📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীদের জন্য চোখের পলকের মধ্যে যাবতীয় খাবার উপস্থিত হবে এবং সাথে সাথেই হজম হয়ে যাবে

📄 জান্নাতীদের জন্য চোখের পলকের মধ্যে যাবতীয় খাবার উপস্থিত হবে এবং সাথে সাথেই হজম হয়ে যাবে


৮. জান্নাতীদের জন্য জান্নাতে আদনে এমন বাগানগুলো থাকবে যার দরজাগুলো তাদের জন্য সর্বদা খোলা থাকবে। জান্নাতীরা চোখের পলকের মধ্যে যথেষ্ট ফল-মূল, পানীয় পান করবে, আর তা সাথে সাথেই হজম হয়ে যাবে। জান্নাতী তরুণীগণ খুব সুন্দর, লাজুক ও সুন্দর চোখবিশিষ্ট তারা তাদের স্বামীদের সমবয়স্কা হবে।

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীদেরকে বলা হবে এ যাবতীয় নি'য়ামত তোমাদের আমলের প্রতিদান স্বরূপ

📄 জান্নাতীদেরকে বলা হবে এ যাবতীয় নি'য়ামত তোমাদের আমলের প্রতিদান স্বরূপ


কখনো জান্নাতের নি'আমতগুলো কমবেও না এবং শেষও হবে না।
وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَابٍ، جَنَّاتِ عَدْنٍ مَفَتَّحَةً لَّهُمُ الْأَبْوَابُ مُتَّكِئِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ، وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ أَتْرَابُ، هَذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ الْحِسَابِ، إِنَّ هَذَا لَرِزْقُنَا مَا لَهُ مِنْ نَّفَادٍ .
মুত্তাকীনদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত, তাদের জন্য তাদের দরজা খোলা রয়েছে, সেখানে তারা হেলান দিয়ে বসবে। সেখানে তারা চাইবে অনেক ফল-মূল ও পানীয়। তাদের পাশে থাকবে আয়তনয়না সমবয়স্কা তরুণীগণ। তোমাদেরকে এরই ওয়াদা দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না। (সূরা সোয়াদ-৪৯-৫৪)

৯. জান্নাতীরা জান্নাতে তাদের সতী স্ত্রীদেরকে নিয়ে আনন্দময় জীবন যাপন করবে। জান্নাতে দম্পতীদের সামনে সোনার থালে নানা প্রজাতির খাবার পরিবেশন করা হবে এবং সোনার পানপাত্রে বিভিন্ন প্রকার পানীয় উল্লেখ করা হবে। জান্নাতে চক্ষু ও অন্তর জুড়ানোর মতো যাবতীয় ব্যবস্থাপনা থাকবে। জান্নাতী লোকদের সম্মানের ও উৎসাহের জন্য বলা হবে যে, তোমাদের আমলের প্রতিদানস্বরূপ তোমাদেরকে এ নি'আমত পরিপূর্ণ জান্নাত দান করা হল।
ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ، يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنْفُسُ وَتَلَدُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ، تِلْكَ الْجَنَّةُ الَّتِي أَوْرِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ، لَكُمْ فِيْهَا فَاكِهَةٌ كَثِيرَةٌ مِّنْهَا تَأْكُلُونَ
তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জান্নাতে সানন্দে প্রবেশ কর। তাদের নিকট পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র। আর তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় স্থায়ীভাবে অবস্থান করবে। এই যে জান্নাতের উত্তরাধিকারী তোমরা হয়েছ, এটা তোমাদের কর্মফল। তথায় তোমাদের জন্য প্রচুর ফল-মূল। তা থেকে তোমরা আহার করবে। (সূরা যুখরুফ-৭০-৭৩)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতীদের পোশাক হবে চিকন ও রেশমী কাপড়ের এবং যেখানে কোন মৃত্যু থাকবে না

📄 জান্নাতীদের পোশাক হবে চিকন ও রেশমী কাপড়ের এবং যেখানে কোন মৃত্যু থাকবে না


১০. জান্নাতে কোন প্রকার দুঃখ-বেদনা, বিপদ-আপদ, চিন্তা থাকবে না। জান্নাতীদের পোশাক পাতলা ও পুরু রেশমের তৈরি হবে। সুন্দর ও আকর্ষণীয় চোখসম্পন্ন তরুণীর সাথে তাদের মিলন হবে। জান্নাতে মৃত্যু আসবে না বরং চিরস্থায়ী জীবন যাপন করবে। সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীরা জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকবে। আল্লাহর দয়া ও অনুগ্রহ ব্যতীত জান্নাতে গমন করা সম্ভব নয়। জান্নাতে প্রবেশ করাই মূল সফলতা ও কামিয়াবী।

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامِ أَمِينِ، فِي جَنَّاتٍ وَعُيُونٍ، يَلْبَسُونَ مِنْ سُندُسٍ وَاسْتَبْرَةٍ مُتَقَابِلِينَ، كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِيْنٍ، يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ أَمِنِينَ، لَا يَذُوقُوْنَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الأولى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ، فَضْلاً مِّنْ رَّبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ .
নিশ্চয়ই তাকওয়াবান ব্যক্তিরা নিরাপদ স্থানে থাকবে, উদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমী পোশাক। তারা মুখোমুখি হয়ে বসবে। এরূপই হবে এবং আমি তাদেরকে আয়তলোচনা স্ত্রী দিব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। (সূরা দোখান-৫১-৫৭)

📘 জান্নাত ও জাহান্নামের বর্ণনা > 📄 জান্নাতে পানি, দুধ, মধু ও মদ ইত্যাদির ঝর্ণা হবে

📄 জান্নাতে পানি, দুধ, মধু ও মদ ইত্যাদির ঝর্ণা হবে


১১. জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি, দুধ, মধু ও মদ ইত্যাদির ঝর্ণা থাকবে, যা থেকে জান্নাতীরা পান করবে। জান্নাতের ঝর্ণা এবং পানীয়সমূহের রং ও স্বাদ সর্বদা একই রকমের থাকবে। জান্নাতীদেরকে আল্লাহ যাবতীয় পাপ থেকে মুক্ত করে জান্নাতে দিবেন।

مَثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّنْ مَّاءٍ غَيْرِ أَسِنٍ وَأَنْهَارُ مِنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَأَنْهَارُ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارُ مِنْ عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِنْ رَّبِّهِمْ :
তাকওয়াবান ব্যক্তিবর্গকে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে। তাদের অবস্থা নিম্নরূপ: সেখানে রয়েছে পানির নহর, নির্মল দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য রয়েছে রকমারী ফল-মূল ও তাদের পালনকর্তার ক্ষমা। (সূরা মুহাম্মদ-১৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00