📄 কাওসার জান্নাতের নদী, যা রাসূল (সা)-কে দেয়া হয়েছে
৩. কাওসার জান্নাতের নদী যার পানি দুধ থেকেও সাদা এবং মধু থেকেও অধিক মিষ্টি হবে কাওসার আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ -কে দেয়া উপঢৌকন।
عَنْ أَنَسِ بْنِ مَالِكِ (رض) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ مَا الْكَوْثَرُ؟ قَالَ ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ يَعْنِي فِي الْجَنَّةِ أَشَدَّ بَيَاضًا مِّنَ اللَّبَنِ وَاخْلَى مِنَ الْعَسَلِ فِيهِ طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الْجَزْرِ قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ هَذِهِ النَّاعِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَكْلَتُهَا أَنْعَمُ مِنْهَا .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ জিজ্ঞাসিত হলেন কাউসার কি? তিনি উত্তরে বললেন: এ হল একটি নদী যা আমাকে আমার আল্লাহ জান্নাতে দিবেন। যার পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে এবং সেখানে এমন পাখি থাকবে যাদের গর্দান হবে উটের ন্যায়। ওমর (রা) বলেছেন: ঐ পাখিরা খুব আনন্দে আছে। রাসূলুল্লাহ বললেন, ঐ পাখিগুলোকে ভক্ষণকারী আরো আনন্দে আছে। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাব মাযায়া ফী সিফাত তইরিল জান্না)
📄 জান্নাতের নদীসমূহ থেকে উপনদী বের হবে
৪. জান্নাতীরা নিজেদের ইচ্ছেমতো জান্নাতের নদীসমূহ থেকে ছোট ছোট নদী বের করে তাদের অট্টালিকাসমূহে নিয়ে যেতে পারবে।
عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ عَنْ أَبِيهِ (رض) عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَحْرُ الْمَاءِ وَبَحْرُ الْعَسَلِ وَبَحْرُ اللَّبَنِ وبحرُ الْخَمْرِ ثُمَّ تَشَقَّقُ الْأَنْهَارُ بَعْدُ .
হাকীম বিন মোয়াবিয়া তার পিতা থেকে, তিনি নবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন: জান্নাতে পানি, দুধ, মধু ও শরাবের নদী থাকবে। অতঃপর ঐ সমস্ত নদী থেকে আরো ছোট ছোট নদী বের করা হবে। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাবমাযায়া ফী সিফাত আনহারil জান্না)
📄 জান্নাতের একটি নদীর নাম হায়াত
৫. জান্নাতের একটি নদীর নাম হায়াত, যার পানি জাহান্নাম থেকে বেরকৃতদের শরীরে দেয়া হবে, ফলে তারা দ্বিতীয়বার চারা গাছের ন্যায় সজিব হবে।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ يُدْخِلُ اللهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ يُدْخِلُ مَنْ يَشَاءُ رَحْمَتِهِ وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ أَنْظُرُوا مَنْ وَجَدتُّم فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ مِّنْ إِيْمَانٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ مِنْهَا حَمَمًا قَدِ امْتَحَشُوا فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ أَوِ الْحَيَاءِ فَيُنْبِتُونَ فِيهِ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ إِلَى جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَوْهَا كَيْفَ تَخْرُجُ صَفْرَاءُ مَا تَوِيَّةٌ .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহ স্বীয় দয়ায় যাকে খুশি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। (অতঃপর দীর্ঘদিন পর বলবেন) দেখ যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের কর। তখন তারা এমন অবস্থায় বের হবে যে তাদের শরীর কয়লার ন্যায় জ্বলে গেছে, তখন তাদেরকে হায়াত বা হায়া নামক নদীতে নিক্ষেপ করা হবে, তখন তারা এমনভাবে সজীব হয়ে উঠবে, যেমন বন্যার আবর্জনার মাঝে চারাগাছ সজীব হয়ে ওঠে। তোমরা কি কখনো দেখ নি যে কেমন হলুদ রং বিশিষ্ট হয়ে ওঠে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসবাতুসশাফায়া)