🎬 সালাতের বিধান ও পদ্ধতি
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয করা হয়েছে।
সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম। এটি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরয এবং এটি ঈমানদার ও কাফিরের মধ্যে পার্থক্যকারী। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "বান্দা এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া।"
📠সালাত শেখার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়, বরং বাস্তব অনুশীলনের মাধ্যমে রুকু, সিজদা ও অন্যান্য আরকান সঠিকভাবে আদায় করতে হবে।