📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে সুস্বাদু পানি, মধু ও শরাব ইত্যাদির নদী প্রবাহিত হবে

📄 জান্নাতে সুস্বাদু পানি, মধু ও শরাব ইত্যাদির নদী প্রবাহিত হবে


১২. জান্নাতের নদীসমূহ
১. জান্নাতে সুস্বাদু পানি, সুস্বাদু দুধ, সুমিষ্টি শরাব এবং স্বচ্ছ মধুর নদী প্রবাহিত হবে। জান্নাতের নদীসমূহের পানীর রং ও স্বাদ সর্বদা একই রকমের থাকবে।

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّنْ مَّاءٍ غَيْرِ أَسِنٍ وَأَنْهَارُ مِنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَأَنْهَارُ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارُ مِنْ عَسَلٍ مُصَفًّى .
মুত্তাকীনদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত, এতে আছে নির্মল পানির দুধের নদী, যার স্বাদ অপরিবর্তনীয়। আছে পানকারীদের জন্য শরাবের নদী, আছে পরিশোধিত মধুর নদী। (সূরা মোহাম্মদ-১৫)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 সাইহান, জাইহান, ফোরাত ও নীল জান্নাতের নদী

📄 সাইহান, জাইহান, ফোরাত ও নীল জান্নাতের নদী


২. সাইহান, জাইহান, ফোরাত ও নীল জান্নাতের নদী।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ سَبْحَانُ وَجَبْحَانُ وَالْفُرَاتُ وَالنَّيْلُ كُلٌّ مِّنْ أَنْهَارِ الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: সাইহান, জাইহান, ফোরাত ও নীল জান্নাতের নদী। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া জিলতু নায়ীমিহা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 কাওসার জান্নাতের নদী, যা রাসূল (সা)-কে দেয়া হয়েছে

📄 কাওসার জান্নাতের নদী, যা রাসূল (সা)-কে দেয়া হয়েছে


৩. কাওসার জান্নাতের নদী যার পানি দুধ থেকেও সাদা এবং মধু থেকেও অধিক মিষ্টি হবে কাওসার আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ -কে দেয়া উপঢৌকন।

عَنْ أَنَسِ بْنِ مَالِكِ (رض) قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ مَا الْكَوْثَرُ؟ قَالَ ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ يَعْنِي فِي الْجَنَّةِ أَشَدَّ بَيَاضًا مِّنَ اللَّبَنِ وَاخْلَى مِنَ الْعَسَلِ فِيهِ طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الْجَزْرِ قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ هَذِهِ النَّاعِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَكْلَتُهَا أَنْعَمُ مِنْهَا .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ জিজ্ঞাসিত হলেন কাউসার কি? তিনি উত্তরে বললেন: এ হল একটি নদী যা আমাকে আমার আল্লাহ জান্নাতে দিবেন। যার পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে এবং সেখানে এমন পাখি থাকবে যাদের গর্দান হবে উটের ন্যায়। ওমর (রা) বলেছেন: ঐ পাখিরা খুব আনন্দে আছে। রাসূলুল্লাহ বললেন, ঐ পাখিগুলোকে ভক্ষণকারী আরো আনন্দে আছে। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাব মাযায়া ফী সিফাত তইরিল জান্না)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের নদীসমূহ থেকে উপনদী বের হবে

📄 জান্নাতের নদীসমূহ থেকে উপনদী বের হবে


৪. জান্নাতীরা নিজেদের ইচ্ছেমতো জান্নাতের নদীসমূহ থেকে ছোট ছোট নদী বের করে তাদের অট্টালিকাসমূহে নিয়ে যেতে পারবে।
عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ عَنْ أَبِيهِ (رض) عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَحْرُ الْمَاءِ وَبَحْرُ الْعَسَلِ وَبَحْرُ اللَّبَنِ وبحرُ الْخَمْرِ ثُمَّ تَشَقَّقُ الْأَنْهَارُ بَعْدُ .
হাকীম বিন মোয়াবিয়া তার পিতা থেকে, তিনি নবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন: জান্নাতে পানি, দুধ, মধু ও শরাবের নদী থাকবে। অতঃপর ঐ সমস্ত নদী থেকে আরো ছোট ছোট নদী বের করা হবে। (তিরমিযী, আবওয়াবুল জান্না, বাবমাযায়া ফী সিফাত আনহারil জান্না)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00