📄 জান্নাতীদের বয়স
বেহেশতবাসীদের বয়স হবে ৩৩বছর। তাদের মুখে কোন দাঁড়ি- মোচ থাকবেনা। তাদের যৌবন শেষ হবে না এবং পোষাকও পুরাতন হবেনা।
তাদের প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাত্রির চাঁদের মত উজ্জ্বল। দৈর্ঘ্য ও শরীরের গঠন হবে মানব জাতির পিতা আদম (আঃ) এর সমান।
📄 জান্নাতীদের গান শ্রবণ
জান্নাতীদের মনের তৃপ্তির জন্য হুরদের মধ্য থেকে তাদের স্ত্রীগণ সঙ্গীত পরিবেশন করবেন। তারা সেখানে ফেরেশতা ও নবী-রাসূলগণের কন্ঠস্বরও শুনতে পাবেন। তাছাড়া সেখানে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কণ্ঠস্বরও শ্রবণ করবেন।
📄 জান্নাতের যানবহানের পরিচয়
জান্নাতীগণ যে ধরণের যানবাহনের উপর আরোহন করে পরস্পরে সাক্ষাৎ করবেন। আপনি যদি তার পরিচয় জানতে চান তবে জেনে নিন যে উহা এমন এক প্রকার দ্রুতগামী বাহন, যা আল্লাহ তা'আলা নিজ পছন্দমত জিনিষ হতে তৈরী করেছেন। এ সমস্ত বাহনে আরোহন করে জান্নাতীরা নিজেদের খুশীমত যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবেন।
📄 জান্নাতে সেবকদের পরিচয়
জান্নাতবাসীদের সেবায় নিয়োজিত থাকবে মণি-মুক্তার মত উজ্জ্বল চেহারা বিশিষ্ট বালকেরা। তারা সদাসর্বদা একই বয়স ও অবস্থায় থাকবে।