📘 ইসলামিক ম্যানারস > 📄 ঘর থেকে বের হওয়ার আদব

📄 ঘর থেকে বের হওয়ার আদব

উম্মে সালামাহ রা. থেকে বর্ণিত, “রাসূল সা. যখনই আমার ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন, 'হে আল্লাহ! আমি আপনার কাছে পথভ্রষ্ট হওয়া বা পথভ্রষ্ট করা, গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত করা, উৎপীড়ন করা বা উৎপীড়িত হওয়া, অজ্ঞতা প্রকাশ করা বা অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া হতে আশ্রয় চাইছি'।” আবু দাউদ, কিতাবুল আদব : ৫০৯৪

আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেছেন, “যখন কোনো ব্যক্তি তার ঘর হতে বের হওয়ার সময় বলবে, بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلا حَوْلَ وَلَا قُوةَ إِلَّا بِاللَّهِ তখন তাকে বলা হয়, 'তুমি হিদায়াতপ্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছ।' সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তিকে কী করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে?” আবু দাউদ: ৫০৯৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00