📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের গাছগুলোর শাখাসমূহ শস্য শ্যামল ও লম্বা-ঘন হবে

📄 জান্নাতের গাছগুলোর শাখাসমূহ শস্য শ্যামল ও লম্বা-ঘন হবে


৪. জান্নাতের গাছগুলোর শাখাসমূহ শস্য শ্যামল, লম্বা ও ঘন হবে।
دواتًا أَفْنَانٍ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
উভয়টিই বহুশাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (সূরা আর রহমান-৪৮, ৪৯)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 গাছের ছায়া এত লম্বা হবে, উষ্ট্রারোহী একাধারে শত বছর চলার পরও শেষ হবে না

📄 গাছের ছায়া এত লম্বা হবে, উষ্ট্রারোহী একাধারে শত বছর চলার পরও শেষ হবে না


৫. জান্নাতের একটি গাছের ছায়া এত লম্বা হবে যে, উষ্ট্রারোহী একাধারে শত বছর চলার পরও ঐ ছায়া শেষ হবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةٌ يَسِيرُ الرَّاكِبُ فِي ظُلْهَا مِائَةُ سَنَةٍ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَظِلَّ مَمْدُودٍ ، وَلِقَابُ قَوْسِ أَحَدِكُمْ فِي الْجَنَّةِ خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ أَوْ تغرب .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: জান্নাতে একটি গাছ রয়েছে যার ছায়ায় কোন অশ্বারোহী শত বছর চলার পরও শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। যদি চাও তাহলে পাঠ কর (সূরা আর রহমানের আয়াত) "দীর্ঘ ছায়া" জান্নাতে কোন ব্যক্তির ধনুক রাখার সমান জায়গা ইহজগতের সব কিছু থেকে উত্তম, যার মাঝে সূর্য উদিত হয় ও অস্তমিত হয়"। (বুখারী, কিতাব বাদউল খালক, বাব মাযায়া ফী সিফাতিল জান্না)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের সকল গাছের মূল স্বর্ণের হবে

📄 জান্নাতের সকল গাছের মূল স্বর্ণের হবে


৬. জান্নাতের সকল গাছের মূল স্বর্ণের হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا فِي الْجَنَّةِ شَجَرَةٌ إِلَّا سَاقُهَا مِنْ ذَهَبٍ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন: জান্নাতের প্রতিটি গাছের মূল হবে স্বর্ণের। (তিরমিযী, আবওয়াব সিফাতিল জান্না, বাব মাযায়া ফী সিফা আশজারিল জান্না)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 খেজুর গাছের মূল হবে সবুজ পান্নার ও শাখার মূল হবে স্বর্ণের

📄 খেজুর গাছের মূল হবে সবুজ পান্নার ও শাখার মূল হবে স্বর্ণের


৭. কতিপয় খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে, আর তার শাখার মূলগুলো হবে লাল স্বর্ণের।
عَنْ ابْنِ عَبَّاس (رض) قَالَ نَخْلُ الْجَنَّةِ جُدُوعُهَا زَمْرَدٌ أَخْضَرَ وكربُهَا ذَهَبٌ أَحْمَرَ وَسَعْفُهَا كِسْوَةٌ لِأَهْلِ الْجَنَّةِ مِنْهَا مَقْطَعَاتُهُمْ وَحُلَلُهُمْ وَثَمَرُهَا أَمْثَالُ الْقِلَالِ أَوِ الدِّلاةُ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ وَأَلْيَنُ مِنَ الزَّيْدِ لَيْسَ لَهُ عَجَمٌ .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: জান্নাতের খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে, আর তার শাখার মূলগুলো হবে লাল স্বর্ণের। আর তা দিয়ে জান্নাতীদের পোশাক তৈরি করা হবে। ঐ খেজুর মটকা বা বালতির মতো হবে যা দুধ থেকেও সাদা, মধু থেকেও মিষ্টি, মাখন থেকেও নরম, মোটেও শক্ত হবে না। (শরহুস সুন্নাহ, কিতাবুল ফিতান, বাব সিফাতিল জান্না ওয়া আহলিহা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00