📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা নি'য়ামাত দেখে মৃত্যুবরণ করত

📄 জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা নি'য়ামাত দেখে মৃত্যুবরণ করত


৩. জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা জান্নাতের নি'আমতগুলো দেখে আনন্দে মৃত্যুবরণ করত।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) يَرْفَعُهُ قَالَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أُتِي بِالْمَوْتِ كَالْكَبْشِ الْأَمْلَحَ فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُذْبَحُ وَهُمْ يَنْظُرُونَ فَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ فَرْحًا لَمَاتَ أَهْلُ الْجَنَّةِ وَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ حُزْنًا لَمَاتَ أَهْلُ النَّارِ .
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: শেষ বিচারের দিন মৃত্যুকে সাদা কালো রং বিশিষ্ট বকরীর ন্যায় জান্নাত ও জাহান্নামের মাঝে উপস্থিত করে, যবাই করা হবে। জান্নাতী ও জাহান্নামীরা এ দৃশ্য স্বচক্ষে নিজেরা দেখবে। যদি আনন্দে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জান্নাতীরা আনন্দে মৃত্যুবরণ করত। আর যদি দুঃখে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মৃত্যুবরণ করত। (তিরমিযী, আবওয়াব সিফাতুল জান্নাত। বাব মা যায়া ফী খুলুdi আহলিল জান্নাহ- ২/২০৭৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে

📄 ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে


৪. জান্নাতীগণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে।
عَنِ ابْنِ عُمَرَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَتَلَ مُعَاهِدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا .
আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে কারীম বলেছেন: যে ব্যক্তি কোন যিম্মীকে (ইসলামী রাষ্ট্রের বিধর্মী প্রজা) হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে। (বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, বাব ইছমু মান কাতালা মুয়াহিদান)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের নি'য়ামাতসমূহ দুনিয়ার জিনিসের সাথে শুধু নামের দিক থেকে এক হবে, মান ও গুণের দিক থেকে নয়

📄 জান্নাতের নি'য়ামাতসমূহ দুনিয়ার জিনিসের সাথে শুধু নামের দিক থেকে এক হবে, মান ও গুণের দিক থেকে নয়


৫. জান্নাতের সব কিছু দুনিয়ার সব কিছু থেকে উত্তম এবং উন্নত হবে। শুধু নামের দিক থেকে এক জাতীয় হবে।
عَنِ ابْنِ عَبَّاس (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَيْسَ فِي الْجَنَّةِ شَيْء يَشْبَهُ مَا فِي الدُّنْيَا إِلَّا الْأَسْمَاءَ .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতের কোন জিনিস শুধু নাম ব্যতীত, দুনিয়ার কোন জিনিসের অনুরূপ নয়। (আবু নুআইম, আলবানী সংকলিত সিলসিলা আহাদীস সহীহা হাদীস নং ২১৮৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের নি'য়ামাত দেখা মাত্র দুনিয়ার যাবতীয় দুঃখ কষ্ট ভুলে যাবে

📄 জান্নাতের নি'য়ামাত দেখা মাত্র দুনিয়ার যাবতীয় দুঃখ কষ্ট ভুলে যাবে


৬. জীবনব্যাপী দুঃখে-কষ্টে অতিক্রমকারী ব্যক্তি জান্নাতে এক পলক চোখ পড়ামাত্র ইহজগতের যাবতীয় দুঃখ-কষ্টের কথা ভুলে যাবে।
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ يُؤْتَى بِأَنْعُمِ أهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُصْبَغُ فِي النَّارِ صِبْغَةٌ ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطَّ ؟ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ، وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُوسًا فِي الدُّنْيَا مِنْ أهْلِ الْجَنَّةِ، فَيُصْبَغُ صِبْغَةً فَيُقَالُ لَهُ يَابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُوسًا قَطَّ هَلْ مَرَّ شَدَّةٌ قَطَّ فَيَقُولُ لَا وَاللَّهِ رَبِّ مَا مَرَّ بِّي مَنْ بُوسَ قَطُّ وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ .
আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: শেষ বিচার দিবসে জাহান্নামীদের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে, ইহজগতে অত্যন্ত আরাম-আয়েশের সাথে জীবন যাপন করেছে। অতঃপর তাকে সাময়িক সময়ের জন্য জাহান্নামে দিয়ে আবার বের করে আনা হবে, এরপর তাকে জিজ্ঞেস করা হবে যে, হে আদম সন্তান! তুমি কি পৃথিবীতে কোন সুখ শান্তি দেখেছ? তুমি কি কোন নি'আমত ভোগ করেছ? সে বলবে: হে আমার রব! তোমার কসম কখনো না।
অতঃপর জান্নাতীদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে আনা হবে যে পৃথিবীতে জীবনব্যাপী দুঃখ-কষ্ট ভোগ করেছে। অতঃপর তাকে সাময়িক সময়ের জন্য জান্নাতে দিয়ে আবার বের করে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান! তুমি কি কখনো কোন দুঃখ-কষ্ট দেখেছ? তোমার জীবনে কি কোন দুঃখ-কষ্ট এসেছিল? সে বলবে: হে আমার রব! তোমার কসম কখনোও আসে নি। আমি কখনো কোন দুঃখে-কষ্টে জীবন যাপন করি নি। (মুসলিম, কিতাব সিফাতুল মুনাফেকীন, বাব ফিল কুফ্ফার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00