📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের প্রতিটি তাবু ৬০ মাইল প্রশস্ত হবে

📄 জান্নাতের প্রতিটি তাবু ৬০ মাইল প্রশস্ত হবে


২. জান্নাতের প্রতিটি তাঁবু ৬০ মাইল প্রশস্ত হবে। ভিতরে খুব সুন্দর মোতি খোদাই করে তৈরি করা হয়েছে। ঐ তাঁবুগুলোতে জান্নাতীদের স্ত্রীরা থাকবে যারা সর্বদাই তাদের (স্বামীদের) আগমনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ (رضی) أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ فِي الْجَنَّةِ خِيْمَةٌ مِّنْ لُؤْلُؤًةٍ مُجَرَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيْلاً فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهُ أَهْلُ مَا يَرَوْنَ الْآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُ .
আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে মোতি খচিত একটি তাঁবু থাকবে, যার প্রশস্ততা হবে ষাট মাইল, ঐ তাঁবুর সকল কর্ণারে অবস্থান করবে ঈমানদারদের স্ত্রীরা। যাদেরকে অন্য দালানে অবস্থানরত ব্যক্তিরা দূরত্ব এবং প্রশস্ততার কারণে দেখতে পাবে না। মু'মিন ব্যক্তি এ স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে। (মুসলিম, কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়ীমিহা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00