📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

📄 মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা


* হযরত আদম (আ) সৃষ্টি হন।
* আকাশ, পৃথিবী, কলম সৃষ্টি হয়।
* হযরত নুহ (আ)-এর নৌকা জুদি পর্বতে আশ্রয় নিয়েছিল।
* হযরত মুসা (আ) ও তাঁর অনুচরগণকে ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ্ তাআলা মুক্ত করেন এবং ফিরাউনকে সদলবলে ধ্বংস করেছিলেন।
* হযরত ইবরাহিম (আ)-কে খলিল উপাধি দান করা হয়।
* হযরত দাউদ (আ)-এর ভুল ক্ষমা করা হয়।
* হযরত সুলায়মান (আ) রাজত্ব ফিরে পেয়েছিলেন।
* হযরত আইউব (আ) কঠিন পীড়া থেকে আরোগ্য ও অব্যাহতি লাভ করেন।
* হযরত ইউনুস (আ) ৪০ দিন পর মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
* হযরত ইয়াকুব (আ) ৪০ বছর বিচ্ছেদের পর পুত্র হযরত ইউসুফ (আ)-এর দর্শন লাভ করেন।
* হযরত ঈসা (আ) ইয়াহুদিদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন।
* হযরত ঈসা (আ)-কে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়েছিল।
* কোহে-তুরে আল্লাহ্ তাআলার কথোপকথন হয় হযরত মুসা (আ) এর সাথে।
* রোযা ওয়াজিব হয়েছিল। (রমযানের রোযা ফরয হওয়ার পূর্বেই)।
* কাবা শরীফকে সাজানো হয়েছিল।
* হযরত হুসাইন (রা) কারবালা প্রান্তরে শহীদ হন।
* আশুরা পালিত হয়।
* হাশর বসবে।
* কিয়ামত হবে।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 তিন ভাষায় সাত দিনের নাম

📄 তিন ভাষায় সাত দিনের নাম


বাংলা সাত দিনের নাম শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি।
ইংরেজী সাত দিনের নাম স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েন্সডে, থার্সডে ও ফ্রাইডে।
আরবী সাত দিনের নাম ইয়াওমুস সাব্‌ত, ইয়াওমুল আহাদ, ইয়াওমুল ইসনাইন, ইয়াওমুস সালাসা, ইয়াওমুল আরবায়া, ইয়াওমুল খামিস ও ইয়াওমুল জুমআ।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 তিন ভাষায় বার মাসের নাম

📄 তিন ভাষায় বার মাসের নাম


আরবী বার মাসের নাম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস ছানি, রজব, শা'বান, রামাদান, শাওয়াল, যুলক্বাদ, যুলহিজ্জা।
বাংলা বার মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র।
ইংরেজি বার মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।

📘 ইসলামী সাধারণ জ্ঞান > 📄 দিকের নাম

📄 দিকের নাম


ক্রম আরবি বাংলা
১. মাশরিক পূর্ব
২. মাগরিব পশ্চিম
৩. শিমাল উত্তর
৪. জানূব দক্ষিণ
৫. আইমান ডান
৬. আইসার বাম
৭. আ'লা উপর
৮. আস্ফল নিচ, অধ:
৯. মুকাদ্দাম সামনে, সম্মুখে
১০. মুআখ্যার পশ্চাৎ
১১. জানিব পার্শ্ব।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00