📄 যে তাসবীর সওয়ার জান্নাতে চারটি উত্তম গাছ রোপণতুল্য
৮. যে তাসবির সওয়াব জান্নাতে চারটি উত্তমগাছ রোপণতুল্য।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ مَا الَّذِي تَغْرِسُ؟ قُلْتُ غِرَاسَالِي قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هُذَا؟ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ ﷺ قَالَ قُلْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ يَغْرِسُ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি একটি গাছ রোপণ করছিলেন, এমন সময় তার পাশ দিয়ে রাসূলুল্লাহ ﷺ পথ অতিক্রম করছিলেন, তিনি জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা! তুমি কি রোপণ করছ? তিনি বললেন: আমার জন্য একটি গাছ লাগাচ্ছি। তিনি বললেন, আমি কি তোমাকে এর চেয়েও উত্তম গাছ রোপণের কথা বলব না? সে বলল হ্যাঁ, হে আল্লাহর রাসূল ﷺ! তিনি বললেন: সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই প্রত্যেকটি শব্দের বিনিময়ে তোমাদের জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করা হবে। (ইবনে মাজাহ, কিতাবুল আদব, বাব ফযলিত্তাসবিহ- ২/৩০২৯)
📄 যে তাসবীর সওয়ার জান্নাতে খেজুর গাছ রোপনের পরিমাণ
৯. যে তাসবির সওয়াব জান্নাতে খেজুর গাছ রোপণের পরিমাণ।
عَنْ جَابِرٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةُ الْجَنَّةِ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। (তিরমিযী)
📄 তুবা গাছের শীষ দিয়ে জান্নাতীদের পোশাক হবে
১০. তুবা জান্নাতের একটি গাছের নাম, যার ছায়া শত বছরের রাস্তার সমান। তুবা গাছের ফলের শীষ দিয়ে জান্নাতীদের পোশাক তৈরি করা হবে।
عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ طُوبَى شَجَرَةٌ فِي الْجَنَّةِ مَسِيرَتُهَا مِائَةُ عَامٍ ثِيَابُ أَهْلِ الْجَنَّةِ تُخْرَجُ مِنْ أَكْمَامِهَا .
আবু সাঈদ খুদরী (রা) বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: তুবা জান্নাতের একটি গাছের নাম, যার ছায়া হবে শত বছরের চলার পথের সমান। জান্নাতীদের পোশাক তার শীষ দিয়ে তৈরি করা হবে। (আহমদ, আলবানী রচিত সিলসিলা আহাদীস সহীহা। ৩য় খণ্ড হাদীস নং ১৯৫৮)