📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের দালানের মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের

📄 জান্নাতের দালানের মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের


৪. জান্নাতু আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন: জান্নাতু আদনের দালানগুলো এক ইট হবে সাদা মোতির অন্য ইট হবে কালো মোতির, এক ইট হবে লাল ইয়াকুতের আরেক ইট হবে সবুজ পান্নার। তার মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের।

عَنْ أَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ، خَلَقَ اللَّهُ جَنَّةَ عَدْنٍ بِيَدِهِ لِبْنَ مِنْ دُرَّةٍ بَيْضَاءَ وَلِبْنَةٌ مِّنْ يَا قُوْنَةٍ حَمْرَاءَ وَلِبْنَةٌ مِّنْ زَبَرْجَدَةٍ .... ثُمَّ قَرَأ رَسُولُ اللَّهِ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাত আল্লাহ স্বীয় হস্তে নির্মাণ করেছেন। যার একটি ইট সাদা মোতি, আরেকটি লাল ইয়াকুতের, আর অপরটি সবুজ পান্নার। তার মাটি মেশকের, তার কংকরগুলো মুক্তার, আর ঘাসসমূহ জাফরানের। জান্নাত নির্মাণের পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল: জান্নাত বলল মু'মিন লোকেরা মুক্তি পেয়েছে। অতঃপর আল্লাহ এরশাদ করেন: আমার ইজ্জত ও মর্যাদার কসম! কোন বখীল তোমার মাঝে প্রবেশ করবে না। অতঃপর রাসূলুল্লাহ আলোচ্য আয়াত তেলাওয়াত করলেন: যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। (সূরা হাশর-৯) (ইবনু আবুদ্দুনিয়া, আননেহায়া লিইবনে কাসীর, ২য় খণ্ড হাদীস নং ৩৫২)

নোট: উল্লিখিত হাদীসে কৃপণ দ্বারা উদ্দেশ্য হলো যারা যাকাত প্রদান করে না।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের বাগানগুলো হবে স্বর্ণের

📄 জান্নাতের বাগানগুলো হবে স্বর্ণের


৫. জান্নাতের কোন কোন দালানে স্বর্ণের বাগান থাকবে, যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে। আবার কোন কোন দালানে চাঁদির বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ أَنِيَتُهُمَا وَمَا فِيهِمَا ، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ أَنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءَ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ .
আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: দু'টি বাগান হবে চাঁদির, যার পাত্র এবং সব কিছুই হবে চাঁদির। দুটি বাগান হবে স্বর্ণের, যার পাত্র এবং সব কিছুই হবে স্বর্ণের। মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার বিষয়ে কোনো বাধা থাকবে না, তবে একমাত্র তাঁর মহানুভবতার চাদর, যা তাঁর মুখমণ্ডলের ওপর থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসবাত রু'ইয়াতুল মুমিনীন ফীল জান্না রাব্বাহুম সুবহানাহু ওয়া তা'আলা)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের দালানগুলো সাদা মোতির নির্মিত, যাতে বড় বড় গম্বুজ থাকবে

📄 জান্নাতের দালানগুলো সাদা মোতির নির্মিত, যাতে বড় বড় গম্বুজ থাকবে


৬. জান্নাতের দালানগুলো সাদা মোতির নির্মিত, যাতে বড় বড় গম্বুজ নির্মাণ করা হয়েছে।

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) فِي حَدِيثِ الْإِسْرَاءِ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ ادْخِلْتُ الْجَنَّةَ فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُةِ وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ .
আনাস বিন মালেক (রা) থেকে মে'রাজের হাদীসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন: অতঃপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হল, যাতে সাদা মোতির নির্মিত গম্বুজ রয়েছে, আর তার মাটি হল মেশক আম্বরের। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসরা বিরাসূলুল্লাহ ইলাস্সামাওয়াত)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00