📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীদের থুথু, নাকের পানি ও পেশাব হবে না এবং জান্নাতের দালান থেকে মেশক আম্বরের গন্ধ থাকবে

📄 জান্নাতীদের থুথু, নাকের পানি ও পেশাব হবে না এবং জান্নাতের দালান থেকে মেশক আম্বরের গন্ধ থাকবে


২. জান্নাতের দালানসমূহে সমস্ত প্লেটগুলো হবে সোনা-চাঁদির। জান্নাতীদের দালানসমূহে সর্বদা চন্দন কাঠ জ্বলতে থাকবে, যার ফলে তাদের দালানগুলো সুঘ্রাণযুক্ত হবে। জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসবে। জান্নাতে থুথু, নাকের পানি, পায়খানা পেশাব হবে না। সমস্ত জান্নাতী কৃতজ্ঞতা প্রকাশকারী হবে। কেউ কারো প্রতি কোন হিংসা-বিদ্বেষ রাখবে না। জান্নাতীরা সকল শ্বাস-প্রশ্বাসে আল্লাহর প্রশংসা ও তাসবীহ পাঠ করবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ أَوَّلُ زُمْرَةٍ تَلْجُ الْجَنَّةَ صُورَتُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لا يُبْصُقُونَ فِيهَا وَلَا يَتَمَخِطُونَ وَلَا يَتَغُوطُونَ، آنيتُهُمْ فِيهَا الذَّهَبُ، أَمْشَاطُهُمْ مِّنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَمَجَامِرُهُمُ الْأَوَّةُ وَرَشْحُهُمُ الْمِسْكُ وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُوى مُنَّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الْحُسْنِ لَا يُسَبِّحُونَ اللَّهَ اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبْغُضُ، قُلُوبُهُمْ قَلْبُ رَجُلٍ وَاحِدٍ بُكْرَةً وَ عَشِيًّا.
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী দলটির মুখমণ্ডল হবে ১৪ তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের থুথু আসবে না আর না আসবে নাকের পানি। তাদের পায়খানা পেসাবও হবে না। তাদের প্লেটগুলো থাকবে স্বর্ণের, চিরুণীও হবে স্বর্ণের, তাদের আংটি থেকে চন্দনের সুগন্ধি আসবে। জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের সুগন্ধি আসবে। সকল জান্নাতীর এমন দু'জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে তাদের পায়ের গোছার গোশতের ভিতর দিয়ে হাড্ডির মজ্জা দেখা যাবে। জান্নাতীদের পরস্পরের মাঝে কোন মতভেদ থাকবে না। না তাদের মাঝে কোন হিংসা-বিদ্বেষ থাকবে। বরং তারা সমমনা হয়ে সকাল-সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে। (বুখারী)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের দালানগুলো সোনা, চাঁদির, নুড়ি পাথর, মোতি ও ইয়াকুতের ইটের হবে

📄 জান্নাতের দালানগুলো সোনা, চাঁদির, নুড়ি পাথর, মোতি ও ইয়াকুতের ইটের হবে


৩. জান্নাতের দালানগুলো সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে। জান্নাতের নুড়ি পাথর হবে মোতি ও ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের। জান্নাতে মৃত্যু হবে না, জান্নাতী চিরকাল জীবিত থাকবে। জান্নাতে বার্ধক্যও আসবে না বরং জান্নাতী চিরকাল যুবক থাকবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ (رض) قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِمَّا خُلِقَ خَلْقُ قَالَ مِنَ الْمَاءِ الْجَنَّةُ مَا بِنَاؤُهَا ؟ قَالَ لِبْنَةٌ مِنْ فِضَّةٍ وَلِبْنَةٌ مِّنْ ذَهَبٍ، وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ وتَرْبَتُهَا الزَّعَفْرَانُ مَنْ يَدْخُلُهَا يَنْعَمُ لَا يُبَاسُ وَيَخْلُدُ لَا يَمُوتُ ولا تَبْلَى ثِيَابُهُمْ وَلَا يُغْنِي ثِيَابُهُمْ .
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসূল! সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ বললেন: পানি দিয়ে। আমি জিজ্ঞেস করলাম : জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে? তিনি বললেন: একটি ইট চাঁদি এবং আরেকটি ইট স্বর্ণের। তার সিমেন্ট সুগন্ধিযুক্ত মেশক আম্বর। তার কংকর মোতি ও ইয়াকুতের। তার মাটি জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে আনন্দে ও সুখে জীবন যাপন করবে, কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না। চিরকাল জীবিত থাকবে মৃত্যু হবে না। জান্নাতীদের পোশাক কখনো পুরানো হবে না। আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না। (তিরমিযী, আবওয়া সিফাতিল জান্না, বাব মাযায়া ফী সিফাতিল জান্না ওয়া নায়ীমিহা- ২/২০৫০)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের দালানের মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের

📄 জান্নাতের দালানের মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের


৪. জান্নাতু আদন আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন: জান্নাতু আদনের দালানগুলো এক ইট হবে সাদা মোতির অন্য ইট হবে কালো মোতির, এক ইট হবে লাল ইয়াকুতের আরেক ইট হবে সবুজ পান্নার। তার মাটি হবে মেশকের, তার কংকর হবে মুক্তার আর ঘাস হবে জাফরানের।

عَنْ أَنَسٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ، خَلَقَ اللَّهُ جَنَّةَ عَدْنٍ بِيَدِهِ لِبْنَ مِنْ دُرَّةٍ بَيْضَاءَ وَلِبْنَةٌ مِّنْ يَا قُوْنَةٍ حَمْرَاءَ وَلِبْنَةٌ مِّنْ زَبَرْجَدَةٍ .... ثُمَّ قَرَأ رَسُولُ اللَّهِ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ .
আনাস বিন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাত আল্লাহ স্বীয় হস্তে নির্মাণ করেছেন। যার একটি ইট সাদা মোতি, আরেকটি লাল ইয়াকুতের, আর অপরটি সবুজ পান্নার। তার মাটি মেশকের, তার কংকরগুলো মুক্তার, আর ঘাসসমূহ জাফরানের। জান্নাত নির্মাণের পর আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করল কিছু বল: জান্নাত বলল মু'মিন লোকেরা মুক্তি পেয়েছে। অতঃপর আল্লাহ এরশাদ করেন: আমার ইজ্জত ও মর্যাদার কসম! কোন বখীল তোমার মাঝে প্রবেশ করবে না। অতঃপর রাসূলুল্লাহ আলোচ্য আয়াত তেলাওয়াত করলেন: যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। (সূরা হাশর-৯) (ইবনু আবুদ্দুনিয়া, আননেহায়া লিইবনে কাসীর, ২য় খণ্ড হাদীস নং ৩৫২)

নোট: উল্লিখিত হাদীসে কৃপণ দ্বারা উদ্দেশ্য হলো যারা যাকাত প্রদান করে না।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের বাগানগুলো হবে স্বর্ণের

📄 জান্নাতের বাগানগুলো হবে স্বর্ণের


৫. জান্নাতের কোন কোন দালানে স্বর্ণের বাগান থাকবে, যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে। আবার কোন কোন দালানে চাঁদির বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ جَنَّتَانِ مِنْ فِضَّةٍ أَنِيَتُهُمَا وَمَا فِيهِمَا ، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ أَنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءَ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ .
আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: দু'টি বাগান হবে চাঁদির, যার পাত্র এবং সব কিছুই হবে চাঁদির। দুটি বাগান হবে স্বর্ণের, যার পাত্র এবং সব কিছুই হবে স্বর্ণের। মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার বিষয়ে কোনো বাধা থাকবে না, তবে একমাত্র তাঁর মহানুভবতার চাদর, যা তাঁর মুখমণ্ডলের ওপর থাকবে। (মুসলিম, কিতাবুল ঈমান, বাব ইসবাত রু'ইয়াতুল মুমিনীন ফীল জান্না রাব্বাহুম সুবহানাহু ওয়া তা'আলা)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00