📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হুরগণ সতী, পবিত্র, সুন্দর ও আকর্ষণীয় চোখবিশিষ্ট হবে

📄 হুরগণ সতী, পবিত্র, সুন্দর ও আকর্ষণীয় চোখবিশিষ্ট হবে


১৫. সাধারণ ঈমানদারদেরকেও দুটি করে উদ্যান দেয়া হবে তবে তা বিশেষ বান্দাদের বাগানের তুলনায় কম মর্যাদাপূর্ণ হবে। তাদের বাগানসমূহে ঝর্ণা ও সুস্বাদু ফল-মূল থাকবে। সতী, পবিত্র, সুন্দর ও আকর্ষণীয় চোখবিশিষ্টা হুরেরা তাদের স্ত্রী হবে, যাদেরকে ইতোপূর্বে আর কেউ স্পর্শ করে নি।

وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ، مُدْهَا مَتَانِ .... فِيْهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ ..... فِيْهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ ..... فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ .... حور مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ .... لَمْ يَطْمِثْهُنَّ إِنْسَ قَبْلَهُمْ وَلَا جَانٌّ .... مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِي حِسَانٍ .... تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ .
এ দুটি ছাড়াও আরো দু'টি উদ্যান রয়েছে, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কালোমত ঘন সবুজ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? সেখানে থাকবে সচ্চরিত্র সুন্দরী তরুণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তাঁবুতে অবস্থানকারী হুরগণ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কোন জ্বিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করে নি। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তারা সবুজ আসনে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। (সূরা আর রহমান-৬২-৭৮)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়া বিরাজ করবে

📄 জান্নাতে নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়া বিরাজ করবে


১৬. সারাজীবন মনের হারাম কামনা-বাসনা থেকে নিজেকে সংরক্ষণকারী এবং আল্লাহর নির্দেশ পালনকারী জান্নাতে যাবে। জান্নাতে না অধিক গরম হবে না অধিক শীতল বরং নাতিশীতোষ্ণ সুন্দর আবহাওয়া বিরাজ করবে। জান্নাতের সেবক জান্নাতীগণকে চাঁদী ও স্ফটিক নির্মিত পান পাত্রে পান পরিবেশন করবে। জান্নাতের ফলগুলো এত নাগালের মধ্যে থাকবে যে, জান্নাতী চাইলে দাঁড়িয়ে, শয়ন করে বা বসে গ্রহণ করবে পারবে। সালসাবীল নামক জান্নাতের ঝর্ণা থেকে এমন মদ প্রবাহিত হবে যার মধ্যে আদার স্বাদ মিশ্রিত থাকবে। সকল জান্নাতীর উদ্যানগুলো এক বিস্তীর্ণ সাম্রাজ্যের ন্যায় দৃশ্যমান হবে। জান্নাতীদেরকে চাঁদীর কংকন পড়ানো হবে।

وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا ، مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا ، وَدَانِيَةٌ عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَدْلِيلًا، وَيُطَافُ عَلَيْهِمْ بِأَنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرًا ، قَوَارِيرًا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا ، وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا، عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا، وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنثُورًا ، وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا ، عَالِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَاسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا ، إِنَّ هذَا كَانَ لَكُمْ جَزَاء وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا .
এবং তাদের ধৈর্যের প্রতিদান তাদেরকে দিবেন জান্নাত ও রেশমী পোশাক। তারা সেখানে আসনসমূহে হেলান দিয়ে বসবে। সেখানে গরম ও ঠাণ্ডা অনুভব করবে না। তার বৃক্ষছায়া তাদের ওপর ঝুঁকে থাকবে এবং তার ফলমূলগুলো তাদের আয়ত্বাধীন রাখা হবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্রে। রূপালী স্ফটিক পাত্রে- পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে আদা মিশ্রিত পান পাত্রে। এটা জান্নাত স্থিত সালসাবীল নামক একটি ঝর্ণা। তাদের পাশে ঘোরাফেরা করবে চির বালকগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণি মুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নি'আমতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে পাতলা সবুজ রেশম ও মোটা সবুজ রেশম, আর তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কংকন এবং তাদের রব তাদেরকে পান করাবেন শরাবান তাহুরা। এটা তোমাদের প্রতিদান। তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করবে। (সূরা দাহর-১২-২২)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে অসার ও বাজে কোন কথাবার্তা থাকবে না

📄 জান্নাতে অসার ও বাজে কোন কথাবার্তা থাকবে না


১৭. উজ্জ্বল চেহারা, সর্বপ্রকার অসার কথাবার্তামুক্ত পরিবেশ, প্রবাহমান ঝর্ণা, সুউচ্চ আসন, সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট, এসবই জান্নাতের নি'আমত যা থেকে জান্নাতীরা উপকৃত হবে।
وَجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ لِسَعْيِهَا رَاضِيَةٌ فِي جَنَّةٍ عَالِيَةٍ لا تَسْمَعُ فِيهَا لَغِيَةً فِيهَا عَيْنُ جَارِيَةٌ فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ وَأَكْوَابُ مَوْضُوعَةٌ، وَنَمَارِقُ مَصْفُوفَةٌ، وَزَرَابِيُّ مَبْثُونَةٌ .
অনেক মুখমণ্ডল সেদিন সজীব হবে। তাদের কৃতকর্মের কারণে তারা সন্তুষ্ট। তারা থাকবে সু-উচ্চ জান্নাতে। সেখানে শুনবে না কোন অসার কথাবার্তা। সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। সেখানে থাকবে সুউচ্চ সুসজ্জিত আসন ও সংরক্ষিত পান পাত্র, আর সারি সারি গালিচা ও বিস্তৃত বিছানো কার্পেট। (সূরা গাশিয়া ৮-১৬)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 হুরগণ ৩টি গুণ সম্পন্ন হবে-

📄 হুরগণ ৩টি গুণ সম্পন্ন হবে-


১৮. জান্নাতে কন্টকহীন কূল বৃক্ষ থাকবে। আরো থাকবে, কাঁদি কাঁদি কলা ও ঘন এবং দীর্ঘ ছায়া। প্রবাহমান পানির ঝর্ণা ও আনন্দ উপভোগের স্থান। জান্নাতী ব্যক্তিদের দুনিয়ার সতী স্ত্রীদেরকে আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করবেন যাদের মধ্যে নিম্নোক্ত তিনটি গুণ বিদ্যমান থাকবে। কুমারী, স্বামীর সমবয়স্কা ও প্রাণভরে স্বামী ভক্তিপূর্ণ।
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ، فِي سِدْرٍ مَّخْضُودٍ، وَطَلْحٍ مَنْضُودٍ، وَظِلَّ مَمْدُودٍ، وَمَاءٍ مَّسْكُوبٍ، وَفَاكِهَةٍ كَثِيرَةٍ، لا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ وَفُرُشٍ مَرْفُوعَةٍ، إِنَّا أَنْشَأْنَ هُنَّ إِنْشَاءُ، فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا ، عُرُبًا أَتْرَابًا لِأَصْحَابِ الْيَمِينِ .
যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। তারা থাকবে কণ্টকহীন বড়ই বৃক্ষে এবং কাঁদি কাঁদি কলায়। আর দীর্ঘ ছায়ায় এবং প্রবাহমান ঝর্ণায় ও প্রচুর ফলমূলের মাঝে। যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। আরো থাকবে সমুন্নত শয্যায়। আমি জান্নাতী নারীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি। অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা, ডান দিকের ব্যক্তিদের জন্য। (সূরা ওকেয়া ২৭-৩৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00