📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হাশরের দিন রাসূল (সা) মিম্বারে বসে হাউজে কাওসার থেকে পানি পান করাবেন

📄 হাশরের দিন রাসূল (সা) মিম্বারে বসে হাউজে কাওসার থেকে পানি পান করাবেন


৩. শেষ বিচারের দিন রাসূলুল্লাহ -এর মিম্বর হাউজে কাওসারের পার্শ্বে রাখা হবে। তার ওপর আরোহণ করে তিনি তাঁর উম্মতদেরকে পানি পান করাবেন।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ وَمِنْبَرِي عَلَى حَوْضِي .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমার ঘর ও মিম্বরের মাঝে যে স্থানটি আছে তা জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান। আর আমার মিম্বর (শেষ বিচারের দিন) আমার হাউজের পার্শ্বে রাখা হবে। (বুখারী, কিতাবুল ফাযায়েল, বাব ইসবাত হাওজিন্নাবী)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 এর থেকে পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না

📄 এর থেকে পানি পান করলে আর কখনো পিপাসা লাগবে না


৪. যে ব্যক্তি হাউজে কাওসারের পানি পান করবে তার আর কখনো পানির পিপাসা হবে না

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ أَمَامَكُمْ حَوْضًا كَمَا بَيْنَ جَرْبًا وَأَدْرَحَ فِيهِ أَبَارِيقَ كَنَجُومِ السَّمَاءِ مِنْ وَرْدِهِ فَشَرِبَ مِنْهُ لَمْ يَظْمَا بَعْدَهَا أَبَدًا .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে তোমাদের সামনে একটি হাউজ থাকবে, যার একটি কংকর যারবা থেকে আজরার (সিরিয়ার দুটি শহরের নাম) মাঝের দূরত্বের সমান হবে। যার পার্শ্বে আকাশের তারকা সংখ্যক গ্লাস রাখা হবে। যে ব্যক্তি ওখান থেকে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। (মুসলিম, কিতাবুল ফাযায়েল, বাব ইসবাত হাওজিন্নাবী)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 তার থেকে সর্বপ্রথম পানি পান করবে গরীব মুহাজিরগণ

📄 তার থেকে সর্বপ্রথম পানি পান করবে গরীব মুহাজিরগণ


৫. হাউজে কাওসারের পানি সর্বপ্রথম পান করবে গরীব মুহাজিরগণ (মক্কা থেকে মদীনায় হিজরতকারীরা)।

عَنْ ثَوْبَانَ (رض) عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ إِنَّ أَوَّلَ النَّاسِ وَرُودًا عَلَيْهِ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ الشَّعْتَ رُووسًا ، الدَّنْسَ ثِيَابًا الَّذِينَ لَا يَنْكِحُونَا الْمُتَنَعَمَاتِ وَلا يُفْتَحُ لَهُمُ السَّدَدُ .
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: তিনি বলেন: আমার হাউজে সর্বপ্রথম আগমনকারী হবে গরীব মুহাজিরগণ। এলোকেশি, ময়লা পোশাক পরিধানকারী, সুখী সমৃদ্ধশালী মহিলাদেরকে বিবাহ করতে অক্ষম ব্যক্তিবর্গ। যাদের জন্য আমীর-ওমরাদের দরজা উন্মুক্ত থাকে না। (তিরমিযী, আবওয়াব সিফাতিল কিযামা, বাবা মাযায়া ফী সিফাতিল হাউজ- ২/১৯৮৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হাশরের দিনে প্রত্যেক নবীকে হাউজ দেয়া হবে

📄 হাশরের দিনে প্রত্যেক নবীকে হাউজ দেয়া হবে


৬. শেষ বিচারের দিন প্রত্যেক নবীকে হাউজ দেয়া হবে যা থেকে তাঁর উম্মতরা পানি করবে। রাসূলুল্লাহ এর হাউজে আগন্তুকদের সংখ্যা অন্যান্য নবীগণের উম্মতদের তুলনায় অধিক হবে।

عَنْ سَمُرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ لِكُلِّ نَبِي حَوْضًا وَإِنَّهُمْ يَتَبَاهُونَ أَيُّهُمْ أَكْثَرُ وَارِدَةٍ وَإِنِّي أَرْجُوا أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ وَاردة .
সামুরা বিন জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন: নিশ্চয়ই প্রত্যেক নবীর জন্য একটি করে হাউজ থাকবে, আর প্রত্যেক নবী পরস্পরের সাথে গৌরব করবে যে, কার হাউজে পানি পানকারীর সংখ্যা বেশি। আমি আশা করছি যে আমার হাউজে আগন্তুকদের সংখ্যা বেশি হবে। (তিরমিযী, আবওয়াব সিফাতিল কিয়ামা, বাবা মাযায়া ফী সিফাতিল হাউজ- ২/১৯৮৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00