📄 জান্নাতে সর্বপ্রকার গাছ থাকবে, তবে খেজুর, আনার ও আঙ্গুরের গাছ বেশি থাকবে
১০. জান্নাতের বৃক্ষসমূহ
১. জান্নাতে সর্বপ্রকার ফলের গাছ থাকবে, তবে খেজুর, আনার, আঙ্গুরের গাছ বেশি পরিমাণে থাকবে (এ বিষয়ে আল্লাহই সর্বাধিক জ্ঞাত)।
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانَ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? (সূরা আর রহমান-৬৮, ৬৯)
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا ، حَدَائِقَ وَأَعْنَابًا.
নিশ্চয়ই মুত্তাকীনদের জন্যই সফলতা (সুশোভিত) উদ্যানসমূহ ও বিভিন্ন রকমের আঙ্গুর। (সূরা নাবা-৩১, ৩২)
📄 বড়ই গাছ কাঁটাবিহীন, যার ছায়া অনেক লম্বা হবে
২. কলা ও বড়ই জান্নাতের গাছ, কাঁটাবিহীন হবে, জান্নাতে গাছ-গুলোর ছায়া অনেক লম্বা হবে।
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ، فِي سِدْرٍ مَّخْضُودٍ. وَطَلْحٍ مَنْضُودٍ، وَظِلَّ مَمْدُودٍ ، وَمَا مَّسْكُوبٍ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ .
আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল। তারা থাকবে (এক উদ্যানে) সেখানে আছে কণ্টকবিহীন কূল গাছ। কাঁদি ভরা কলা গাছ। সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল। (সূরা ওয়াকিআ'হ-২৭-৩২)
📄 জান্নাতের গাছসমূহের রং সবুজ কাল মিশ্রিত হবে ও সর্বদা শস্য শ্যামল হবে
৩. জান্নাতের গাছসমূহ এত সবুজ হবে যে, তাদের রং সবুজ কালো মিশ্রিত হবে, জান্নাতের গাছসমূহ সর্বদা শস্য-শ্যামল থাকবে।
مُدْهَا مَتَانِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
ঘন সবুজ এ বাগান দুটি, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (সূরা আর রহমান-৬৪, ৬৫)
📄 জান্নাতের গাছগুলোর শাখাসমূহ শস্য শ্যামল ও লম্বা-ঘন হবে
৪. জান্নাতের গাছগুলোর শাখাসমূহ শস্য শ্যামল, লম্বা ও ঘন হবে।
دواتًا أَفْنَانٍ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ .
উভয়টিই বহুশাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? (সূরা আর রহমান-৪৮, ৪৯)