📄 জান্নাতে কোন প্রকার হিংসা-বিদ্বেষ থাকবে না
৪. জান্নাতে জান্নাতীরা কখনো ক্ষুধা এবং পিপাসা অনুভব করবে না, জান্নাত না অধিক ঠাণ্ডা না অধিক গরম বরং নাতিশীতোষ্ণ থাকবে।
إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى ، وَأَنَّكَ لَا تَظْمَؤُا فِيهَا وَلَا تَضْحى .
তোমাকে এই প্রদান করা হলো যে, তুমি ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না। আর তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রের কষ্টও পাবে না। (সূরা ত্বা-হা-১১৮, ১১৯)
📄 একই বংশের নেককার লোকের সাথে সবাই অবস্থান করবে জান্নাতে
৫. একই বংশের নেককার লোকেরা যেমন বাপ-দাদা, স্ত্রী-সন্তান, ইত্যাদি জান্নাতে একই স্থানে অবস্থান করবে।
جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِّنْ كُلِّ بَابٍ، سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ .
তা হচ্ছে বসবাসের বাগান। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের নিকট আগমন করবে সকল দরজা দিয়ে আর বলবে তোমাদের সবরের কারণে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আর তোমাদের এ পরিণাম ঘর কতইনা চমৎকার। (সূরা রা'দ-২৩, ২৪)
📄 জান্নাতীদের জান্নাতে কোন প্রকার কষ্ট করতে হবে না
৬. জান্নাতীদের জান্নাতে কোন প্রকার কষ্ট করতে হবে না।
لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُمْ مِنْهَا بِمُخْرَجِينَ.
যে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না। (সূরা হিজর আয়াত- ৪৮)
📄 জান্নাতে জান্নাতীদের সাথে যথেষ্ট সম্মানজনক ব্যবহার করা হবে
৭. জান্নাতে জান্নাতীদের সাথে যথেষ্ট সম্মানজনক ব্যবহার করা হবে, জান্নাতের সেবকরা জান্নাতী লোকদের জন্য সাদা রংয়ের সুমিষ্ট মদের পানপাত্র সামনে পেশ করবে। জান্নাতী মদ নেশামুক্ত হবে, পাখার নিচে লুক্কায়িত সুরক্ষিত ডিমের চেয়ে নরম ও আনতনয়না তরুণী জান্নাতীদেরকে পুরস্কারস্বরূপ দেয়া হবে।
أُولَئِكَ لَهُمْ رِزْقٌ مَعْلُومٌ، فَوَاكِهُ وَهُمْ مُّكْرَمُونَ، فِي جَنَّاتِ النَّعِيمِ، عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ، يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّنْ مَّعِينٍ، بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ، لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ، وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ، كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ.
তাদের জন্য রয়েছে নির্ধারিত রিযিক, ফলমূল এবং তারা হবে সম্মানিত। (আরো রয়েছে) নি'আমতের বাগানগুলো। (তারা) মুখোমুখি আসনে আসীন হবে। তাদেরকে ঘুরে-ফিরে পরিবেশন করানো হবে স্বচ্ছ পানপাত্র। সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই। আর তারা তা পান করে মাতালও হবে না। তাদের নিকট থাকবে নত আয়তলোচনা তরুণীগণ। যেন তারা সুরক্ষিত ডিম। (সূরা সাফফাত-৪১-৪৯)