📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 প্রত্যেক জুমার দিন জান্নাতের বাজার বসবে

📄 প্রত্যেক জুমার দিন জান্নাতের বাজার বসবে


৯. জান্নাতের বাজার
১. সকল জুমার দিন জান্নাতে বাজার বসবে। বাজারে জুমার দিন অংশগ্রহণকারী জান্নাতীদের সৌন্দর্য পূর্ব থেকে বেশি হবে। নারীরা শুক্রবারের বাজারে উপস্থিত হবে না কিন্তু ঘরে বসে থাকা অবস্থায়ই আল্লাহ তাদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন।

عَنْ أَنَسِ ابْنِ مَالِكٍ (رض) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ ... لَقَدِ ازْدَدْتُم بَعْدَنَا حُسْنًا وَجَمَلاً .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে একটি বাজার রয়েছে, যেখানে প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা উপস্থিত হবে। উত্তর দিক থেকে একটি বাতাস এসে যখন জান্নাতীদের দেহ ও কাপড়ে লাগবে তখন তা তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেবে। যখন তারা সেখান থেকে তাদের ঘরে প্রত্যাবর্তন তখন (এসে দেখবে যে) তাদের স্ত্রীদের সৌন্দর্যও আগের চেয়ে বেড়েছে, স্ত্রীরা স্বামীদেরকে বলবে যে আল্লাহর কসম! আমাদেরকে ছেড়ে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, জান্নাতীরা বলবে : আল্লাহর কসম আমাদের অনুপস্থিতিতে তোমাদের সৌন্দর্যও বেড়েছে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়ীমিহা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00