📄 তার থেকে সর্বপ্রথম পানি পান করবে গরীব মুহাজিরগণ
৫. হাউজে কাওসারের পানি সর্বপ্রথম পান করবে গরীব মুহাজিরগণ (মক্কা থেকে মদীনায় হিজরতকারীরা)।
عَنْ ثَوْبَانَ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ إِنَّ أَوَّلَ النَّاسِ وَرُودًا عَلَيْهِ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ الشَّعْتَ رُووسًا ، الدَّنْسَ ثِيَابًا الَّذِينَ لَا يَنْكِحُونَا الْمُتَنَعَمَاتِ وَلا يُفْتَحُ لَهُمُ السَّدَدُ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: তিনি বলেন: আমার হাউজে সর্বপ্রথম আগমনকারী হবে গরীব মুহাজিরগণ। এলোকেশি, ময়লা পোশাক পরিধানকারী, সুখী সমৃদ্ধশালী মহিলাদেরকে বিবাহ করতে অক্ষম ব্যক্তিবর্গ। যাদের জন্য আমীর-ওমরাদের দরজা উন্মুক্ত থাকে না। (তিরমিযী, আবওয়াব সিফাতিল কিযামা, বাবা মাযায়া ফী সিফাতিল হাউজ- ২/১৯৮৯)
📄 হাশরের দিনে প্রত্যেক নবীকে হাউজ দেয়া হবে
৬. শেষ বিচারের দিন প্রত্যেক নবীকে হাউজ দেয়া হবে যা থেকে তাঁর উম্মতরা পানি করবে। রাসূলুল্লাহ এর হাউজে আগন্তুকদের সংখ্যা অন্যান্য নবীগণের উম্মতদের তুলনায় অধিক হবে।
عَنْ سَمُرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ لِكُلِّ نَبِي حَوْضًا وَإِنَّهُمْ يَتَبَاهُونَ أَيُّهُمْ أَكْثَرُ وَارِدَةٍ وَإِنِّي أَرْجُوا أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ وَاردة .
সামুরা বিন জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: নিশ্চয়ই প্রত্যেক নবীর জন্য একটি করে হাউজ থাকবে, আর প্রত্যেক নবী পরস্পরের সাথে গৌরব করবে যে, কার হাউজে পানি পানকারীর সংখ্যা বেশি। আমি আশা করছি যে আমার হাউজে আগন্তুকদের সংখ্যা বেশি হবে। (তিরমিযী, আবওয়াব সিফাতিল কিয়ামা, বাবা মাযায়া ফী সিফাতিল হাউজ- ২/১৯৮৯)
📄 বিদআতিরা হাউসে কাওসারের পানি থেকে বঞ্চিত হবে
৭. হাউজে কাওসারের পাশে রাসূলুল্লাহ তাঁর উম্মতদের সামনে উপস্থিত থাকবেন। বেদ'আতীরা রাসূলুল্লাহ এর হাউজ থেকে দূরে থাকবে।
عَنْ عَبْدِ اللَّهِ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ وَلْيَرْفَعَنَّ رِجَالٌ مِنْكُمْ ثُمَّ لَيَخْتَلِجَنَّ دُونِي فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي فَيُقَالُ إِنَّكَ لَا تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ .
আবদুল্লাহ বিন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: তিনি বলেন আমি হাউজে কাওসারের পাশে তোমাদের আগে থাকব। তোমাদের মধ্যে কিছু লোক সেখানে আসবে, অতঃপর তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়া হবে, আমি বলব : হে আমার প্রভু! এরা তো আমার উম্মত। বলা হবে যে আপনি জানেন না যে, আপনার পরে তারা কি কি বিদ'আত চালু করেছে। (বুখারী, কিতাবুর রিকাক, বাব ফীল হাউজ)
📄 হাউজে কাওসারের পাড়ে রাসূল (সা) ওজুর কারণে উজ্জ্বল হাত ও কপাল দেখে চিনতে পারবেন
৮. কাফেররা হাউজে কাওসারের নিকট এসে পানি পান করতে চাইবে কিন্তু রাসূলুল্লাহ তাদেরকে দূরে সরিয়ে দিবেন। রাসূলুল্লাহ তাঁর উম্মতদেরকে ওজুর কারণে উজ্জ্বল হাত ও কপাল দেখে চিনতে পারবেন।
عَنْ حُذَيْفَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لَا ذَوْدَ عَنْهُ الرِّجَالُ كَمَا يَدُودُ الرَّجُلُ الْإِبِلُ الْغَرِيبَةَ حَوْضَهُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفْنَا ؟ قَالَ نَعَمْ تَرِدُونَ عَلَى غُرًا مُحَجَلِينَ مِنْ أَثَرِ الْوُضُوءِ لَيْسَتْ لِأَحَدٍ غَيْرُكُمْ .
হুযাইফা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আমি হাউজ থেকে অমুসলিমদেরকে এমনভাবে দূর করে দিব, যেমন উটের মালিকরা তাদের পাল থেকে অন্য মালিকের উটকে তাড়িয়ে দেয়। জিজ্ঞেস করা হল ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদেরকে চিনবেন? তিনি বললেন, হ্যাঁ। তোমরা আমার নিকট আসবে এমতাবস্থায় যে, অজুর কারণে তোমাদের হাত, পা, কপাল ইত্যাদি চমকাতে থাকবে। এ গুণ তোমরা ব্যতীত অন্য কোন উম্মতের হবে না। (ইবনে মাজাহ, কিতাবুয যুহদ, বাব ফীল হাউজ- ২/৩৪৭১)