📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 শরাব পানে জান্নাতীদের মাথায় কোন প্রতিক্রিয়া হবে না

📄 শরাব পানে জান্নাতীদের মাথায় কোন প্রতিক্রিয়া হবে না


৫. জান্নাতের শরাব পানে জান্নাতীদের মাথায় কোন প্রতিক্রিয়া হবে না। জান্নাতীদের পছন্দনীয় ফল তাদের রুচি অনুযায়ী তাদের সামনে উপস্থাপন করা হবে। পছন্দনীয় পাখির গোশতও তাদের জন্য বিদ্যমান থাকবে।

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ، بِأَكْوَابِ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَّعِينٍ، لَا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ، وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ. وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ .
তাদের নিকট ঘোরা-ফেরা করবে চির কিশোরেরা, পানপাত্র কুঁজা ও খাঁটি সূরা পূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না আর তাদের পছন্দমতো ফলমূল নিয়ে এবং রুচিমত পাখির মাংস নিয়ে। (সূরা ওয়াক্বিয়া: ১৭-২১)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সকাল-সন্ধ্যায় খাবার পরিবেশন করা হবে

📄 সকাল-সন্ধ্যায় খাবার পরিবেশন করা হবে


৬. সকাল-সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশনের ধারাবাহিকতা চালু থাকবে।

وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا.
এবং সকাল-সন্ধ্যায় তাদের জন্য রিযিকের ব্যবস্থা থাকবে। (সূরা মারইয়াম: ৬২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশ লোকের খাবারের শক্তি দেয়া হবে

📄 জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশ লোকের খাবারের শক্তি দেয়া হবে


৭. জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশ লোকের খাবারের শক্তি দেয়া হবে।

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الرَّجُلَ مِنْ أَهْلِ الْجَنَّةِ لَيُعْطَى قُوَّةً مِئَةَ رَجُلٍ فِي الْأَكْلِ وَالشَّرْبِ وَالشَّهْوَةِ وَالْجِمَاعِ حَاجَةُ أَحَدِهِمْ عَرَقَ يَفِيضُ مِنْ جَلْدِهِ فَإِذَا بَطْنُهُ قَدْ ضَمَرٍ .
যায়েদ বিন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: জান্নাতীদের প্রত্যেক ব্যক্তিকে খানা-পিনা, যৌন শক্তি, স্বামী-স্ত্রীর মিলন (ইত্যাদির ব্যাপারে) একশত লোকের সমপরিমাণ শক্তি দেয়া হবে। তাদের পারখানা প্রস্রাবের অবস্থা হবে এই যে, তাদের শরীর থেকে ঘাম বের হবে ফলে তাদের পেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। (ত্বাবারানী)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সোনা-চাঁদি এবং সাদা চমকদার কাঁচের পাত্রে খাদ্য পরিবেশন করা হবে

📄 সোনা-চাঁদি এবং সাদা চমকদার কাঁচের পাত্রে খাদ্য পরিবেশন করা হবে


৮. জান্নাতীদের খানা-পিনা, সোনা-চাঁদি এবং সাদা চমকদার কাঁচের পাত্রে পরিবেশন করা হবে।

يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ، تِلْكَ الْجَنَّةُ الَّتِي أورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ، لَكُمْ فِيهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِنْهَا تَأْكُلُونَ .
তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পান পাত্র। আর তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল থাকবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ এটা তোমাদের কর্মের ফল। তথায় তোমাদের জন্য আছে প্রচুর ফলমূল তা থেকে তোমরা আহার করবে। (সূরা যুখরুফ: ৭১-৭৩)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00