📘 যা হবে মরনের পরে > 📄 অকারণে প্রাণী হত্যা করার পরিণাম

📄 অকারণে প্রাণী হত্যা করার পরিণাম


বিনা প্রয়োজনে কোন প্রাণী হত্যা করা জায়েয নয়। তবে যেসমস্ত ক্ষতিকর প্রাণীকে হত্যা করার কথা বলা হয়েছে তার কথা ভিন্ন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
عُرِضَتْ عَلَيَّ النَّارُ فَرَأَيْتُ فِيهَا امْرَأَةً مِنْ بَنِي إِسْرَائِيلَ تُعَذِّبُ فِي هِرَّة لَهَا رَبَطَتْهَا فَلَمْ تُطْعِمُهَا وَلَمْ تَدَعْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ
অর্থঃ "আমার কাছে জাহান্নামকে পেশ করা হল। তাতে দেখলাম বনী ইসরাঈলের একটি মহিলাকে একটি বিড়াল হত্যা করার অপরাধে শাস্তি দেয়া হচ্ছে। উক্ত মহিলা বিড়ালটিকে বেধে রাখত। সে নিজেও বিড়ালকে কোন কিছু খেতে দেয়নি এবং যমিন থেকে পোকা-মাকড় ধরে খাওয়ার জন্য ছেড়েও দেয়নি। এভাবে ক্ষুধার তাড়নায় বিড়ালটি মৃত্যু বরণ করে"।' সহীহ বুখারীর অন্য বর্ণনায় এসেছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
دنت مِنِّي الْجَنَّةُ حَتَّى لَوِ اجْتَرَأَتُ عَلَيْهَا لَجِئْتُكُمْ بِقِطَافَ مِنْ قِطَافِهَا وَدَنَتْ مني النَّارُ حَتَّى قُلْتُ أَيْ رَبِّ وَأَنَا مَعَهُمْ فَإِذَا امْرَأَةٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ تَحْدِشُهَا هِرَّةٌ قُلْتُ مَا شَأْنُ هَذِهِ قَالُوا حَبَسَتَهَا حَتَّى مَاتَتْ جُوعًا لَا أَطْعَمَتُهَا وَلَا أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الْأَرْضِ
অর্থঃ "জান্নাতকে আমার নিকটবর্তী করা হলো। আমার ইচ্ছা হলে আমি তোমাদেরকে জান্নাতের একছড়া ফল এনে দেখাতে পারতাম। এমনিভাবে জাহান্নামকেও আমার কাছে হাজির করা হলো। আমি তাতে একটি মহিলাকে দেখতে পেলাম। হাদীছের বর্ণনাকারী বলেনঃ আমার মনে হয় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একটি বিড়াল উক্ত মহিলাকে নখ দিয়ে খামচিয়ে ক্ষত-বিক্ষত করছিল। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি বললামঃ কি অপরাধের কারণে
মহিলাকে এভাবে শাস্তি দেয়া হচ্ছে? ফেরেশতাগণ বললেনঃ এই মহিলা বিড়ালটিকে আটকিয়ে রেখেছিল। বিড়ালটিকে সে কোন কিছু পানাহার করতে দেয়নি এবং যমিন থেকে তার খাবার সংগ্রহ করার জন্যে স্বাধীনভাবে ছেড়েও দেয়নি। শেষ পর্যন্ত ক্ষুধার তাড়নায় বিড়ালটি মারা গিয়েছিল"।

📘 যা হবে মরনের পরে > 📄 মদ পানকারীদের পরিণতি

📄 মদ পানকারীদের পরিণতি


জাবের (রাঃ) নবী করীম (স) হতে বর্ণনা করেনঃ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يسقيه من طينة الْخَبَالِ قَالُوا يَا رَسُولَ اللهِ وَمَا طِينَةُ الْخَبَالِ قَالَ عَرَقَ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ
অর্থঃ "নেশা জাতীয় প্রতিটি বস্তুই হারাম। যে ব্যক্তি দুনিয়াতে নেশা জাতীয় কোন কিছু পান করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তিনাতুল খাবালের পানি পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! তিনাতুল খাবাল কি? উত্তরে তিনি বললেনঃ তা হলো জাহান্নামীদের শরীরের ঘাম বা পুঁজ”। ইবনে উমার (রাঃ) বলেনঃ রাসূল (স) বলেছেনঃ كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ
অর্থঃ "প্রতিটি নেশাদার বস্তুই মদ এবং প্রতিটি নেশাদার জিনিষই হারাম। যে মদখোর দুনিয়াতে মদ পন করবে অতঃপর তাওবা না করে মৃত্যু বরণ করবে সে পরকালে বেহেশতের শরাব পান করা থেকে বঞ্চিত হবে"।

📘 যা হবে মরনের পরে > 📄 স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার

📄 স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার


উম্মে সালামা (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেন,
الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارُ جَهَنَّمَ অর্থঃ "যে ব্যক্তি স্বর্ণ-রৌপ্যের পাত্রে পানাহার করবে কিয়ামতের দিন তার পেটে জাহান্নামের আগুন গরগর শব্দ করবে"।

📘 যা হবে মরনের পরে > 📄 হাশরের মাঠে খুনের বিচার প্রথমে

📄 হাশরের মাঠে খুনের বিচার প্রথমে


এবিষয়ে আল্লাহ তা'আলা বলেনঃ
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا ) অর্থঃ "যে ব্যক্তি কোন মু'মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তার উপর ক্রোধান্বিত হয়েছেন তার উপর অভিসম্পাত করেছেন এবং তার জন্যে নির্ধারিত করে রেখেছেন কঠিন শাস্তি। (সূরা নিসাঃ ৯৩)
রাসূল () বলেনঃ
أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ অর্থঃ "কিয়ামতের দিন হাশরের মাঠে মানুষের মাঝে সর্বপ্রথম খুনের বিচার করা হবে"।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00