📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাওসার নদী স্বর্ণ, মোতি ও ইয়াকুত দ্বারা নির্মিত আর মাটি মেশকের চেয়েও সুগন্ধিময়

📄 কাওসার নদী স্বর্ণ, মোতি ও ইয়াকুত দ্বারা নির্মিত আর মাটি মেশকের চেয়েও সুগন্ধিময়


২. কাওসার নদীর উভয় তীর স্বর্ণ নির্মিত, তার কংকরসমূহ মোতি ও ইয়াকুতের। আর মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَوْثَرُ نَهْرٌ فِي الْجَنَّةِ حَافِنَاهُ مِنْ ذَهَبٍ وَمَجْرَاهُ عَلَى الدَّرِّ وَالْيَاقُوْتِ تَرْبَتُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ وَمَاؤُهُ أَخْلَى مِنَ الْعَسَلِ وَأَبْيَضُ مِنَ الثَّلْجِ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: কাওসার জান্নাতের একটি নদী, যার উভয় তীর স্বর্ণ নির্মিত, তার পানি ইয়াকুত ও মোতির ওপর প্রবাহমান। তার মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়, তার পানি মধুর চেয়ে অধিক মিষ্টি এবং বরফের চেয়ে অধিক সাদা। (তিরমিযী, আবওয়াব তাফসীর বাব তাফসীর সূরাতুল কাওসার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00