📘 ইসলামিক ম্যানারস > 📄 মার্জিত স্বরে কথা বলুন

📄 মার্জিত স্বরে কথা বলুন

যদি কোনো অনুষ্ঠানে বা একান্তে কোনো মেহমানের সঙ্গে কথা বলেন, তবে চেষ্টা করবেন যেন কথা বলার সময় আপনার স্বর শালীন পর্যায়ে থাকে। আওয়াজ তুলনামূলক নিচু ও শ্রুতিমধুর থাকে। গলার স্বর বেশি উচ্চকিত হওয়াটা আদব ও শিষ্টাচারের বরখেলাফ। তা ছাড়া চড়া গলায় কথা বললে মনে হয় যেন শ্রোতাদের প্রতি আপনার শ্রদ্ধাবোধেরও ঘাটতি রয়েছে। এই আদবটি বন্ধুবান্ধব, সঙ্গী-সঙ্গিনি, সহযোগী, সহকর্মী, আগন্তুক, মুসাফির, আত্মীয়স্বজন, যুবক বা বৃদ্ধ- সকলের ক্ষেত্রেই বজায় রাখা উচিত। পিতামাতা কিংবা এ পর্যায়ের অভিভাবকের সাথে কথা বলার সময় বিষয়টা আরও সতর্কতার সঙ্গে লক্ষ রাখা দরকার。

যারা শ্রদ্ধার পাত্র, তাদের সঙ্গে কথা বলার সময় সচেতন থাকুন। যদি সম্ভব হয়, তবে কথা বলার সময় মুখে ধরে রাখুন মৃদু হাসি। কারণ, বক্তা নিজের চেহারা খুব রুক্ষ করে থাকলে শ্রোতারা কথাগুলোকে সহজভাবে নিতে পারে না। আলিমদের মধ্যে অনেককেই সাধারণ মানুষ কঠোর ও কট্টরপন্থি মনে করে। তাই আলিম ও ইমামদের উচিত কথা বলার সময় মুখে নমনীয়ভাব প্রদর্শন করা।

কুরআনের হাকিমের সূরা লুকমান থেকে আমরা এমনই শিক্ষা পাই। লুকমান আ. নিজ সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু রাখো। নিঃসন্দেহে গাধার স্বরই সবচেয়ে শ্রুতিকটু।” সূরা লুকমান: ১৯

সূরা হুজুরাতে আল্লাহ তায়ালা বলছেন, “হে মুমিনগণ! তোমরা নবির কণ্ঠস্বরের ওপর তোমাদের আওয়াজ উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেভাবে উঁচুস্বরে কথা বলো, তাঁর সাথে সেভাবে উঁচুস্বরে কথা বলো না। এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, যা তোমরা টেরও পাবে না। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের আওয়াজ নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন। তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।" সূরা হুজুরাত: ২-৩

সহিহ বুখারিতে আবদুল্লাহ ইবনে যুবাইর রা. থেকে বর্ণিত, “সূরা হুজুরাতের এই আয়াতগুলো নাজিল হওয়ার পর উমর ফারুক রা. এমনভাবে নবিজি সা.-এর সাথে কথা বলতেন, যেন মনে হচ্ছে উমর ফিসফিস করে শব্দ করছেন। উমর ফারুক রা. এতটাই নিচুস্বরে কথা বলতেন যে, রাসূল সা. অনেক সময় উমরের কথা বুঝতে পারতেন না। তাই তিনি দ্বিতীয়বার উমর ফারুককে প্রশ্ন করে কথা বুঝে নিতেন।”

আবদুল্লাহ ইবনু মুগাফফাল রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “নিশ্চয়ই মহান আল্লাহ নম্র এবং তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নমনীয় লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।" আবু দাউদ : ৪৮০৭

আপনার কথাবার্তা অবশ্যই পরিষ্কার, স্পষ্ট, সংক্ষেপ এবং বস্তুনিষ্ঠ হতে হবে; বাচালের মতো শুধু কথা বলে গেলেই হবে না। বুখারি ও মুসলিম শরিফের একটি হাদিসে খাদিমে রাসূল আনাস রা.-এর বর্ণনায় জানা যায়, রাসূল সা.-এর কথাবার্তা ছিল পরিমিত, স্পষ্ট ও গোছানো। তিনি অযাচিতভাবে কথা বাড়াতেন না। উম্মুল মুমিনিন আয়িশা রা. বলেন, "রাসূলুল্লাহ সা.-এর বক্তব্য ছিল সুস্পষ্ট, প্রত্যেক শ্রোতাই তাঁর বক্তব্য বুঝতে পারত।” আবু দাউদ: ৪৮৩৯

কথা বলার সময় খুব আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলা শোভনীয় নয়। ঝগড়ার ভঙ্গিমাতেও কথোপকথন চালিয়ে যাওয়া ঠিক নয়। কথা এমনভাবে বলা উচিত নয়, যাতে শ্রোতার কাছে তা নেতিবাচক মনে হয়।

রাসূল সা. বলেছেন, “মুমিন দোষারোপকারী ও নিন্দুক হয় না, অভিসম্পাতকারী হয় না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না।” তিরমিযি : ১৯৭৭

কারও সম্বন্ধে কথা বলতে গিয়ে কিংবা কারও সঙ্গে কথোপকথনের সময় তাকে তুচ্ছ করা উচিত নয়। আমাদের অনেকের মাঝেই এমন বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। আমরা কথা বলতে বলতে এক ধরনের দাম্ভিকতায় ডুবে যাই। তখন সামনে থাকা মানুষটিকে আর পাত্তা দিতে চাই না। বিশেষ করে, যদি সে বয়সে ছোটো বা পদে ছোটো হয়, তবে তাকে নানাভাবে হেয় করা হয়। ইসলাম এই ধরনের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পছন্দ করে না।

রাসূল সা. বলেছেন, “একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সম্পদ, সম্মান ও জীবনে হস্তক্ষেপ করা হারাম। কোনো ব্যক্তি নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট, সে তার মুসলিম ভাইকে তুচ্ছজ্ঞান করে।” আবু দাউদ : ৪৮৮২

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, “আল্লাহ তায়ালা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। যেসব কাজে তিনি সন্তুষ্ট হন সেগুলো হলো- ১) তোমরা তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না। ২) আল্লাহর রজ্জু (অর্থাৎ কুরআন) মজবুত করে ধরবে। ৩) আল্লাহ যাকে শাসনের ভার দিয়েছেন তাকে নসিহত করবে। যেসব কাজে তিনি অসন্তুষ্ট হন সেগুলো হলো- ১) অধিক কথা বলা, ২) অপব্যয় করা, ৩) অধিক চাহিদা।” মুসলিম: ১৭১৫

হাফিজ যাহাবি রহ. প্রখ্যাত তাবেয়ি ইমাম ইবনে সিরিন রহ.-এর জীবনীতে লিখেছেন, “যখন তিনি মায়ের কাছে যেতেন, তিনি এতটাই মৃদুস্বরে কথা বলতেন যে, মনে হতো, তিনি যেন অসুস্থ হয়ে পড়েছেন।"

অন্যদিকে আবদুল্লাহ বিন আওন আল বাসরি তাঁর শিক্ষক ইমাম ইবনে শিরিন সম্পর্কে বলেছেন, "একবার তাঁর মা তাকে ডেকে পাঠালেন। মা তাকে যে স্বরে ডেকেছেন, তিনি তাঁর থেকে একটু উঁচু স্বরে উত্তর দিয়েছিলেন। এতে তিনি অনেক বেশি লজ্জা ও ভয় পেয়েছিলেন, অনুশোচনায় রীতিমতো কাবু হয়ে পড়েছিলেন। শুধু তা-ই নয়, এই ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে তিনি দুজন ক্রীতদাস মুক্ত করে দিয়েছিলেন।"

প্রখ্যাত কারি আসিম রহ. বলেন, “আমি একবার উমর ইবনে আবদুল আজিজ রহ.-এর সাথে সাক্ষাতে গিয়েছিলাম। তখন দেখলাম, একজন ব্যক্তি উমরের সাথে একটু উঁচুগলায় কথা বলছে। সাথে সাথেই উমর ইবনে আবদুল আজিজ তাকে থামিয়ে দিলেন এবং বললেন, তোমার এত জোরে কথা বলার দরকার নেই। এতটুকু জোরে কথা বলো যেন শ্রোতারা তোমার কথা শুনতে পায়, তাতেই চলবে।"

যে বিষয়ে জ্ঞান নেই, পরিষ্কার ধারণা নেই, সেই বিষয়ে কথা না বলাই শ্রেয়। কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, “যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে কথা বলো না, আবার সাক্ষ্য দিতেও যেয়ো না। নিশ্চয় কান, চোখ ও অন্তর প্রত্যেকটির ব্যাপারেই তোমাদের প্রশ্ন করা হবে।” সূরা ইসরা : ৩৬

কথা বলার সময় সত্য ও যথাযথ কথা বলারই চেষ্টা করতে হবে। অনেকে নিজের অবস্থা সম্পর্কে উচ্চ ধারণা দেওয়ার উদ্দেশ্যে অতিরঞ্জিত কথা বলে। অনেক সময় কথা বাড়িয়েও বলে। এগুলো পরোক্ষ মিথ্যার সমতুল্য। প্রত্যক্ষ বা সরাসরি মিথ্যা তো বলা যাবেই না, এমনকি ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা বলারও অনুমতি ইসলামে নেই।

আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “তোমরা মিথ্যা বর্জন করো। কেননা, মিথ্যা পাপের দিকে ধাবিত করে এবং পাপ জাহান্নামে নিয়ে যায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবেই লেখা হয়। তোমরা অবশ্যই সততা অবলম্বন করবে। কারণ, সত্য নেক কাজের দিকে পথ দেখায় এবং নেক, কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোনো ব্যক্তি সর্বদা সততা বজায় রাখলে এবং সততাকে নিজের স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম পরম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়।” আবু দাউদ : ৪৯৮৯

আবু উমামাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি নিজের অবস্থান ন্যায়সংগত হওয়া সত্ত্বেও বাগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।” আবু দাউদ: ৪৮৮০

এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমরা অনেককে নিয়েই হাসাহাসি করি। কোনো আয়োজনে বা ঘরোয়া অনুষ্ঠানে যদি কেউ হাস্যকর কিছু করে, আনন্দ দেওয়ার চেষ্টা করে, তবে তাতে দোষের কিছু নেই। কিন্তু এক্ষেত্রে আমরা প্রায়শ শালীনতার সীমানা অতিক্রম করে যাই। আমরা অন্য কোনো মানুষকে তুচ্ছ করে, তাকে অনেকের সামনে অপমান করে মজা পেতে পছন্দ করি। অনেকে আবার অহেতুক মিথ্যা কথা বলেও হাসানোর চেষ্টা করে। রাসূল সা. বলেছেন, “মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মিথ্যা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।” আবু দাউদ: ৪৯৯০

যদি কোনো অনুষ্ঠানে বা একান্তে কোনো মেহমানের সঙ্গে কথা বলেন, তবে চেষ্টা করবেন যেন কথা বলার সময় আপনার স্বর শালীন পর্যায়ে থাকে। আওয়াজ তুলনামূলক নিচু ও শ্রুতিমধুর থাকে। গলার স্বর বেশি উচ্চকিত হওয়াটা আদব ও শিষ্টাচারের বরখেলাফ। তা ছাড়া চড়া গলায় কথা বললে মনে হয় যেন শ্রোতাদের প্রতি আপনার শ্রদ্ধাবোধেরও ঘাটতি রয়েছে। এই আদবটি বন্ধুবান্ধব, সঙ্গী-সঙ্গিনি, সহযোগী, সহকর্মী, আগন্তুক, মুসাফির, আত্মীয়স্বজন, যুবক বা বৃদ্ধ- সকলের ক্ষেত্রেই বজায় রাখা উচিত। পিতামাতা কিংবা এ পর্যায়ের অভিভাবকের সাথে কথা বলার সময় বিষয়টা আরও সতর্কতার সঙ্গে লক্ষ রাখা দরকার।

📘 ইসলামিক ম্যানারস > 📄 কথা শোনার আদব

📄 কথা শোনার আদব

যদি কোনো বক্তা বা আলোচক এমন কিছু বলে যা আপনি জানেন, তারপরও এটা তাৎক্ষণিক প্রকাশ করার চেয়ে এভাবে থাকুন যে, আজই প্রথম শুনলেন। আপনি যে বিষয়টি জানেন, তা জানান দিতে খুব বেশি তৎপর হওয়ার দরকার নেই। আপনি জানেন বলে তার আলোচনায় হস্তক্ষেপ করা বা থামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই; বরং পূর্ণ মনোযোগিভাব প্রদর্শন করুন।

প্রখ্যাত তাবেয়ি আতা ইবনে আবি রাবাহ রহ. বলেন, “একবার আমার কাছে একটি যুবক এলো। সে আমাকে এমন কিছু কথা বলল, যা হয়তো তার জন্মের আগে থেকেই জানি। তারপরও মনোযোগ দিয়ে তার কথা শুনলাম এবং এমন ভঙ্গিতে শুনলাম, যেন কথাগুলো তার মুখ থেকেই প্রথম শুনছি।"

দুই উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ এবং হিশাম ইবনে আবদুল মালিকের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল খালিদ বিন সাফওয়ান আত তামিমির। তিনি কথা শোনার নম্রতা প্রসঙ্গে বলেন, "যদি, কোনো মানুষ আপনার সামনে এমন কিছু বলে, যা আগে থেকেই জানেন, তবে তাকে থামিয়ে দেবেন না। তার সামনে পূর্ব থেকেই জানার বিষয়টি খোলাসা করবেন না। কারণ, এটা খুবই রুক্ষ ও অশোভন আচরণ।”

ইমাম মালিক রহ.-এর ঘনিষ্ঠ সহযোগী আবদুল্লাহ বিন ওয়াহাব আল কুরাইশি আল মাসরি রহ. বলেন, “এমন অনেকবার হয়েছে, কোনো একজন ব্যক্তি আমার কাছে একটি ঘটনা বলছে, যা আমি সেই ব্যক্তির পিতামাতার বিয়ের সময় থেকেই জানি। তারপরও আমি উক্ত বক্তার সামনে এমন মনোযোগ দিয়েছি, যেন তার বলা ঘটনাটি আজই প্রথম শুনছি।”

ইবরাহিম বিন জুনাইদ রহ. তাঁর সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “যেভাবে তুমি কথা বলার বিদ্যা রপ্ত করেছ, ঠিক একইভাবে কথা শোনার কৌশলও রপ্ত করবে। ভালো করে কথা শোনার মানে হলো, বক্তার চোখের দিকে চোখ রাখা। বক্তাকে বক্তব্য পুরোপুরি শেষ করার সুযোগ দেওয়া এবং তার কথায় কোনো রকমের হস্তক্ষেপ না করা।"

রাসূল সা.-এর এরকম হাদিস আছে, তিনি এক ভরা মজলিসে কথা বলছিলেন। এমন সময় একজন আগন্তুক এসে তাকে একটি প্রশ্ন করল। তিনি তা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। সবাই মনে করল, রাসূল সা. হয়তো শুনতে পাননি। এরপর আবার তাকে প্রশ্ন করা হলো, সেবারও তিনি জবাব দিলেন না। নিজের আলোচনা শেষ করে তারপর তিনি প্রশ্নকারীকে প্রশ্ন করার সুযোগ দেন এবং তার উত্তর প্রদান করেন।

এ থেকে আমরা বুঝতে পারি, যখন কোনো আলোচক বক্তব্য প্রদান করেন, তখন তাকে থামিয়ে দিয়ে অন্য কথা তোলা অশোভন। আমরা নিজেরা কথা বলার সময় যদি কেউ থামিয়ে দেয় কিংবা ভালোভাবে না শোনে তবে আমরা বিরক্ত ও অসন্তুষ্ট হই। এটা অন্যের বেলায়ও একইরকম হয়। তাই আমরা যা নিজের জন্য পছন্দ করি না, তা অন্যের বেলায়ও হতে দেওয়া অনুচিত। কোনো বক্তা আলোচনা করলে তা আমাদের মনোযোগের সঙ্গে শোনা প্রয়োজন।

যদি কোনো বক্তা বা আলোচক এমন কিছু বলে যা আপনি জানেন, তারপরও এটা তাৎক্ষণিক প্রকাশ করার চেয়ে এভাবে থাকুন যে, আজই প্রথম শুনলেন। আপনি যে বিষয়টি জানেন, তা জানান দিতে খুব বেশি তৎপর হওয়ার দরকার নেই। আপনি জানেন বলে তার আলোচনায় হস্তক্ষেপ করা বা থামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই; বরং পূর্ণ মনোযোগিভাব প্রদর্শন করুন।
প্রখ্যাত তাবেয়ি আতা ইবনে আবি রাবাহ রহ. বলেন, “একবার আমার কাছে একটি যুবক এলো। সে আমাকে এমন কিছু কথা বলল, যা হয়তো তার জন্মের আগে থেকেই জানি। তারপরও মনোযোগ দিয়ে তার কথা শুনলাম এবং এমন ভঙ্গিতে শুনলাম, যেন কথাগুলো তার মুখ থেকেই প্রথম শুনছি।"
দুই উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজ এবং হিশাম ইবনে আবদুল মালিকের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছিল খালিদ বিন সাফওয়ান আত তামিমির। তিনি কথা শোনার নম্রতা প্রসঙ্গে বলেন, "যদি, কোনো মানুষ আপনার সামনে এমন কিছু বলে, যা আগে থেকেই জানেন, তবে তাকে থামিয়ে দেবেন না। তার সামনে পূর্ব থেকেই জানার বিষয়টি খোলাসা করবেন না। কারণ, এটা খুবই রুক্ষ ও অশোভন আচরণ।”
ইমাম মালিক রহ.-এর ঘনিষ্ঠ সহযোগী আবদুল্লাহ বিন ওয়াহাব আল কুরাইশি আল মাসরি রহ. বলেন, “এমন অনেকবার হয়েছে, কোনো একজন ব্যক্তি আমার কাছে একটি ঘটনা বলছে, যা আমি সেই ব্যক্তির পিতামাতার বিয়ের সময় থেকেই জানি। তারপরও আমি উক্ত বক্তার সামনে এমন মনোযোগ দিয়েছি, যেন তার বলা ঘটনাটি আজই প্রথম শুনছি।”
ইবরাহিম বিন জুনাইদ রহ. তাঁর সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “যেভাবে তুমি কথা বলার বিদ্যা রপ্ত করেছ, ঠিক একইভাবে কথা শোনার কৌশলও রপ্ত করবে। ভালো করে কথা শোনার মানে হলো, বক্তার চোখের দিকে চোখ রাখা। বক্তাকে বক্তব্য পুরোপুরি শেষ করার সুযোগ দেওয়া এবং তার কথায় কোনো রকমের হস্তক্ষেপ না করা।"
রাসূল সা.-এর এরকম হাদিস আছে, তিনি এক ভরা মজলিসে কথা বলছিলেন। এমন সময় একজন আগন্তক এসে তাকে একটি প্রশ্ন করল। তিনি তা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। সবাই মনে করল, রাসূল সা. হয়তো শুনতে পাননি। এরপর আবার তাকে প্রশ্ন করা হলো, সেবারও তিনি জবাব দিলেন না। নিজের আলোচনা শেষ করে তারপর তিনি প্রশ্নকারীকে প্রশ্ন করার সুযোগ দেন এবং তার উত্তর প্রদান করেন।
এ থেকে আমরা বুঝতে পারি, যখন কোনো আলোচক বক্তব্য প্রদান করেন, তখন তাকে থামিয়ে দিয়ে অন্য কথা তোলা অশোভন। আমরা নিজেরা কথা বলার সময় যদি কেউ থামিয়ে দেয় কিংবা ভালোভাবে না শোনে তবে আমরা বিরক্ত ও অসন্তুষ্ট হই। এটা অন্যের বেলায়ও একইরকম হয়। তাই আমরা যা নিজের জন্য পছন্দ করি না, তা অন্যের বেলায়ও হতে দেওয়া অনুচিত। কোনো বক্তা আলোচনা করলে তা আমাদের মনোযোগের সঙ্গে শোনা প্রয়োজন।

📘 ইসলামিক ম্যানারস > 📄 অপেক্ষাকৃত কম গ্রহণযোগ্য মানুষের সাথেও সুন্দরভাবে কথা বলা

📄 অপেক্ষাকৃত কম গ্রহণযোগ্য মানুষের সাথেও সুন্দরভাবে কথা বলা

অনেক সময় আমরা যাকে একটু কম পছন্দ করি, তার সাথে সুন্দরভাবে কথা বলতে চাই না। এমনও হয়, আমরা এমন চেহারা করে রাখি অথবা আমাদের শারীরিক ভাষা এমন থাকে, যা দেখেই বোঝা যায় যে আমরা সাক্ষাৎপ্রার্থীকে পছন্দ করতে পারছি না। ইসলামে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

উম্মুল মুমিনিন আয়িশা রা. থেকে বর্ণিত, “কেউ একজন রাসূল সা.-এর কাছে সাক্ষাৎ করতে অনুমতি চাইল। আমি তখন নবিজির সাথে ঘরে ছিলাম। তিনি বললেন, 'এই লোকটি ভালো নয়।' এরপর তাকে আসার অনুমতি প্রদান করলেন।

বেশিক্ষণ না যেতেই আমি ওই লোকটির সাথে রাসূল সা.-কে হাসিমুখে কথা বলতে শুনতে পেলাম।' লোকটি চলে যাওয়ার পর বললাম, 'হে আল্লাহর রাসূল! এইমাত্র আপনি তাকে মন্দ বললেন, আর এখনই তার সাথে হাসছিলেন!' তখন রাসূল সা. বললেন, 'সকলের চাইতে মন্দ ওই ব্যক্তি, যার অনিষ্টতার জন্য মানুষ তাকে ভয় করে।' অর্থাৎ মানুষ এই ভয়ে থাকে যে, লোকটা যেকোনো সময় আমাদের কষ্ট দিতে পারে।" বুখারি: ৬০৩২, মুসলিম: ২৫৯১

অনেক সময় আমরা যাকে একটু কম পছন্দ করি, তার সাথে সুন্দরভাবে কথা বলতে চাই না। এমনও হয়, আমরা এমন চেহারা করে রাখি অথবা আমাদের শারীরিক ভাষা এমন থাকে, যা দেখেই বোঝা যায় যে আমরা সাক্ষাৎপ্রার্থীকে পছন্দ করতে পারছি না। ইসলামে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
উম্মুল মুমিনিন আয়িশা রা. থেকে বর্ণিত, “কেউ একজন রাসূল সা.-এর কাছে সাক্ষাৎ করতে অনুমতি চাইল। আমি তখন নবিজির সাথে ঘরে ছিলাম। তিনি বললেন, 'এই লোকটি ভালো নয়।' এরপর তাকে আসার অনুমতি প্রদান করলেন। বেশিক্ষণ না যেতেই আমি ওই লোকটির সাথে রাসূল সা.-কে হাসিমুখে কথা বলতে শুনতে পেলাম।' লোকটি চলে যাওয়ার পর বললাম, 'হে আল্লাহর রাসূল! এইমাত্র আপনি তাকে মন্দ বললেন, আর এখনই তার সাথে হাসছিলেন!' তখন রাসূল সা. বললেন, 'সকলের চাইতে মন্দ ওই ব্যক্তি, যার অনিষ্টতার জন্য মানুষ তাকে ভয় করে।' অর্থাৎ মানুষ এই ভয়ে থাকে যে, লোকটা যেকোনো সময় আমাদের কষ্ট দিতে পারে।" বুখারি: ৬০৩২, মুসলিম: ২৫৯১

📘 ইসলামিক ম্যানারস > 📄 আলোচনা ও বিতর্ক

📄 আলোচনা ও বিতর্ক

যদি কোনো আলোচনা ভালোমতো বুঝতে না পারেন, তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নিজেকে সংযত করুন। বক্তব্য শেষ হলে মার্জিতভাবে, নম্রতার সাথে, সুন্দর ভূমিকা দিয়ে আরেকটু পরিষ্কারভাবে ব্যাখ্যা দাবি করুন। কখনোই কারও বক্তব্য চলাকালীন হস্তক্ষেপ করবেন না। এটা আদবের বরখেলাফ। অবশ্য একাডেমিক কোনো আলোচনা বা স্টাডি সার্কেলের জন্য এই আদব ক্ষেত্রবিশেষে প্রযোজ্য না-ও হতে পারে। একাডেমিক আলোচনার ক্ষেত্রেও প্রশ্ন করার সময় নম্রতা ও শ্রদ্ধাপ্রদর্শন কাম্য। খলিফা আল মামুন বলতেন, “শুধু শোনার চেয়ে পারস্পরিক আলোচনায় জ্ঞান বেশি সুরক্ষিত হয়।”

প্রখ্যাত বিদ্বান ও ইতিহাসবিদ আল হাইসাম বিন আদি চারজন আব্বাসীয় খলিফা তথা আবু জাফর আল মানসুর, আল মাহদি, আল হাদি এবং আল রশিদের ঘনিষ্টজন ছিলেন। তিনি প্রায়শই বলতেন, “কথা বলা বা বক্তব্য দেওয়ার সময় কাউকে বিব্রত করা কিংবা কথার মাঝখানে মন্তব্য করা অথবা কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়াকে জ্ঞানী ব্যক্তিগণ আদবের বরখেলাফ মনে করেন।"

যদি আপনি প্রশ্ন তোলার আগেই অন্য কেউ আলোচককে প্রশ্ন করে বসে, তবে তিনি কী উত্তর দিচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হয়তো তার ব্যাখ্যা থেকে আপনি উপকৃত হতে পারেন। আপনার প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। ফলে বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন। এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না, যা বক্তাকে হেয় করে। এমনকি আপনার চেহারাতেও যেন তার প্রতি অপমানসূচক কোনো ছাপ না থাকে।

রাসূল সা. বিতর্কে কম জড়াতে বলেছেন। তিনি বলেন, “তোমরা কুরআন পড়ো, তা নিয়ে আলোচনা করো, এমনকি মতপার্থক্যও করতে পারো যতক্ষণ তোমাদের অন্তর পরস্পরের সাথে মিলে থাকে। কিন্তু যদি দেখো যে, অন্তরের ভালোবাসাটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, তা হলে বিলম্ব না করে তিলাওয়াত বন্ধ করে স্থান ত্যাগ করাই উত্তম।" আহমাদ: ৭৭৮৯, আবু দাউদ: ৪৬০৩

যখন কোনো জ্ঞানী বা বয়োবৃদ্ধ ব্যক্তি কথা বলবে, তখন মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করুন। তাদের কথা বলার সময় অন্য কারও সাথে আলোচনা বা একান্ত আলাপে সম্পৃক্ত হবেন না। নিজের মনকে অন্য কাজে ব্যস্ত রাখবেন না। তার আলোচনার দিকে মনোনিবেশ করুন। যদি আলোচনায় কিছু না বোঝেন, তবে আলোচনা শেষ হওয়া অবধি অপেক্ষা করুন। কথা শেষ হলে তারপর নম্রতার সঙ্গে প্রশ্ন করুন। প্রশ্ন করতে গিয়ে গলার স্বর যেন উঁচু না হয়। আশেপাশের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য অহেতুক হম্বিতম্বি করবেন না। কখনও আলোচকের কথার মাঝখানে বাধা দেবেন না।

আপনি উত্তরটি ঠিকঠাক জানেন- এমন আত্মবিশ্বাস না থাকলে উত্তর দিতে খুব বেশি ব্যস্ত না হওয়াই উত্তম। যে বিষয়টি কম জানেন, তা নিয়ে অহেতুক তর্কে জড়াবেন না। তর্কের জন্য তর্ক না করাই শ্রেয়। যারা আপনার মতের সাথে ভিন্নমত পোষণ করবে, তাদের সামনে অহংকারীর মতো আচরণ করবেন না। তাদের গুরুত্ব দিতে হবে। তর্কের সময় কোনো অবস্থাতেই ভিন্নমতাবলম্বীদের হেয় করার চেষ্টা করা যাবে না। যদি তাদের ভুলটা দৃশ্যমান হয়, তারপরও ভর্ৎসনা বা পরিহাস করা যাবে না। বরং তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে।

“সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের বিষয়ে বিতর্ক করবে না। তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবে না।" সূরা কাহফ : ২২

এই আয়াতের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের নির্দেশনা দিয়েছেন, যেন জ্ঞান, উপযুক্ত প্রমাণ এবং নিশ্চিত তথ্য ছাড়া কারও সঙ্গে তর্ক বা বিতর্কে না জড়াই। কোনো বিষয়ে জানা না থাকলে শুধু অনুমানের ভিত্তিতে তর্ক করতে হয়- যা প্রকারান্তরে সময়ের অপচয় ছাড়া আর কিছু হয় না। সেই সাথে, এ ধরনের উদ্দেশ্যহীন তর্কের কারণে পারস্পরিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়।

আরেকটি বিষয় হলো, সব সময় একই ধরনের কথা বলা উচিত। অনেক সময় দেখা যায়, একজন মানুষ কাউকে খুশি করার জন্য এক জায়গায় এক কথা বলে, আবার আরেক জায়গায় তাদের মতো করে কথা বলে। এরকম দ্বিমুখী আচরণ ও কথাবার্তা ইসলামে কঠোরভাবে নিষেধ।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “দুমুখো মানুষই নিকৃষ্টতম মানুষ। আর দুমুখো হলো তারা, যারা এক দলের সঙ্গে এক রকম কথা বলে এবং অপর দলের সঙ্গে আরেক রকম কথা বলে।” মুসলিম: ২৫২৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00