📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতের নি'য়ামত ও তার বৈশিষ্ট্য হুবহু বর্ণনা ও কল্পনা করাও অসম্ভব

📄 জান্নাতের নি'য়ামত ও তার বৈশিষ্ট্য হুবহু বর্ণনা ও কল্পনা করাও অসম্ভব


১. জান্নাতের নি'আমত এবং তার বৈশিষ্ট্য হুবহু বর্ণনা করা ও পৃথিবীতে তা মানুষকে বুঝানো তো দূরের কথা এমনকি তার কল্পনাও অসম্ভব।
عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي (رض) يَقُولُ شَهِدَتْ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجْلِسًا وَصَفَ فِيْهِ الْجَنَّةَ حَتَّى انْتَهَى ثُمَّ قَالَ فِي آخِرِ حَدِيثِهِ فِيْهَا مَا لَا عَيْنُ رَاتْ وَلَا أَذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ثُمَّ قَرَا هَذِهِ الآيَةَ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِى لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ .
সাহাল বিন সা'দ আস্ সায়েদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ-এর সাথে কোন এক বৈঠকে উপস্থিত ছিলাম, সেখানে তিনি জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করতে ছিলেন এবং যথেষ্ট গুণাবলীর কথা আলোচনা করলেন। এরপর শেষে বললেন: তাতে রয়েছে এমন জিনিস যা কোনো দিন কোনো চক্ষু দেখে নি, কোনো কান কোনো দিন এ ব্যাপারে কোন কিছু শ্রবণ করেনি। মানুষের অন্তরেও এ বিষয়ে কোনো দিন কোন চিন্তা নি। অতপর পাঠ করলেন: “তাদের পার্শ্ব শয্যা থেকে পৃথক থাকে। আর তাদের পালনকর্তাকে আহবান করে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। কেউ অবগত নয় তার কৃতকর্মের নয়ন প্রীতিকর কি কি প্রতিদান লুক্কায়িত আছে। (সূরা আস্সাজদা-১৭) (মুসলিম, কিতাব বাদউল খালক, বাবা মা জায়া ফি সিফাতিল জান্নাহ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে একটি লাঠি রাখার স্থানও পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ থেকেও উত্তম

📄 জান্নাতে একটি লাঠি রাখার স্থানও পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদ থেকেও উত্তম


২. জান্নাতে লাঠি পরিমাণ স্থানও পৃথিবী ও পৃথিবীতে বিদ্যমান সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِي (رض) قَالَ قَالَ رَسُولُ اللَّهُ ﷺ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا .
সাহাল বিন সা'দ আস্সায়েদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে একটি লাঠির সমপরিমাণ স্থান দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা থেকে উত্তম। (বুখারী, কিতাব বাদউল খালক, বাব মাযায়া ফী সিফাতিল জান্নাহ)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা নি'য়ামাত দেখে মৃত্যুবরণ করত

📄 জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা নি'য়ামাত দেখে মৃত্যুবরণ করত


৩. জান্নাতে যদি মৃত্যু থাকত তাহলে জান্নাতীরা জান্নাতের নি'আমতগুলো দেখে আনন্দে মৃত্যুবরণ করত।
عَنْ أَبِي سَعِيدٍ (رض) يَرْفَعُهُ قَالَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أُتِي بِالْمَوْتِ كَالْكَبْشِ الْأَمْلَحَ فَيُوقَفُ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيُذْبَحُ وَهُمْ يَنْظُرُونَ فَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ فَرْحًا لَمَاتَ أَهْلُ الْجَنَّةِ وَلَوْ أَنَّ أَحَدًا مَاتَ حُزْنًا لَمَاتَ أَهْلُ النَّارِ .
আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: শেষ বিচারের দিন মৃত্যুকে সাদা কালো রং বিশিষ্ট বকরীর ন্যায় জান্নাত ও জাহান্নামের মাঝে উপস্থিত করে, যবাই করা হবে। জান্নাতী ও জাহান্নামীরা এ দৃশ্য স্বচক্ষে নিজেরা দেখবে। যদি আনন্দে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জান্নাতীরা আনন্দে মৃত্যুবরণ করত। আর যদি দুঃখে মৃত্যুবরণ করা সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মৃত্যুবরণ করত। (তিরমিযী, আবওয়াব সিফাতুল জান্নাত। বাব মা যায়া ফী খুলুdi আহলিল জান্নাহ- ২/২০৭৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে

📄 ৪০ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে


৪. জান্নাতীগণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে।
عَنِ ابْنِ عُمَرَ (رض) عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ قَتَلَ مُعَاهِدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا .
আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলে কারীম বলেছেন: যে ব্যক্তি কোন যিম্মীকে (ইসলামী রাষ্ট্রের বিধর্মী প্রজা) হত্যা করবে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যাবে। (বুখারী, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, বাব ইছমু মান কাতালা মুয়াহিদান)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00