📄 জান্নাতের একটি আঙ্গুরের থোকা যদি পৃথিবীতে আসত তাহলে আকাশ-জমিনের সকল মাখলুক ভক্ষণ করলেও শেষ হত না
৫. জান্নাতের একটি শীষ যদি পৃথিবীতে আসত তাহলে আকাশ ও যমিনের সমস্ত মাখলুক তা খেয়ে শেষ করতে পারত না।
عَنْ جَابِرٍ (رض) قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ إِنِّي عُرِضْتُ عَلَى الْجَنَّةَ وَمَا فِيهَا مِنَ الزَّهْرَةِ وَالنَّضْرَةِ، فَتَنَاوَلَتْ مِنْهَا قِطْفًا مِّنَ الْعِنَبِ فَتَنَاوَلَتْ بِهِ فَحِيلَ بَيْنِي وَبَيْنَهُ وَلَوْ أَتَيْتُكُمْ بِهِ لَأَكَلَ مِنْهُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ يَنْقُصُونَهُ . مَا
জাবের বিন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমার সামনে জান্নাত ও তাতে বিদ্যমান সমস্ত নি'আমত উপস্থাপন করা হল, ফল-মূল, সবুজ সজীব জিনিসসমূহ। আমি তোমাদের জন্য ওখান থেকে আঙ্গুরের একটি থোকা নিতে চাইলাম, কিন্তু আমাকে থামিয়ে দেয়া হল, যদি ঐ থোকাটি তোমাদের জন্য নিয়ে আসতাম তা হলে আকাশ ও যমিনের সমস্ত সৃষ্টি জীব যদি তা খেত তাহলে তা খেয়ে শেষ করতে পারত না। (আহমদ, আন নেহায়া লিইবনে কাসীর, ২/৩৬৭)
নোট: জান্নাতের নি'আমত সম্পর্কে বর্ণিত এ সমস্ত হাদীস অনন্তর মুসলমানদের জন্য কোন আশ্চর্য বিষয় নয়। যারা গত ১৫-২০ বছর থেকে জমজম কূপকে প্রবাহিত হতে দেখে আসছে, যা থেকে সমস্ত পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, রমযান ও হজ্জ এর সময় সমস্ত মানুষ প্রত্যেক ব্যক্তি স্ব চোখে তা অবলোকন করে, লোকেরা শুধু আত্মতৃপ্তির সাথে তা পান করে তাই নয়, বরং স্ব স্ব এলাকায় প্রত্যাবর্তনকালে বাধাহীনভাবে যার যত খুশি সে তত পরিমাণ নিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও পানির মধ্যে কখনো কোন কমতি হচ্ছে না বা শেষও হচ্ছে না। আর শেষ বিচার পর্যন্ত এ পানি এভাবেই ব্যবহৃত হতে থাকবে। (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।)
📄 জান্নাতের যাবতীয় ফল আঁটিবিহীন হবে
৬. আঞ্জীর জান্নাতী ফল জান্নাতের সমস্ত ফল আটিবিহীন হবে।
عَنْ أَبِي الدَّرْدَاءِ (رض) أَهْدِي إِلَى النَّبِيِّ اللَّهِ طَبَقَ مِنْ بَيْنِ فَقَالَ كُلُوا ، وَأَكَلَ مِنْهُ وَقَالَ لَوْ قُلْتُ إِنَّ فَاكِهَةٌ نَزَلَتْ مِنَ الْجَنَّةِ قُلْتُ هُذِهِ لِأَنَّ فَاكِهَةَ الْجَنَّةِ بِلاعَجَمٍ، فَكُلُوا مِنْهَا فَإِنَّهَا تُقْطَعُ الْبَوَاسِيرُ وَتَنْفَعُ مِنَ النَّفُوسِ .
আবু দারদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী -কে এক প্লেট আঞ্জীর হাদীয়া দেয়া হল, তিনি বললেন: খাও, তিনি নিজেও তা থেকে খেলেন, আর বললেন: যদি আমি কোন ফল সম্পর্কে বলি যে, এটা জান্নাত থেকে আগত ফল, তাহলে এ সে ফল, কেননা জান্নাতের ফল আটিবিহীন হবে। অতএব খাও, আঞ্জীর অশ্বরোগের ওষুধ, আর তা গ্রন্থির ব্যথা দূর করে। (ইবনে কায়্যিম তাঁর তিব্বুন্নববীতে তা উল্লেখ করেছেন, তিব্বুন ন্নবুবী, পৃষ্ঠা ৩১৮)
📄 জান্নাতে ফল পাড়ার সাথে সাথে ওখানে আরেকটি ফল হয়ে যাবে
৭. জান্নাতী যখন কোন গাছের ফল পাড়বে তখন সাথে সাথে ওখানে আরেকটি নতুন ফল হয়ে যাবে।
عَنْ نَوْبَانَ (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الرَّجُلَ إِذَا نَزَعَ ثَمَرَةٌ مِّنَ الْجَنَّةِ عَادَتْ مَكَانَهَا أُخْرَى
সাওবান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যখন কোন ব্যক্তি জান্নাতের কোন ফল পাড়বে তখন তার স্থলে অন্য একটি ফল হয়ে যাবে। (ত্ববারানী, মাজমাউজ্জাওয়ায়িদ- ১০/৪১৪)