📄 হাউজে কাওসারের পাড়ে রাসূল (সা) ওজুর কারণে উজ্জ্বল হাত ও কপাল দেখে চিনতে পারবেন
৮. কাফেররা হাউজে কাওসারের নিকট এসে পানি পান করতে চাইবে কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে দূরে সরিয়ে দিবেন। রাসূলুল্লাহ তাঁর উম্মতদেরকে ওজুর কারণে উজ্জ্বল হাত ও কপাল দেখে চিনতে পারবেন।
عَنْ حُذَيْفَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لَا ذَوْدَ عَنْهُ الرِّجَالُ كَمَا يَدُودُ الرَّجُلُ الْإِبِلُ الْغَرِيبَةَ حَوْضَهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفْنَا ؟ قَالَ نَعَمْ تَرِدُونَ عَلَى غُرًا مُحَجَلِينَ مِنْ أَثَرِ الْوُضُوءِ لَيْسَتْ لِأَحَدٍ غَيْرُكُمْ .
হুযাইফা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আমি হাউজ থেকে অমুসলিমদেরকে এমনভাবে দূর করে দিব, যেমন উটের মালিকরা তাদের পাল থেকে অন্য মালিকের উটকে তাড়িয়ে দেয়। জিজ্ঞেস করা হল ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদেরকে চিনবেন? তিনি বললেন, হ্যাঁ। তোমরা আমার নিকট আসবে এমতাবস্থায় যে, অজুর কারণে তোমাদের হাত, পা, কপাল ইত্যাদি চমকাতে থাকবে। এ গুণ তোমরা ব্যতীত অন্য কোন উম্মতের হবে না। (ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, বাব ফীল হাউজ- ২/৩৪৭১)