📄 জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশ লোকের খাবারের শক্তি দেয়া হবে
৭. জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশ লোকের খাবারের শক্তি দেয়া হবে।
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الرَّجُلَ مِنْ أَهْلِ الْجَنَّةِ لَيُعْطَى قُوَّةً مِئَةَ رَجُلٍ فِي الْأَكْلِ وَالشَّرْبِ وَالشَّهْوَةِ وَالْجِمَاعِ حَاجَةُ أَحَدِهِمْ عَرَقَ يَفِيضُ مِنْ جَلْدِهِ فَإِذَا بَطْنُهُ قَدْ ضَمَرٍ .
যায়েদ বিন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানা-পিনা, যৌন শক্তি, স্বামী-স্ত্রীর মিলন (ইত্যাদির ব্যাপারে) একশত লোকের সমপরিমাণ শক্তি দেয়া হবে। তাদের পারখানা প্রস্রাবের অবস্থা হবে এই যে, তাদের শরীর থেকে ঘাম বের হবে ফলে তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। (ত্বাবারানী)
📄 সোনা-চাঁদি এবং সাদা চমকদার কাঁচের পাত্রে খাদ্য পরিবেশন করা হবে
৮. জান্নাতীদের খানা-পিনা, সোনা-চাঁদি এবং সাদা চমকদার কাঁচের পাত্রে পরিবেশন করা হবে।
يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ، تِلْكَ الْجَنَّةُ الَّتِي أورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ، لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ .
তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র। আর তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল থাকবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে। (সূরা যুখরুফ: ৭১-৭৩)