📄 জান্নাতের সালসাবীল নামক ঝর্ণা থেকে আদা মিশ্রিত স্বাদ আসবে
১৩. জান্নাতের ঝর্ণাসমূহ
১. জান্নাতের একটি ঝর্ণার নাম "সালসাবীল" যা থেকে আদা মিশ্রিত স্বাদ আসবে।
وَيُطَافُ عَلَيْهِمْ بِأَنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابِ كَانَتْ قَوَارِيرَ فَوَارِيرًا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ، وَيُسْقُوْنَ فِيْهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زنجبيلاً، عَيْنًا فِيْهَا تُسَمَّى سَلْسَبِيلاً .
তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মত স্বচ্ছ পান পাত্রে, রূপালী স্ফটিক পাত্রে, পরিবেশনকারীরা তা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে।
সেখানে পান করতে দেয়া হবে আদা মিশ্রিত পানীয়। জান্নাতের এমন এক ঝর্ণা যার নাম "সালসাবীল"। (সূরা দাহর: ১৫-১৮)
📄 জান্নাতের কাফুর নামক ঝর্ণা থেকে পান করে জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে
২. জান্নাতের একটি ঝর্ণার নাম কাফুর, যা পানে জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে।
إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا، عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا .
সৎকর্মশীলরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ হবে কাফুর। এমন একটি প্রস্রবণের যা আল্লাহর বান্দারা পান করবে, তারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। (সূরা দাহার: ৫-৬)
📄 জান্নাতের স্বচ্ছ পানির ঝর্ণা 'তাসনীম' যা একমাত্র বিশেষ বান্দাদের জন্যে থাকবে
৩. জান্নাতের একটি ঝর্ণার নাম "তাসনীম" যা স্বচ্ছ পানি একমাত্র আল্লাহর বিশেষ বান্দাদেরকে পান করার জন্য দেয়া হবে। সৎকর্মশীল (যাদের স্তর বিশেষ বান্দাদের চেয়ে একটু নীচু হবে। তাদেরকে উত্তম পানীয়ের সাথে তাসনীমের পানি মিশ্রণ করে দেয়া হবে।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ، عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ، تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ، يُسْقَوْنَ مِنْ رَّحِيقٍ مَّحْتُومٍ، خِتَامُهُ مِسْكَ وَفِي ذَلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ، وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ، عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ .
পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দৃপ্তি দেখতে পাবে। তাদেরকে মোহরমুক্ত বিশুদ্ধ মদিরা থেকে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর থাকে যদি কারো কোন আকাঙ্ক্ষা বা কামনা, তবে তারা এরই কামনা করুক। এর মিশ্রণ হবে তাসনীমের। এটা একটি প্রস্রবণ যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করে। (সূরা মোতাফফিফীন: ২২-২৮)
📄 কোন কোন ঝর্ণা থেকে কেবল সাদা উজ্জ্বল সুস্বাদ পানীয় প্রবাহিত হবে
৪. কোন কোন ঝর্ণা থেকে সাদা উজ্জ্বল সুস্বাদু পানীয় প্রবাহিত হবে।
أُولَئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ فَوَاكِهُ وَهُمْ مُكْرَمُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ، يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِينٍ. بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ، لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ.
তাদের জন্য আছে নির্ধারিত রিযিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। থাকবে নেয়ামতপূর্ণ জান্নাতে, তারা মুখোমুখি হয়ে আসনে আসীন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ শরাবপূর্ণ পাত্র। শুভ্র উজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছুই থাকবে না, আর তারা তাতে মাতালও হবে না। (সূরা সাফফাত: ৪১-৪৭)