📄 জান্নাতে একটি লাঠি রাখার স্থানও পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ থেকেও উত্তম
২. জান্নাতে লাঠি পরিমাণ স্থানও পৃথিবী ও পৃথিবীতে বিদ্যমান সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهُ ﷺ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا .
সাহাল বিন সা'দ আস্সায়েদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে একটি লাঠির সমপরিমাণ স্থান দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা থেকে উত্তম। (বুখারী, কিতাব বাদউল খালক, বাব মাযায়া ফী সিফাতিল জান্নাহ)
📄 জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা নি'য়ামাত দেখে মৃত্যুবরণ করত
৩. জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা জান্নাতের নি'আমতগুলো দেখে আনন্দে মৃত্যুবরণ করত।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) يَرْفَعُهُ قَالَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أُتِي بِالْمَوْتِ كَالْكَبْشِ الْأَمْلَحَ فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُذْبَحُ وَهُمْ يَنْظُرُونَ فَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ فَرْحًا لَمَاتَ أَهْلُ الْجَنَّةِ وَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ حُزْنًا لَمَاتَ أَهْلُ النَّارِ .
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: শেষ বিচারের দিন মৃত্যুকে সাদা কালো রং বিশিষ্ট বকরীর ন্যায় জান্নাত ও জাহান্নামের মাঝে উপস্থিত করে, যবাই করা হবে। জান্নাতী ও জাহান্নামীরা এ দৃশ্য স্বচক্ষে নিজেরা দেখবে। যদি আনন্দে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জান্নাতীরা আনন্দে মৃত্যুবরণ করত। আর যদি দুঃখে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মৃত্যুবরণ করত। (তিরমিযী, আবওয়াব সিফাতুল জান্নাত। বাব মা যায়া ফী খুলুdi আহলিল জান্নাহ- ২/২০৭৩)
📄 ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে
৪. জান্নাতীগণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে।
عَنِ ابْنِ عُمَرَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَتَلَ مُعَاهِدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا .
আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে কারীম বলেছেন: যে ব্যক্তি কোন যিম্মীকে (ইসলামী রাষ্ট্রের বিধর্মী প্রজা) হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে। (বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, বাব ইছমু মান কাতালা মুয়াহিদান)
📄 জান্নাতের নি'য়ামাতসমূহ দুনিয়ার জিনিসের সাথে শুধু নামের দিক থেকে এক হবে, মান ও গুণের দিক থেকে নয়
৫. জান্নাতের সব কিছু দুনিয়ার সব কিছু থেকে উত্তম এবং উন্নত হবে। শুধু নামের দিক থেকে এক জাতীয় হবে।
عَنِ ابْنِ عَبَّاس (رضى) قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَيْسَ فِي الْجَنَّةِ شَيْء يَشْبَهُ مَا فِي الدُّنْيَا إِلَّا الْأَسْمَاءَ .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতের কোন জিনিস শুধু নাম ব্যতীত, দুনিয়ার কোন জিনিসের অনুরূপ নয়। (আবু নুআইম, আলবানী সংকলিত সিলসিলা আহাদীস সহীহা হাদীস নং ২১৮৮)