📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা 📄 আল্লাহর জন্য পরস্পর ভালবাসাকারীর জন্য জান্নাতে উজ্জ্বল তারকার ঘর হবে

📄 আল্লাহর জন্য পরস্পর ভালবাসাকারীর জন্য জান্নাতে উজ্জ্বল তারকার ঘর হবে


৬. আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পরষ্পরকে মহব্বতকারীর ঘর জান্নাতে পূর্ব প্রান্ত বা পশ্চিম প্রান্তে উদিত উজ্জ্বল তারকার ন্যায় মনে হবে।
عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّ الْمُتَحَابِيْنَ فِي اللَّهِ لَتَرَى غُرَفَهُمْ فِي الْجَنَّةِ كَالْكَوَاكِبِ الطَّالِعِ الشَّرْقِي أَوِ الْغَرْبِيِّ فَيُقَالُ مَنْ هَؤُلَاءِ؟ فَيُقَالُ هُؤُلَاءِ الْمُتَحَابُّونَ فِي الله .
আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অপরকে মহব্বতকারীর ঘর জান্নাতে তোমরা এমনভাবে দেখতে পাবে যেমন পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তে উদিত কোন তারকা। লোকেরা জিজ্ঞেস করবে এ কে? তাদেরকে বলা হবে এরা হল আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তে পরষ্পর মহব্বতকারী। (আহমদ, কিতাবু আহলিল জান্না, বাব মানাযিলুল মুতাহাব্বিনা ফীল্লাহি তা'আলা)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية