📄 জান্নাতের সবচেয়ে বড় ও উন্নত নদী হল কাওসার
১৪. কাওসার নদী (আল্লাহ তাঁর স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে তা থেকে পানি পান করান)
১. কাওসার জান্নাতের নদী যা আল্লাহ শুধু রাসূলুল্লাহ -কে দেবেন। কাওসার নদী জান্নাতের সবচেয়ে বড় ও সবচেয়ে উন্নত নদী।
عَنْ أَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ بَيْنَمَا أَنَا أَسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهْرٍ حَافِنَاهُ قَبَابُ الدُّرِّ الْمُجَوفِ قُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ هَذَا الْكَوْثَرُ الَّذِي أَعْطَاكَ رَبُّكَ فَإِذَا طِيْنُهُ أَوْطِيبُهُ مسكُ ادْفَرُ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: (মেরাজের সময়) আমি জান্নাত দেখতে ছিলাম, সেখানে আমি একটি নদী দেখতে পেলাম যার উভয় তীরে মোতি খচিত গম্বুজ রয়েছে। আমি জিজ্ঞেস করলাম: জিবরাঈল এগুলো কি? সে বলল: এ হল কাওসার যা আপনাকে আপনার প্রভু দিয়েছেন। আর তার মাটি বা সুগন্ধি মেশক আম্বরের ন্যায়। (বুখারী, কিতাবুর রিকাক, বাব ফিলহাওয)
📄 কাওসার নদী স্বর্ণ, মোতি ও ইয়াকুত দ্বারা নির্মিত আর মাটি মেশকের চেয়েও সুগন্ধিময়
২. কাওসার নদীর উভয় তীর স্বর্ণ নির্মিত, তার কংকরসমূহ মোতি ও ইয়াকুতের। আর মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَوْثَرُ نَهْرٌ فِي الْجَنَّةِ حَافِنَاهُ مِنْ ذَهَبٍ وَمَجْرَاهُ عَلَى الدَّرِّ وَالْيَاقُوْتِ تَرْبَتُهُ أَطْيَبُ مِنَ الْمِسْكِ وَمَاؤُهُ أَخْلَى مِنَ الْعَسَلِ وَأَبْيَضُ مِنَ الثَّلْجِ .
আবদুল্লাহ বিন ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: কাওসার জান্নাতের একটি নদী, যার উভয় তীর স্বর্ণ নির্মিত, তার পানি ইয়াকুত ও মোতির ওপর প্রবাহমান। তার মাটি মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়, তার পানি মধুর চেয়ে অধিক মিষ্টি এবং বরফের চেয়ে অধিক সাদা। (তিরমিযী, আবওয়াব তাফসীর বাব তাফসীর সূরাতুল কাওসার)