📄 জান্নাতে জান্নাতীরা তাদের আদর্শ বাপ দাদার সাথে থাকবে
১২. নেক সুসন্তানদেরকে তাদের আদর্শ বাপ-দাদার সাথে জান্নাতে একত্রিত করা হবে। যদি জান্নাতে পরস্পরের স্তরের মধ্যে কোন ব্যবধান থাকে তাহলে নিম্নস্তরের লোকদেরকে আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহের মাধ্যমে তাদের মর্যাদা বাড়িয়ে উভয়কে উচ্চস্তরে মিলিত করবেন। যাতে জান্নাতে তারা সকলে একে অপরকে দেখে আনন্দ উপভোগ করতে পারে।
وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيْمَانٍ الْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا التَنَاهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَيْءٍ كُلَّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ .
যারা ঈমান গ্রহণ করে এবং তাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দিব এবং তাদের আমল বিন্দুমাত্রও কমানো হবে না। সকল ব্যক্তি তার স্বীয় কৃতকর্মের জন্য দায়ী। (সূরা তুর-২১)
📄 জান্নাতে সুস্বাদু ফলমূল ও রুচিসম্মত গোশত পরিবেশন করা হবে
১৩. জান্নাতীদেরকে সুস্বাদু ফলের পাশাপাশি তাদের রুচিসম্মত গোশতও পরিবেশন করা হবে। জান্নাতীরা খানা-পিনার সময় অন্তরঙ্গভাবে আলোচনায় লিপ্ত হবে। জান্নাতীদের সেবকরা এত সুন্দর হবে যেন তারা সংরক্ষিত প্রবাল মুক্তা।
وامْدَدْنَاهُمْ بِفَاكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ، يَتَنَازَعُونَ فِيهَا كَأْسًا لَا لغو فِيهَا وَلَا تَأْثِيمٍ، وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُوْ مَكْنُونٌ .
আমি তাদেরকে প্রদান করব ফল-মূল এবং মাংস যা তারা চাইবে, সেখানে তারা একে অপরকে পানপাত্র দিবে, যাতে অসার বকাবকি নেই এবং অপরাধমূলক কাজও নেই। সুরক্ষিত মোতি সদৃশ বালকেরা তাদের সেবায় ঘোরাফেরা করবে। (সূরা তুর-২২-২৪)
📄 জান্নাতে বিদ্যমান হুরদেরকে ইতোপূর্বে কোন জ্বীন মানব স্পর্শ করেনি
১৪. জান্নাতে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য দুটি করে বাগান থাকবে, যা নি'আমতের দিক থেকে সাধারণ ঈমানদারদের বাগানের তুলনায় উত্তম হবে। উভয় বাগানে দুটি করে ঝর্ণা থাকবে, আরো থাকবে নানা রকম সুস্বাদু ফল ও রেশমী আসনগুলো। জান্নাতীদের স্ত্রীগণ যথেষ্ট লাজুক, পবিত্র, হীরা ও মুক্তার ন্যায় উজ্জ্বল সুন্দর হবে। তারা কেবলমাত্র তাদের স্বামীর সেবায় নিমগ্ন থাকবে। জান্নাতীদের স্ত্রীগণকে জান্নাতে প্রবেশের পূর্বে নতুন করে সৃষ্টি করা হবে। আর এরপর তাদেরকে আর কোন জ্বিন ও ইনসানের স্পর্শ তাদের স্পর্শ করেনি। (একমাত্র তাদের জান্নাতী স্বামীই তাদেরকে উপভোগ করবে)
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ذَوَاتَا أَفْنَانٍ .... فِيْهِمَا عَيْنَانِ تَجْزِيَانِ .... فِيْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ .... مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ .... فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلا جان .... كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ ...
যে ব্যক্তি তার পালনকর্তার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি বাগান। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'য়ামতকে অস্বীকার করবে? উভয়ের মধ্যে সকল ফল বিভিন্ন রকমের হবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'য়ামতকে অস্বীকার করবে? তারা যেখানে রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? সেখানে থাকবে আয়াতনয়না রমণীগণ, কোন জ্বিন ও মানব যাদেরকে কখনো ব্যবহার করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? প্রবাল ও পদ্মরাগ সাদৃশ তরুণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? (সূরা আর রহমান-৪৬-৫৯)
📄 হুরগণ সতী, পবিত্র, সুন্দর ও আকর্ষণীয় চোখবিশিষ্ট হবে
১৫. সাধারণ ঈমানদারদেরকেও দুটি করে উদ্যান দেয়া হবে তবে তা বিশেষ বান্দাদের বাগানের তুলনায় কম মর্যাদাপূর্ণ হবে। তাদের বাগানসমূহে ঝর্ণা ও সুস্বাদু ফল-মূল থাকবে। সতী, পবিত্র, সুন্দর ও আকর্ষণীয় চোখবিশিষ্টা হুরেরা তাদের স্ত্রী হবে, যাদেরকে ইতোপূর্বে আর কেউ স্পর্শ করে নি।
وَمِنْ دُونِهِمَا جَنَّتَانِ، فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ، مُدْهَا مَتَانِ .... فِيْهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ ..... فِيْهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ ..... فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ .... حور مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ .... لَمْ يَطْمِثْهُنَّ إِنْسَ قَبْلَهُمْ وَلَا جَانٌّ .... مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِي حِسَانٍ .... تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ .
এ দুটি ছাড়াও আরো দু'টি উদ্যান রয়েছে, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কালোমত ঘন সবুজ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তথায় আছে ফল-মূল, খর্জুর ও আনার। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? সেখানে থাকবে সচ্চরিত্র সুন্দরী তরুণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তাঁবুতে অবস্থানকারী হুরগণ, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কোন জ্বিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করে নি। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? তারা সবুজ আসনে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নি'আমতকে অস্বীকার করবে? কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। (সূরা আর রহমান-৬২-৭৮)