📘 ইসলামিক ম্যানারস > 📄 নিজের চোখকে সংযত রাখা

📄 নিজের চোখকে সংযত রাখা

যখন কারও দরজায় গিয়ে বেল দেবেন বা প্রবেশ করার অনুমতি চাইবেন, তখন উঁকিঝুঁকি মারা বা ভেতরের কোনো দৃশ্য দেখার চেষ্টা করবেন না। এ কাজ একই সঙ্গে লজ্জাজনক ও ক্ষতিকর।

বুখারি, আবু দাউদ ও তাবারানি-তে সাহাবি সাদ বিন উবাদা রা. থেকে বর্ণিত, “একবার এক লোক নবিজি সা.-এর বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘরে ঢোকার অনুমতি চাইছিল। রাসূল সা. তখন তাকে বললেন, 'তুমি ঘুরে দাঁড়াও।' লোকটা ঘুরে দাঁড়ালে রাসূল সা. পুনরায় বললেন, 'তুমি দরজা থেকে একটু দূরে গিয়ে দাঁড়াও।' তারপর নবিজি সা. বললেন, 'অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে যাতে অযাচিত দৃষ্টি ও অনধিকার প্রবেশ থেকে অন্যের বাড়িঘরকে হেফাজত করা যায়'।"

ইমাম বুখারি রহ. আদাবুল মুফরাদ গ্রন্থে সাওবান রা. থেকে বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন, "অনুমতি পাওয়ার আগে অন্যের বাড়ির ভেতর দৃষ্টি দেওয়া উচিত নয়। কেননা, অযাচিত দৃষ্টি দেয়ার মানে হলো, অনুমতি পাওয়ার আগেই পরোক্ষভাবে ঘরে প্রবেশ করে ফেলা।".

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত একটি হাদিস আদাবুল মুফরাদ, আবু দাউদ ও তিরমিযি-তে উদ্ধৃত্ত হয়েছে। রাসূল সা. বলেছেন, "যদি চোখের দৃষ্টি আগেই চলে যায়, তা হলে আর অনুমতি চাওয়ার বা দেওয়ার কোনো মানে হয় না।"

ইমাম বুখারির আরেকটি বর্ণনা থেকে জানা যায়, উমর ইবনুল খাত্তাব রা. বলেছেন, “অনুমति পাওয়ার আগেই অপরের ঘরের ভেতরে দৃষ্টি দেওয়া রীতিমতো অপরাধ।”

সাহাবি সাহল ইবনে সাদ রা. বর্ণনা করেছেন, “এক ব্যক্তি রাসূল সা.-এর ঘরের দেয়ালে ছোটো গর্ত দিয়ে উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছিল। রাসূল সা. তাকে দেখে ফেললেন এবং বললেন, 'যদি আমি জানতাম তুমি এভাবে উঁকি দেবে তা হলে তোমার চোখে আঘাত করতাম। ভেতরে তাকানোর জন্য অনুমতি চাওয়ার বিধান তো দেওয়াই হয়েছে'।” বুখারি : ৬২৪১

যখন কারও দরজায় গিয়ে বেল দেবেন বা প্রবেশ করার অনুমতি চাইবেন, তখন উঁকিঝুঁকি মারা বা ভেতরের কোনো দৃশ্য দেখার চেষ্টা করবেন না। এ কাজ একই সঙ্গে লজ্জাজনক ও ক্ষতিকর।
বুখারি, আবু দাউদ ও তাবারানি-তে সাহাবি সাদ বিন উবাদা রা. থেকে বর্ণিত, “একবার এক লোক নবিজি সা.-এর বাড়ির দরজায় দাঁড়িয়ে ঘরে ঢোকার অনুমতি চাইছিল। রাসূল সা. তখন তাকে বললেন, 'তুমি ঘুরে দাঁড়াও।' লোকটা ঘুরে দাঁড়ালে রাসূল সা. পুনরায় বললেন, 'তুমি দরজা থেকে একটু দূরে গিয়ে দাঁড়াও।' তারপর নবিজি সা. বললেন, 'অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে যাতে অযাচিত দৃষ্টি ও অনধিকার প্রবেশ থেকে অন্যের বাড়িঘরকে হেফাজত করা যায়'।"
ইমাম বুখারি রহ. আদাবুল মুফরাদ গ্রন্থে সাওবান রা. থেকে বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন, "অনুমতি পাওয়ার আগে অন্যের বাড়ির ভেতর দৃষ্টি দেওয়া উচিত নয়। কেননা, অযাচিত দৃষ্টি দেয়ার মানে হলো, অনুমতি পাওয়ার আগেই পরোক্ষভাবে ঘরে প্রবেশ করে ফেলা।".
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত একটি হাদিস আদাবুল মুফরাদ, আবু দাউদ ও তিরমিযি-তে উদ্ধৃত্ত হয়েছে। রাসূল সা. বলেছেন, "যদি চোখের দৃষ্টি আগেই চলে যায়, তা হলে আর অনুমতি চাওয়ার বা দেওয়ার কোনো মানে হয় না।"
ইমাম বুখারির আরেকটি বর্ণনা থেকে জানা যায়, উমর ইবনুল খাত্তাব রা. বলেছেন, “অনুমতি পাওয়ার আগেই অপরের ঘরের ভেতরে দৃষ্টি দেওয়া রীতিমতো অপরাধ।”
সাহাবি সাহল ইবনে সাদ রা. বর্ণনা করেছেন, “এক ব্যক্তি রাসূল সা.-এর ঘরের দেয়ালে ছোটো গর্ত দিয়ে উঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছিল। রাসূল সা. তাকে দেখে ফেললেন এবং বললেন, 'যদি আমি জানতাম তুমি এভাবে উঁকি দেবে তা হলে তোমার চোখে আঘাত করতাম। ভেতরে তাকানোর জন্য অনুমতি চাওয়ার বিধান তো দেওয়াই হয়েছে'।” বুখারি : ৬২৪১

📘 ইসলামিক ম্যানারস > 📄 জুতো সরিয়ে রাখা

📄 জুতো সরিয়ে রাখা

কারও বাড়িতে যখন বেড়াতে যাবেন, এমনকি নিজের বাড়িতেও প্রবেশ বা বের হওয়ার সময় মার্জিত ও সৌজন্যমূলক আচরণ করুন। নিজের চোখ ও কণ্ঠস্বর সংযত রাখুন। যার বাড়িতে গিয়েছেন, যদি তিনি জুতো পরে ভেতরে যাওয়ার অনুমতি দেন তা হলে ভিন্ন কথা, তা না হলে নিজ থেকেই জুতো খুলে ফেলুন এবং জুতো রাখার নির্ধারিত স্থানে রাখুন। ঘরে প্রবেশের সময় জুতো রাখা এবং বের হওয়ার সময় নেওয়ার ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করুন। তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন।

জুতো পরার সময় আগে ডান পায়ে পরুন। আর খোলার সময় বাম পায়ের জুতো আগে খুলবেন। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, "যখন তোমরা জুতো পরবে ডান পা দিয়ে তা শুরু করো। আর জুতো খোলার সময় বিপরীত, অর্থাৎ বাম পা আগে খুলো।” অর্থাৎ জুতো পরার সময় ডান পা আগে আর খোলার সময় ডান পা শেষে। আবু দাউদ: ৪১৩৯

উম্মুল মুমিনিন আয়িশা রা. বর্ণনা করেন, “রাসূল সা. জুতো পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন (অজু করা) ইত্যাদি ডান পাশ দিয়ে শুরু করা পছন্দ করতেন।” বুখারি, মুসলিম

নিজের বাড়িতে প্রবেশ করার সময়, জুতো কীভাবে রাখছেন তা লক্ষ করুন। যদি সেগুলো নোংরা হয় বা কোনো ময়লা লেগে থাকে, তা হলে সেগুলো পরিষ্কার করুন। মনে রাখবেন, ইসলাম হলো এমন একটি ধর্ম ও জীবনদর্শন, যা সর্বাবস্থায় পরিচ্ছন্নতা ও সৌজন্যতার শিক্ষা দেয়।

📘 ইসলামিক ম্যানারস > 📄 বসার স্থান পছন্দ করা প্রসঙ্গে

📄 বসার স্থান পছন্দ করা প্রসঙ্গে

যে বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন, অর্থাৎ আয়োজক ব্যক্তি আপনাকে যে চেয়ারে বসতে বলবে, সেখানেই বসুন। বসার জায়গা নিয়ে কোনো ধরনের আলোচনা বা তর্কে জড়াবেন না। কারণ, আপনার যে স্থানটি পছন্দ হয়েছিল, সেখানে বসলে হয়তো বাড়ির ভেতরের দিকে চোখ চলে যেতে পারত কিংবা আপনার ওপর বাড়ির লোকদের দৃষ্টি পড়তে পারত। তাই এ বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন।

আবু মাসউদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, “কোনো ব্যক্তির প্রভাবাধীন এলাকায় কেউ ইমামতি করবে না এবং তার বাড়িতে তার নির্দিষ্ট আসনে তার অনুমতি ব্যতীত বসবে না।” আবু দাউদ : ৫৯৪

আল বিদায়া ওয়ান নিহায়া-তে ইবনে কাসির রহ. বলেছেন, “সাহাবি আদি ইবনে হাতেম তায়ি রা. ইসলাম গ্রহণের পর মদিনায় রাসূল সা.-এর সাথে দেখা করতে এলেন। রাসূল সা. আদি রা.-কে সম্মান করে একটি কুশনের ওপর আসন গ্রহণ করতে বলেন। নবিজি সা. মেঝের ওপর বসেন। এরপর রাসূল সা. তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে চামড়ার তৈরি একটি আসন ছিল। রাসূল সা. আদিকে সেই আসনে বসতে বলে নিজে মেঝেতে বসেন। আদি ইবনে হাতেম রা. রাসূল সা.-কে মেঝেতে রেখে আসনে বসতে ইতস্তত করেন। কিন্তু রাসূল সা. তাকে আসনে বসতেই বাধ্য করেন।"

খারিজা ইবনে যায়িদ একবার ইবনে শিরিন রহ.-এর সাথে সাক্ষাৎ করতে যান। বাড়িতে গিয়ে দেখেন, ইবনে শিরিন একটি কুশনের ওপর বসে আছেন। তিনি খারিজাকেও একই রকম একটি কুশনের ওপরে বসতে বললেন। খারিজা বললেন, 'অসুবিধা নেই, আমি এমনিই ঠিক আছি।' ইবনে শিরিন উত্তর দেন, “আমার বাড়িতে আমি নিজে যেভাবে থাকি বা বসি, আমার মেহমানকেও সেভাবে না বসাতে পারলে আমার ভালো লাগে না। তাই তোমাকে যেখানে বসতে বলা হয়েছে, সেখানেই বসো। তুমি নিজের মতো করে বসো না, যদি না যার বাসা তিনি তোমাকে সম্মতি দেন।"

রাসূল সা. বলেছেন, “তোমরা কেউ কারও বাড়িতে গিয়ে নামাজের ইমামতি করতে চাইবে না, যদি না যার বাড়ি তিনি সম্মত হন। আবার কেউ আয়োজকদের অনুমতি বা ইঙ্গিত ব্যতীত ইচ্ছেমতো আসন গ্রহণও করবে না।" তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি অপর কাউকে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসবে না।" মুসলিম

আবদুল্লাহ ইবনে উমর রা. বর্ণিত, “নবি সা. কোনো লোককে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসতে নিষেধ করেছেন।” বুখারি

যদি আপনি কোনো দাওয়াতে অন্য সবার আগে উপস্থিত হন, আর আয়োজক আপনাকে সবচেয়ে ভালো আসনটিতেই বসতে বলেন, তারপরও আপনার এমন মানসিকতা রাখা উচিত যে, দাওয়াতে বয়স্ক কোনো মুরব্বি বা কোনো আলিম অথবা সম্মানিত ব্যক্তি আসার পর ওই ভালো আসনটি তার জন্য ছেড়ে দেবেন। কারণ, আপনার তুলনায় উল্লিখিত ব্যক্তিরা ওই আসনটি পাওয়ার বেশি যোগ্য।

যদি বসার স্থান বেছে নেওয়ার সুযোগ থাকে, তা হলে চেষ্টা করুন, উত্তম লোকদের সাথে বসতে; যাদের সংস্পর্শে থাকলে ভালো কিছু শিখতে পারবেন।

আনাস রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “যে মুমিন কুরআন পড়ে তার উদাহরণ হলো কমলালেবু, যার ঘ্রাণ স্নিগ্ধ এবং স্বাদ উত্তম। আর যে মুমিন কুরআন পড়ে না তার উদাহরণ হলো খেজুর, যা সুস্বাদু কিন্তু ঘ্রাণহীন। আর যে গুনাহগার ব্যক্তি কুরআন পড়ে তার উদাহরণ লতাগুল্ম, যার ঘ্রাণ স্নিগ্ধ কিন্তু স্বাদ তিক্ত। পক্ষান্তরে, যে গুনাহগার ব্যক্তি কুরআন পড়ে না তার উদাহরণ হানযালা বৃক্ষের ফল, যার স্বাদ তিক্ত আর সুগন্ধও নেই। সৎলোকের সংসর্গ হলো কস্তুরি বিক্রেতার মতো, তুমি কস্তুরি না পেলেও তার সুবাস পাবে। আর অসৎলোকের সংসর্গ হলো কামারের সদৃশ। কালি ও ময়লা না লাগলেও ধোঁয়া হতে রক্ষা পাবে না।” আবু দাউদ : ৪৮২৯

সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতির পরও যদি আপনি ভালো আসনটিতে বসে থাকেন এবং আপনার তুলনায় সম্মানীয় ব্যক্তির জন্য তা ছেড়ে না দেন, তবে লোকজন আপনাকে শিষ্টাচারবোধহীন বলে মনে করবে। আপনার ভেতর ন্যূনতম সৌজন্যবোধও নেই বলে ধারণা করে নেবে। আপনি রাসূল সা.-এর প্রত্যাখ্যাত ব্যক্তিদের তালিকায় পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। কারণ, রাসূল সা. বলেছেন, “যে বড়োদের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়।”

কিছু ব্যক্তি আছে যারা কোনো দাওয়াতে বা মজলিসে গেলে নিয়মিত বিরতিতে হাই তুলতে থাকে। অনেক সময় এর ওপর সংশ্লিষ্ট ব্যক্তির নিয়ন্ত্রণও থাকে না। তা সত্ত্বেও চেষ্টা করতে হবে, যেন হাই তোলা সহনীয় পর্যায়ে থাকে। কারণ, এ ধরনের অনুষ্ঠানে ঘনঘন হাই তোলাটা এক ধরনের অসৌজন্যতাও বটে। আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “তোমাদের কোনো ব্যক্তির হাই এলে সে যেন তার মুখ বন্ধ করে দেয়। কারণ, শয়তান ভেতরে ঢোকে।” আবু দাউদ: ৫০২৬

অনেক সময় দেখা যায়, একজন অতিথি একটি চেয়ারে বসে আছেন। তার হয়তো কোনো কারণে হাত ধোয়ার প্রয়োজন পড়ল বা তিনি হয়তো ওয়াশরুমে গেলেন। তিনি চেয়ার ছেড়ে যাওয়া মাত্রই অন্য কেউ এসে সেই খালি চেয়ারটিতে বসে পড়ল। এরকম আচরণ এক ধরনের অপরিপক্কতা এবং শিষ্ঠাচার বহির্ভূত কাজ। ইসলাম এ ধরনের আচরণ অনুমোদন করে না। সুহাইল ইবনে আবু সালিহ রহ. তাঁর পিতা থেকে আবু হুরায়রা রা.-এর সূত্রে বর্ণনা করেন, রাসূল সা. বলেছেন, “যদি কোনো ব্যক্তি বৈঠক হতে কোথাও যাওয়ার পর প্রত্যাবর্তন করে, তা হলে সে পূর্বের স্থানে বসার অধিক হকদার।” আবু দাউদ: ৪৮৫৩

গো ধরে নিজের চেয়ারে বসে থাকার মাঝে কোনো কৃতিত্ব নেই, এতে সম্মান বাড়বে না। নিজের জন্য যথার্থ নয় এমন সম্মান পাওয়ার জন্য একগুঁয়েমি করায় মানুষের কটু কথারও শিকার হতে হবে। এই বিষয়টা নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। দায়িত্বজ্ঞানহীনতা সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য সহায়ক নয়। বরং এটা এমন একটি ভুল, যা আপনার সুনাম ও সম্মান ব্যাপকভাবে হানি করবে। একজন সম্মানিত মানুষকে সম্মান করতে পারলে নিজের সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আশেপাশের মানুষ আপনার শিষ্টাচার ও বিনয়ের প্রশংসা করবে।

যদি মাঝারি মানের মর্যাদার আসনেও বসে থাকেন, আর তখন যদি কোনো খ্যাতনামা ও সম্মানিত ব্যক্তি প্রবেশ করে, তারপরও তার সম্মানে নিজের আসন ছেড়ে দিন। বড়োদের সম্মান করা শিষ্টাচার ও সৌজন্যতারই বহিঃপ্রকাশ। ইমাম মুসলিম রহ. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, "নামাজে দাঁড়ানোর সময় তোমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী ও মুরব্বি, তারাই আমার পেছনে দাঁড়াবে। তাদের তুলনায় যারা নবীন, তারা তাদের পেছনে দাঁড়াবে।”

মনে করুন, কোনো এক আয়োজনে হঠাৎ করে কোনো বয়স্ক ব্যক্তি আপনাকে কোনো একটি বিষয়ে আলোচনা করার কথা বলতে পারেন। অথবা প্রশ্নও করে বসতে পারেন কিংবা আপনার মতামত বা পরামর্শ চাইতে পারেন। যদি সেই ব্যক্তির কাছে এসে আপনাকে বসতে হয়, তা হলে সুন্দর হবে কথা শেষে পূর্বের আসনে ফিরে যাওয়া। যদি আয়োজকরা আপনাকে বক্তার আসনে থাকতে বলেন, তা হলে ভিন্ন কথা। না হলে নিজের আসনে ফিরে যাওয়াই উত্তম। অনেক সময় এমন হয়, কেউ কোনো একটি আসনে বসে আছেন, কর্তৃপক্ষ তাকে সেখান থেকে উঠে যেতে বললে তিনি বিব্রত বোধ করবেন। মনে রাখতে হবে, শিষ্টাচার বিবেচনাবোধ থেকেই প্রয়োগ করতে হয়। পাশাপাশি, বয়স্ক ও জ্ঞানী লোকদের সাহচর্যে গেলে শিষ্টাচারবোধ আরও পাকাপোক্ত হয়। কারণ, সেই প্রখ্যাত বা বয়োজৈষ্ঠ্য মানুষগুলো কীভাবে কাজ করছেন, তাদের আচার-ব্যবহার কেমন ইত্যাদি পর্যবেক্ষণ করার মাধ্যমেও নিজের কমনসেন্স, শিষ্টাচারবোধ এবং মানবিক ব্যবহার উন্নত করা সম্ভব।

আবার আপনি হয়তো এমন কোনো আয়োজনে কথা বলার সুযোগ পেয়ে যেতে পারেন, যেখানে আপনিই সবচেয়ে নবীন ও কম বয়সি। এরকম স্থানে গেলে কেউ না বলা পর্যন্ত আসন গ্রহণ করা উচিত নয়। সিট না থাকলে অন্যকে উঠিয়ে দিয়ে বসার চেষ্টা করা খুবই অসুন্দর। আপনাকে বসতে বলা হলেও সবচেয়ে ভালো সিটটি নেওয়া ঠিক হবে না। কারণ, আপনার তুলনায় কোনো যোগ্য লোক হয়তো সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে, যিনি ভালো আসনটিতে বসার হকদার। এরকম কোনো ব্যক্তি থাকলে তার সম্মানে নিজের আসনটি ছেড়ে দেওয়ার জন্য মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকুন।

আয়োজন শুরু করার সময় দুআ করুন। দুআ করলে আলোচনাকে সার্বিকভাবে শয়তানের প্ররোচনার হাত থেকে রক্ষা করা যায়। আমর ইবনুল আস থেকে বর্ণিত, “যদি নিম্নোক্ত বাক্যগুলো কোনো মজলিসে পাঠ করা হয়, তা হলে বইয়ে সিলমোহর করার মতোই এই আলোচনাও তার জন্য স্থায়িত্ব লাভ করবে। سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ – হে আল্লাহ! মহিমা আপনার, আমি আপনার প্রশংসা সহকারে শুরু করছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা চাই এবং অনুতপ্ত হয়ে আপনার নিকট ফিরে আসছি।" আবু দাউদ: ৪৮৫৭

📘 ইসলামিক ম্যানারস > 📄 মেহমান কখনোই প্রদর্শক নয়

📄 মেহমান কখনোই প্রদর্শক নয়

যখন কোনো বাড়িতে প্রবেশ করবেন, সেখানে সাময়িক সময়ের জন্য মেহমান হোন অথবা রাতে থাকার নিয়তেই উপস্থিত হোন না কেন, খুব বেশি এদিক-ওদিক তাকাবেন না। একজন ইন্সপেক্টর বা পরিদর্শক যেভাবে সবকিছু দেখার চেষ্টা করে, তেমনটা করবেন না। বরং যতটুকু দেখা প্রয়োজন, ততটুকুর মাঝে নিজের দৃষ্টি সীমাবদ্ধ রাখুন। বন্ধ কিছুকে খোলার চেষ্টা করবেন না। কোনো বাক্স, মানিব্যাগ, প্যাকেট বা মোড়কে ঢাকা কোনো কিছু নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। এসব আচরণ ইসলামি শিষ্টাচারের সম্পূর্ণ বিপরীত। তা ছাড়া আয়োজকরা যে বিশ্বাস ও আস্থা থেকে আপনাকে নিমন্ত্রণ করেছেন, তার সাথেও বিষয়টা সাংঘর্ষিক। যেকোনো জায়গায় গেলে এই আদব রক্ষা করুন। যার বাড়িতে মেহমান হয়েছেন, তার সম্মান ও ভালোবাসা পাওয়ার চেষ্টা করুন।

ইমাম মুহাসিবি রহ. তাঁর বিখ্যাত গ্রন্থ রিসালাতুল মুসতারসিদিন-এ বলেছেন, “দেখা মানে শুধু দেখে যাওয়াই নয়, বরং যা লুকানো বা আড়ালে রাখা আছে তার দিকে না তাকানোটাও দৃষ্টির আদবের আওতায় পড়ে।” অন্যদিকে দাউদ তায়ি রহ. বলেন, “আমাকে আমার শিক্ষক বলেছেন, ছোটো ছোটো কাজ বা গুনাহর জন্য যেমন আমাদের জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ছোটো ছোটো বিষয়ে অযাচিত দৃষ্টি দেওয়ার জন্যেও আমাদের জবাবদিহি করা হবে।”

প্রাথমিক যুগে ইসলামি সমাজের পরিবেশ এমন ছিল, কেউ ভুলক্রমে নিজের বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গেলেও উদ্বিগ্ন হতে হতো না। কারণ, সে জানত যে, অন্য কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করবে না; এমনকি কুদৃষ্টিও দেবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00