📄 সর্বশেষ কিছু কথা
এই বইতে আমরা সংক্ষেপে ইসলামের কিছু আদব ও শিষ্টাচার তুলে ধরার চেষ্টা করেছি, যা আমাদের পূর্ববর্তীগণ আমল করে গেছেন। আমরা এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করতে চেয়েছি, যাতে সকলের জন্য বুঝতে সুবিধা হয় এবং সবাই যেন স্বাচ্ছন্দ্যে এই আদবগুলো অনুশীলন করতে পারেন।
এই আদব ও শিষ্টাচারগুলো অনুশীলন করার সর্বোত্তম স্থান হলো আপনার নিজের ঘর। এরপর পর্যায়ক্রমে পরিচিত অন্য সবার ঘরেও এগুলোর নিয়মিত চর্চা করা দরকার। পরিবার ও সহকর্মী মুসলিম ভাই-বোনদের সাথে আদব রক্ষা করার ব্যাপারে আমরা ততটা তৎপর হই না; যদিও সেখানেই আমাদের বেশি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন ছিল।
তাই সঠিক ও যথাযথ লোকদের সাথে এই আদব বজায় রাখার বিষয়ে কোনো অবহেলা করবেন না। সবার সাথে সুন্দর ও ভারসাম্যপূর্ণ আচরণ করুন। যদি আপনার ব্যবহার ভালো না হয়, আপনি নিজেই অসম্মান ডেকে নিয়ে আসবেন। সেই সাথে এর মাধ্যমে আপনার ওপর অর্পিত দায়িত্বের বিষয়ে আপনি অবহেলা করবেন এবং রাসূল সা.-এর নির্দেশনাকে অবজ্ঞা করবেন। তাই শিষ্টাচারের বিষয়ে আমাদের সর্বোচ্চ পরিমাণ সতর্ক হওয়া প্রয়োজন।
আমরা আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে ইসলাম নির্দেশিত শিষ্টাচারগুলো বাস্তবজীবনে অনুশীলন করার চেষ্টা করে যাব। তাহলে আল্লাহই নেককার বান্দা হিসেবে আমাদের হেফাজত করবেন।
আমি এই বইটি নিজের অহম প্রদর্শনের জন্য নয়; বরং হকের ওপর থাকার পরামর্শ হিসেবে লিখেছি। কেননা, আল্লাহ তায়ালা সূরা আসরে মুমিনদের সত্য ও হকের পরামর্শ দেওয়ার তাগিদ দিয়েছেন। অন্যদিকে মুমিনদের বার বার সুপারিশ দিয়ে বোঝানোর জন্য তিনি সূরা যারিয়াতেও নির্দেশনা দিয়েছেন,
“তুমি উপদেশ দিতে থাকো। কেননা, উপদেশ মুমিনদের উপকারে আসে।” সূরা যারিয়াত : ৫৫
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদেরকে তাঁর আদেশ মেনে চলার এবং তাঁর পূর্ণ আনুগত্য করার তাওফিক দিন। আমরা যেন রাসূল সা.-এর সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করতে পারি। আমিন।