📄 জান্নাতীদের সর্বপ্রথম খাবার মাছ, তারপর গরুর গোশত আর পানীয় হবে সালসাবীল নামক কূপের পানি
১৬. জান্নাতীদের খাবার ও পানীয়
১. জান্নাতীদের প্রথম খানা হবে মাছ, পরবর্তী খাবার হবে গরুর গোস্ত। জান্নাতীদের সর্বপ্রথম পানীয় হবে সালসাবীল নামক কূপের পানি।
عَنْ ثَوْبَانَ (رض) مَوْلَى رَسُولِ اللهِ ﷺ قَالَ كُنْتُ قَائِمًا عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ فَجَاءَ حِبْرٌ مِنْ أَحْبَارِ الْيَهُودِ فَقَالَ أَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَ تُبَدِّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَوَاتُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ هُمْ فِي الظُّلُمَةِ دُونَ الْجَسْرِ قَالَ مَنْ أَوَّلُ النَّاسِ إِجَازَةٌ قَالَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ قَالَ الْيَهُودِيُّ فَمَا تُحْفَتُهُمْ حِيْنَ يَدْخُلُونَ الْجَنَّةَ قَالَ زِيَادَةٌ كَبِدِ النَّوْنِ قَالَ فَمَا غَدَانُهُمْ عَلَى أَثَرِهَا قَالَ يُنْحَرُ لَهُمْ ثَوْرُ الْجَنَّةِ الَّذِي كَانَ يَأْكُلُ مِنْ أَطْرَافِهَا قَالَ فَمَا شَرَابُهُمْ عَلَيْهِ قَالَ مِنْ عَيْنٍ فِيْهَا تُسَمَّى سَلْسَبِيلاً قَالَ صَدَقْتَ .... الخ .
রাসূলুল্লাহ -এর গোলাম সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ -এর নিকট দাঁড়িয়েছিলাম, ইতোমধ্যে ইহুদীদের পাদ্রীদের মধ্য থেকে একজন পাদ্রী আসল এবং জিজ্ঞেস করল যে, যেদিন আকাশ ও যমিন প্রথম পরিবর্তন করা হবে তখন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ বললেন পুলসিরাতের নিকটবর্তী এক অন্ধকার স্থানে। অতঃপর ইয়াহুদী আলেম জিজ্ঞেস করল সর্বপ্রথম কে পুলসিরাত পার হবে? তিনি বললেন: গরীব মুহাজিরগণ। (মক্কা থেকে মদীনায় হিজরতকারীরা) ঐ ইয়াহুদী পাদ্রী আবার জিজ্ঞেস করল, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদেরকে কি খাবার পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ বললেন: মাছের কলিজা, ইয়াহুদী জিজ্ঞেস করল এরপর কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ বললেন এরপর জান্নাতীদের জন্য জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। এরপর ইয়াহুদী জিজ্ঞেস করল খাওয়ার পর পানীয় কি পরিবেশন করা হবে? রাসূলুল্লাহ বললেন: সালসাবীল নামক ঝর্ণার পানি। ইয়াহুদী পাদ্রী বলল: তুমি সত্য বলেছ। (মুসলিম, কিতাবুল হায়েজ, বায়ান মনিউর রজুলি ওয়াল মারয়া)
📄 আমাদের বর্তমান এ পৃথিবী জান্নাতীদের রুটি হবে
২. আমাদের বর্তমান এ পৃথিবী জান্নাতীদের রুটি হবে।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ تَكُونُ الْأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ خُبْزَةً وَاحِدَةً يَتَّكِفَاهَا الْجَبَّارُ بِيَدِهِ كَمَا يَتَّكِفَا أَحَدُكُمْ خُبْزَتَهُ فِي السَّفَرِ نُزُولاً لِأَهْلِ الْجَنَّةِ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: শেষ বিচারের দিন এ পৃথিবী একটি রুটির ন্যায় হবে, আল্লাহ তা'য়ালা স্বীয় হস্তে তা এমনভাবে উলট-পালট করবেন যেমন তোমাদের কেউ সফররত অবস্থায় তার রুটিকে উলট-পালট করে। আর ঐ রুটি দিয়ে জান্নাতীদের মেহমানদারী করা হবে। (বুখারী ও মুসলিম, মেশকাতুল মাসাবীহ, কিতাবুল ফিতান, বাবুল হাশর, ফসলুল আউয়্যাল)
📄 সাদা উজ্জ্বল পানীয়ও জান্নাতীদের সম্মানার্থে মজুদ থাকবে
৩. সাদা উজ্জ্বল পানীয়ও জান্নাতীদের সম্মানার্থে মজুদ থাকবে। জান্নাতের শরাব পান করার পর কোন প্রকার মাতলামী ভাব দেখা দিবে না।
يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِينٍ، بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ لَآ فِيهَا غَوْلَ وَلَاهُمْ عَنْهَا يُنْزَفُونَ .
তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র। সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার (মাতলামির) উপাদান নেই। আর তারা তা পান করে মাতালও হবে না। (সূরা সাফফাত: ৫৪-৫৮)
وَيُطَافُ عَلَيْهِمْ بِأَنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرًا ، قَوَارِيرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا .
তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে। রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে পূর্ণ করবে (সূরা দাহার: ১৫-১৬)
📄 তীব্র গতিসম্পন্ন ঝর্ণার পানি দ্বারাও জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে
৪. তীব্র গতিসম্পন্ন ঝর্ণার পানি দ্বারাও জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ .
সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। (সূরা গাশিয়া: ১২)