📘 ইসলামিক ম্যানারস > 📄 স্বতন্ত্র মুসলিম ব্যক্তিত্ব

📄 স্বতন্ত্র মুসলিম ব্যক্তিত্ব

মুসলিমদের ব্যক্তিত্ব গঠনে এবং সমাজে ভারসাম্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় শিষ্টাচারগুলো অনুসরণ করার ব্যাপারে ইসলাম সব সময়ই গুরুত্ব প্রদান করেছে। কোনো সন্দেহ নেই, কেউ যদি সঠিকভাবে ইসলামের নির্দেশিত গুণাবলি ও অভ্যাসগুলোর চর্চা করে, তাহলে এর মাধ্যমে তার যোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়, ব্যক্তিত্বের মাত্রা বিশুদ্ধ হয় এবং সর্বোপরি সে অন্যান্য মানুষের হৃদয়ে জায়গা করে নিতেও সক্ষম হয়।

এখানে যে শিষ্টাচারমালা তুলে ধরা হচ্ছে, তা দ্বীনি আচরণের সঙ্গে খুবই প্রাসঙ্গিক। সেইসাথে এই অভ্যাসগুলোর চর্চা দ্বীনের উদ্দেশ্য পূরণে সহায়ক।

এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। যদি আমরা এ বিষয়গুলোকে শিষ্টাচার হিসেবে অভিহিত করি, তবে কেউ কেউ তা নিছক সামাজিকতার বহিঃপ্রকাশ হিসেবেও গণ্য করতে পারে; যা পুরোপুরি সঠিক হবে না। হয়তো কেউ কেউ এই বিষয়গুলোকে ততটা গুরুত্ব দেবে না কিংবা মনে করবে, এগুলো অগ্রাহ্য করারও সুযোগ আছে। কিন্তু প্রকৃত বাস্তবতা তা নয়। এগুলো কোনো বিকল্প হিসেবে নয়; বরং ইসলামকে সঠিকভাবে ধারণ করার জন্যই একজন মুসলিমকে এই অভ্যাস ও শিষ্টাচারগুলোর অনুশীলন করতে হবে।

শিষ্টাচারকে শরিয়তের অন্যতম মুখ্য উদ্দেশ্য হিসেবে বিবেচনা করা হয়। এটি এমন কোনো বিষয় নয় যে ইচ্ছে হলে মানবে কিংবা অগ্রাহ্য করবে। অনেকক্ষেত্রে এই আচারাদি ও শিষ্টাচারগুলো আমলের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইমাম কাররাফি রহ. তাঁর আল ফুরুক গ্রন্থে বলেছেন, "তোমরা জেনে রাখো, অনেক সময় খুব সামান্য একটি শিষ্টাচারও অনেকগুলো ভালো কাজের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

রুয়াইম নামক এক সজ্জন ব্যক্তি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, “ও আমার প্রিয় সন্তান! তুমি নিজের আমলকে লবণ মনে করো, আর শিষ্টাচারকে মনে করো আটা।” অর্থাৎ রুটি বানাতে যেমন অনেক পরিমাণে আটা আর অল্প একটু লবণ লাগে, তিনিও নিজের সন্তানকে একই অনুপাতে শিষ্টাচারের অভ্যাস করার তাগিদ দিয়েছেন।

কারও যদি শিষ্টাচারের মাত্রা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়, তাহলে আমলের মাত্রা কিছু কম হলেও পুষিয়ে যায়। কিন্তু কারও আমল হয়তো বেশি, তবে আদব বা ব্যবহার ভালো নয়, সেক্ষেত্রে আমল তেমন বেশি ইতিবাচক ফল নিয়ে আসবে না। যদিও অধিকাংশ আদব-শিষ্টাচার নিছক সৌজন্যতার খাতিরে করতে হয়, তারপরও এগুলোর আলাদা গুরুত্ব আছে। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম রয়েছে, যাদের নানা ধরনের ভুল, অসুন্দর ও অন্যায় আচরণের কারণে পুরো ইসলামের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়।

রাসূল সা. সাহাবিদের উদ্দেশ্য করে প্রায়ই বলতেন, “তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে দেখা করতে যাবে, তখন ভালো ও মার্জিত পোশাক পরে যাও। যাতে করে তোমাকে যারা যাত্রাপথে দেখবে, তাদের মনে যেন তোমার ব্যাপারে ভালো ধারণা তৈরি হয়। আল্লাহ তায়ালা উদ্ভ্রান্ত মানুষ এবং এলোমেলো পোশাক পছন্দ করেন না।" আবু দাউদ: ৪০৮৯

রাসূল সা. আরও বলেন, “কারও মনে এক ফোঁটা ঔদ্ধত্যভাব বা অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।” তখন এক সাহাবি জানতে চাইলেন, 'তাহলে একজন মানুষ কি সুন্দর কোনো পোশাক বা সুন্দর জুতো পরতে পারবে না? কেননা, এগুলো পরিধান করার ফলেও তো কারও মনে অহংকার সৃষ্টি হতে পারে।' তখন রাসূল সা. উত্তর দিলেন, “সুন্দর পোশাকে কোনো সমস্যা নেই। কেননা, আল্লাহ তায়ালা নিজে সুন্দর, তাই তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার ও ঔদ্ধত্য মানসিকতা তখন আসে, যখন আমরা অন্যের অধিকারকে অগ্রাহ্য করি এবং মানুষকে হেয় প্রতিপন্ন করি।” সহিহ মুসলিম : ১৪৭, ১৬৮

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, “আল্লাহ সুন্দর সবকিছুকেই পছন্দ করেন, এমনকি সুন্দর পোশাকও তাঁর পছন্দ।” সুতরাং একজন আদর্শ মুসলিমের সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত। আরও উচিত, এমনভাবে মানুষের সামনে উপস্থিত হওয়া, যাতে তাকে দেখে অন্য সবার মনে ইতিবাচক ধারণা সৃষ্টি হয়।

কাপড় পরার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন বেশি আটোসাটো পোশাক পরা না হয়। কারণ, এতে শরীরের অবয়ব দৃশ্যমান হওয়ার সম্ভাবনা থাকে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ সা. দুইভাবে কাপড় পরতে নিষেধ করেছেন। ১. পোশাক এমনভাবে লেপ্টে পরা যে, লজ্জাস্থান আকাশের দিকে উন্মুক্ত হয়ে থাকে, ২. পোশাক এমনভাবে পরা যে, শরীরের একদিক বের হয়ে থাকে, আর অবশিষ্ট অংশ কাঁধে ফেলে রাখা হয়।" আবু দাউদ: ৪০৮০

টিকাঃ
২. ইমাম কাররাফি রহ. মালেকি মাযহাবের অন্যতম পথিকৃৎ। তাঁর আসল নাম শিহাব উদ্দিন কাররাফি। আল ফুরুক (পার্থক্য) তাঁর বিখ্যাত একটি গ্রন্থ।
৩. ইবনে তাইমিয়া, ইকতিদা সিরাতিল মুসতাকিম

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00