتَفَقًا .
যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ কংকনে অলংকৃত করা হবে। আর তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমতাবস্থায় যে, তারা সিংহাসনে সমাসীন হবে। কি চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়। (সূরা কাহাফ: ৩০-৩১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীরা খাঁটি রেশমী কাপড়ের পোশাক, মোতি ও স্বর্ণের অলংকার পড়বে

📄 জান্নাতীরা খাঁটি রেশমী কাপড়ের পোশাক, মোতি ও স্বর্ণের অলংকার পড়বে


২. খাঁটি রেশমী কাপড়ের পোশাক, খাঁটি স্বর্ণের অলংকার, খাঁটি মোতির অলংকার এবং মোতি মিশ্রিত স্বর্ণের অলংকারও জান্নাতীরা ব্যবহার করবে।

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ يُحَلُّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلَؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ .
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন উদ্যানসমূহে, যার তলদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হবে। তাদেরকে তথায় স্বর্ণ, কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে। আর তথায় তাদের পোশাক হবে রেশমী। (সূরা হজ্জ : ২৩)

جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا يُحَلَّوْنَ فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلَؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ .
তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে, তথায় তারা স্বর্ণ নির্মিত মোতি খচিত কংকন দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। (সূরা ফাতির : ৩৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীরা সুন্দুস ও ইস্তেবরাক নামক রেশম ব্যবহার করবে

📄 জান্নাতীরা সুন্দুস ও ইস্তেবরাক নামক রেশম ব্যবহার করবে


৩. মোটা ও পাতলা রেশম ব্যতীত সুন্দুস এবং ইস্তেবরাক নামক রেশমও জান্নাতীরা ব্যবহার করবে।

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ آمِيْنِ، فِي جَنَّاتٍ وَعُيُونٍ، يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَاسْتَبْرَةٍ مُتَقَابِلِينَ، كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عَيْنٍ. يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ أَمِنِينَ، لَا يَذُوقُوْنَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ، فَضْلاً مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ .
নিশ্চয়ই মুত্তাকীরা নিরাপদ স্থানে থাকবে, উদ্যানরাজি ও নির্ঝরণিসমূহে, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমী বস্ত্র। মুখোমুখি হয়ে বসবে। এরূপই হবে এবং আমি তাদেরকে আয়তলোচনা স্ত্রী দিব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তাদেরকে সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত। আর আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। (সূরা দোখান: ৫১-৫৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীরা চাঁদির অলংকারও ব্যবহার করবে

📄 জান্নাতীরা চাঁদির অলংকারও ব্যবহার করবে


৪. জান্নাতীরা চাঁদির অলংকারও ব্যবহার করবে।
وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا ، وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا ، عَالِيَهُمْ ثِيَابٌ سُنْدُسٍ خُضْرٌ وَاسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ، إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا .
তাদের নিকট ঘোরাফেরা করবে চির কিশোরেরা, আপনি তাদেরকে দেখে মনে করবেন যে বিক্ষিপ্ত মণি মুক্তা, আপনি যখন সেখানে দেখবেন তখন নি'আমতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম। আর তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কংকন। আর তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন 'শারাবান ত্বাহুরা'। (সূরা দাহার: ১৯-২১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00