📄 কোন কোন ঝর্ণা থেকে কেবল সাদা উজ্জ্বল সুস্বাদ পানীয় প্রবাহিত হবে
৪. কোন কোন ঝর্ণা থেকে সাদা উজ্জ্বল সুস্বাদু পানীয় প্রবাহিত হবে।
أُولَئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ فَوَاكِهُ وَهُمْ مُكْرَمُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ، يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِينٍ. بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ، لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ.
তাদের জন্য আছে নির্ধারিত রিযিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতে, তারা মুখোমুখি হয়ে আসনে আসীন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ শরাবপূর্ণ পাত্র। শুভ্র উজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছুই থাকবে না, আর তারা তাতে মাতালও হবে না। (সূরা সাফফাত: ৪১-৪৭)
📄 কোন কোন ঝর্ণা ফোয়ারার ন্যায় উদ্বেলিত হবে
৫. কোন কোন ঝর্ণা ফোয়ারার ন্যায় উদ্বেলিত হবে।
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ.
তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? (সূরা আর রহমান: ৬৬-৬৭)
📄 আত্মা ও চক্ষু তৃপ্তির জন্য সর্বদা ঝর্ণা ও জলপ্রপাত থাকবে
৬. জান্নাতীদের আত্মা ও চক্ষু তৃপ্তির জন্য সর্বদা পানির ঝর্ণা ও জলপ্রপাতও জান্নাতে থাকবে।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ.
সেখানে আছে প্রবাহমান ঝর্ণাসমূহ। (সূরা গাশিয়া: ১২)
وَظِلَّ مَمْدُودٍ، وَمَاءٍ مَسْكُوبٍ.
সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি। (সূরা ওয়াকিয়া: ৩০-৩১)
📄 উল্লেখিত ঝর্ণাসমূহ ব্যতীত আরামের জন্য আরো বিভিন্ন রকম ঝর্ণা থাকবে
৭. উল্লিখিত ঝর্ণাসমূহ ব্যতীত জান্নাতীদের আরামের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের আরো ঝর্ণা থাকবে।
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ فِي جَنَّاتٍ وَعُيُونٍ.
মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে। উদ্যান ও ঝর্ণার মাঝে। (সূরা দুখান: ৫১-৫২)
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ، وَفَوَاكِهُ مِمَّا يَشْتَهُونَ .
মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। তাদের রুচিসম্মত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। (সূরা মোরসালাত: ৪১-৪২)