📘 জামাআতে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত > 📄 ফজরের সালাতে দিন ও রাতের মালাক/ফেরেশতাগণ একত্রিত হন

📄 ফজরের সালাতে দিন ও রাতের মালাক/ফেরেশতাগণ একত্রিত হন


আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, জামা'আতের সালাত তোমাদের কারো একাকী সালাত হতে পঁচিশ গুণ অধিক সওয়াব রাখে। আর ফজরের সালাতে রাতের ও দিনের মালাকগণ একত্রিত হয়। অতঃপর আবূ হুরাইরাহ্ (রাযি.) বলতেন, তোমরা চাইলে (এর প্রমাণ স্বরূপ) إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا অর্থাৎ "ফজরের সালাতে (মালাকগণ) উপস্থিত হয়"- (সূরাহ্ ইসরা ১৭/৭৮) এ আয়াত পাঠ কর। (সহীহ বুখারী ৬৪৮)

আল্লাহ তা'আলা বলেন,
সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর এবং ফজরের কুরআন। নিশ্চয় ফজরের কুরআন (ফেরেশতাদের) উপস্থিতির সময়। 'ফজরের কুরআন' দ্বারা উদ্দেশ্য ফজরের সালাত। (সূরা আল-ইসরা ৭৮)

📘 জামাআতে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত > 📄 ফজর ও ইশার সালাত জামাতে আদায়ের ফজিলত

📄 ফজর ও ইশার সালাত জামাতে আদায়ের ফজিলত


বুরায়দাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদেরকে কিয়ামতের দিন পূর্ণজ্যোতির সুসংবাদ দাও। (সুনান আবু দাউদ ৫৬১)

ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ)...... আবদুর রহমান ইবনু আবূ 'আমরাহ্ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন মাগরিবের সালাতের পর উসমান ইবনু আফফান মসজিদে এসে একাকী এক জায়গায় বসলেন। তখন আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি আমাকে বললেন- ভাতিজা, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি জামা'আতের সাথে ইশার সালাত আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করল। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করল সে যেন সারা রাত জেগে সালাত আদায় করল। (সহীহ মুসলিম ৬৫৬)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর 'ইশা ও ফজরের সালাত (জামা'আতে) আদায়ের কী ফাযীলাত তা যদি তারা জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হত। (সহীহ বুখারী ৬১৫)

📘 জামাআতে নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত > 📄 আসরের সালাত জামাতে আদায়ের ফজিলত

📄 আসরের সালাত জামাতে আদায়ের ফজিলত


আবূ হুরাইরাহ (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
মালাকগণ পালা বদল করে তোমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। 'আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন্ অবস্থায় রেখে আসলে? অবশ্য তিনি নিজেই তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। উত্তরে তাঁরা বলেন, আমরা তাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন তাদের নিকট গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিলেন। (সহীহ বুখারী ৫৫৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00